উত্তরপ্রদেশের মিরাটে একাধিক উন্নয়ন কাজের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
February 22nd, 01:30 pm
বাবা অঘর্ণাথের এই পবিত্র ভূমিতে, বিপ্লবের মাটি মীরাটে, আজ উন্নত উত্তরপ্রদেশ ও উন্নত ভারতের স্বপ্নে এক নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই প্রথম একই মঞ্চ থেকে নমো ভারত র্যা়পিড রেল এবং মেট্রো পরিষেবার একযোগে উদ্বোধন হচ্ছে। এটি উন্নত ভারতের যোগাযোগ ব্যবস্থার এক অনন্য ঝলক। শহরের ভেতরে যাতায়াতের জন্য মেট্রো, আর যমজ শহরের স্বপ্নকে গতি দিতে আধুনিক ট্রেন ‘নমো ভারত’। এই গুরুত্বপূর্ণ মাইলফলক উত্তর প্রদেশে অর্জিত হয়েছে—এতে আমি অত্যন্ত সন্তুষ্ট।ভারতের প্রথম নমো ভারত আরআরটিএস-এর উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
February 22nd, 01:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নমো ভারত র্যাপিড রেল এবং মিরাট মেট্রো রুটের উদ্বোধন করেন। ভারতে এই প্রথম একটি মঞ্চ থেকে একই সঙ্গে র্যাপিড রেল এবং মেট্রো পরিষেবার সূচনা করা হল।মোরাদাবাদ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর এককালীন আর্থিক সহায়তা
January 31st, 05:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের মোরাদাবাদে সড়ক দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা সাহায্যর প্রস্তাব অনুমোদন করেছেন। এছাড়াও ওই দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন, তাদের প্রত্যেককে ৫০,০০০টাকা দেওয়া হবে।