“পরীক্ষা পে চর্চা ২০২৬” এর দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপের বাংলা অনুবাদ

February 09th, 10:30 am

প্রধানমন্ত্রী: আমার প্রিয় বন্ধুরা, পরীক্ষা পে চর্চা-র এই গুরুত্বপূর্ণ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এবারের পর্বটি একটু আলাদা, একটু বিশেষ। অনেক ছাত্রছাত্রীই প্রস্তাব দিয়েছিল যে পরীক্ষা পে চর্চা দেশের বিভিন্ন প্রান্তে হওয়া উচিত। তাই এবার আমি সারা ভারতের ছাত্রছাত্রীদের সঙ্গে বসে এই আলোচনা করছি। এই বিশেষ পর্বে সেটাই হচ্ছে। শুরু করা যাক তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে। তামিল ছাত্রছাত্রীদের উদ্যম ও কৌতূহল আমাকে সত্যিই মুগ্ধ করেছে। শুরু করি তাহলে।

পরীক্ষা পে চর্চা ২০২৬-এর দ্বিতীয় পর্বে কোয়েম্বাটুর, রায়পুর, দেবমগরা এবং গুয়াহাটির শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

February 09th, 10:00 am

পরীক্ষা পে চর্চা ২০২৬-এর দ্বিতীয় পর্বে কোয়েম্বাটুর, রায়পুর, দেবমগরা এবং গুয়াহাটির শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অমায়িক আচরণে পড়ুয়ারা মুগ্ধ।

"পরিক্ষা পে চর্চা ২০২৬" অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের অংশ

February 06th, 10:21 am

ছাত্রী: আমি, সানভি আচার্য, তোমার রাজ্য, গুজরাট থেকে। আমার প্রথম প্রশ্ন হল আমাদের বাবা-মা আমাদের যত্ন নেন এবং আমাদের শিক্ষকরা আমাদের সমর্থন করেন। কিন্তু মূল সমস্যাটি তখনই দেখা দেয় যখন আমাদের শিক্ষকরা পড়াশোনার ভিন্ন ধরণ প্রস্তাব করেন। বাবা-মা এক ধরণের কথা বলেন, এবং শিক্ষার্থীরা ভিন্ন ধারা অনুসরণ করে, তাই আমরা বিভ্রান্ত হই যে কোন ধরণটি সঠিক।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে আলোচনা ২০২৬-এ ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেছেন

February 06th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পরীক্ষা পে চর্চা' (পিপিসি)-এর নবম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী দিল্লিতে তাঁর বাসভবনে 'পরীক্ষা যোদ্ধা'-দের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় যোগ দেন।

ভগবান শ্রী স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর দ্বি-শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

January 23rd, 02:12 pm

আজ আমরা এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছি। ভগবান স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর দ্বি-শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ সুযোগ পাওয়া আমাদের সকলের কাছে অত্যন্ত সৌভাগ্যের। আমরা এই পবিত্র উৎসবের অংশীদার হতে পেরেছি। এই পূণ্য লগ্নে আমি সকল সন্তকে আমার প্রণাম জানাই। ভগবান স্বামীনারায়ণের কোটি কোটি ভক্তকে দ্বি-শতবার্ষিকী উৎসব উপলক্ষে অভিনন্দন জানাই।

শিক্ষাপত্রী দ্বিশতবার্ষিকী মহোৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ

January 23rd, 02:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিক্ষাপত্রী দ্বিশতবার্ষিকী মহোৎসবে তাঁর বক্তব্য ভিডিও বার্তার মাধ্যমে আজ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, ভগবান স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর ২০০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান আজ আমরা সকলে প্রত্যক্ষ করছি। দ্বিশতবার্ষিকী উদযাপনের এই অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের কাছে সৌভাগ্যের মুহূর্ত বলে তুলে ধরেন তিনি। এই পর্বে সকল সাধুসন্তদের প্রতি তিনি প্রণাম জানান। এই দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে ভগবান স্বামীনারায়ণের কোটি কোটি অনুগামীকে শুভেচ্ছা জানান শ্রী মোদী।

বন্দে মাতরম-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভায় বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রীর ভাষণ

