দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ায় শ্রী মোহনলাল জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
September 20th, 07:42 pm
দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ায় শ্রী মোহনলাল জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী বলেছেন যে শ্রী মোহনলাল জি শ্রেষ্ঠত্ব এবং বহুমুখী প্রতিভার প্রতীক। কয়েক দশক ধরে সমৃদ্ধ অভিনয়ের মাধ্যমে, তিনি মালয়ালাম সিনেমা, থিয়েটারের একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে উঠে এসেছেন, তিনি কেরালার সংস্কৃতির প্রতি যেমন গভীর অনুরাগী, তেমনি তেলেগু, তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাশিল্পের বিভিন্ন মাধ্যমে তাঁর অভিনয়ক্ষমতা এবং নাট্য প্রতিভা সত্যিই অনুপ্রেরণাদায়ক, বলেন শ্রী মোদী।‘মন কি বাত’-এর সর্বশেষ পর্বে প্রধানমন্ত্রী স্থুলতার বিরুদ্ধে যৌথ অভিযানের আহ্বান জানিয়েছেন
February 24th, 09:11 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্থুলতার মতো ক্রমবর্ধমান এক সমস্যার সমাধানের জন্য বিশিষ্টজনেদের সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন। ভোজ্যতেলের ব্যবহার কমাতে এঁরা সাধারণ মানুষকে উৎসাহিত করবেন। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের এই অভিযানকে প্রসারিত করতে আরও ১০জনকে মনোনয়নের আহ্বান জানিয়েছেন।