December 08th, 12:30 pm

এই উল্লেখযোগ্য বিষয়কে বিশেষ আলোচনায় স্থান করে দেওয়ার জন্য আমি আপনাকে এবং সভার বিশিষ্ট সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যে সম্ভ্রমের মন্ত্র সারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল, শক্তি জুগিয়েছিল এবং ত্যাগ ও কৃচ্ছ্রসাধনের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল, এই সভায় সেই বন্দে মাতরমের উদযাপন আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত গর্বের। বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তির আমরা সাক্ষী হতে পারছি, এটা সত্যিই গর্বের। এই দীর্ঘ সময়ে ইতিহাসের পাতায় অসংখ্য ঘটনা স্থান করে নিয়েছে। যদি আমরা এই মুহূর্তটিকে সম্মিলিতভাবে কাজে লাগাতে পারি, তবে আগামী প্রজন্মের কাছে তা শিক্ষার এক উৎস হয়ে থাকবে।

লোকসভায় বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনা পর্বে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

December 08th, 12:00 pm

লোকসভায় আজ রাষ্ট্র গান বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনায় পর্বে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে সম্মিলিত আলোচনার পরিসর তৈরির জন্য তিনি সভার সদস্যদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, বন্দে মাতরম মন্ত্র দেশের স্বাধীনতার সংগ্রামকে প্রাণদান করেছে। এই সঙ্গীত আত্মবলিদানের আদর্শে জারিত করেছে মানুষকে। বন্দে মাতরম-এর ১৫০ বছর আমাদের সামনে ইতিহাসের নানা অধ্যায়কে আবার জীবন্ত করে তোলে। আজকের আলোচনা শুধুমাত্র এই সভার দায়বদ্ধতা নয়, পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রাজ্যসভার চেয়ারপার্সন থিরু সি পি রাধাকৃষ্ণাণের অভ্যর্থনা উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

December 01st, 11:15 am

সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং এই কক্ষের সকল মাননীয় সদস্যের কাছে আজ একটি বিশেষ দিন। আপনাকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে আপনার দিশা নির্দেশে দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছি আমরা। এই সভা এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, সদস্যরা সকলেই সংসদের উচ্চ কক্ষ এবং আপনার মর্যাদা রক্ষা করে চলবেন সব সময়।

রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি পি রাধাকৃষ্ণনকে সম্বর্ধনা জানানোর সময় প্রধানমন্ত্রীর বক্তব্য

December 01st, 11:00 am

উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন আজ প্রথমদিন রাজ্যসভার সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে সংসদের উচ্চকক্ষে স্বাগত জানান। তিনি বলেন, রাজ্যসভার প্রত্যেক সদস্যের জন্য এটি গর্বের এক মুহূর্ত। “সংসদ এবং আমার পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। উচ্চকক্ষের মাননীয় সদস্যরা এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করবেন, এই আশ্বাস আমি আপনাকে দিচ্ছি। একইসঙ্গে, আপনার মর্যাদাও যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়েও তাঁরা সতর্ক থাকবেন। এটি আমার পক্ষ থেকে আপনার জন্য নিশ্চিত আশ্বাস।”

আইসিসি মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার বঙ্গানুবাদ

November 06th, 10:15 am

মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আসতে পেরে আমরা নিজেদের সম্মানিত ও সৌভাগ্যবান মনে করছি। আমি আপনাকে একটি কথা জানাই। এই মেয়েরা আশ্চর্য কাজ করেছে, সত্যিই অসাধারণ। গত দু’বছর ধরে তারা কঠোর পরিশ্রম করেছে, প্রাণপন চেষ্টা করেছে। তারা সম্পূর্ণ মনোযোগ ও উদ্যম নিয়ে প্রতিটি প্র্যাক্টিস সেশনে অনুশীলন করেছে। অবশেষে কঠোর পরিশ্রমের পুরস্কার তারা পেয়েছে।

প্রধানমন্ত্রী আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ চ্যাম্পিয়নদের সঙ্গে কথা বললেন

November 06th, 10:00 am

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভারতীয় দলের কোচ শ্রী অমল মুজুমদার বলেন, তাঁর সঙ্গে এই সাক্ষাৎ অত্যন্ত সম্মানের এবং গর্বের। তিনি দেশের কন্যাদের নেতৃত্বে এই অভিযানে খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের উল্লেখ করেন এবং গত দু’বছরের বেশি সময় ধরে তাদের ব্যতিক্রমী নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, মেয়েরা প্রতিটি অনুশীলনকালে উল্লেখযোগ্য আন্তরিকতা এবং প্রাণশক্তি নিয়ে খেলেছে এবং কঠোর পরিশ্রমের দ্বারা তাদের ফললাভ নিশ্চিত করেছে।