গুজরাটের দেদিয়াপাড়ায় ‘জনজাতিয় গৌরব দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 15th, 03:15 pm
জয় জোহর! গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত জি, জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, গুজরাট সরকারের মন্ত্রী নরেশভাই প্যাটেল এবং জয়রামভাই গামিত জি, সংসদে আমার পুরনো সহকর্মী মনসুখভাই ভাসাভা জি, মঞ্চে উপস্থিত ভগবান বিরসা মুন্ডার পরিবারের সকল সদস্য, দেশের প্রতিটি কোণ থেকে এই কর্মসূচির অংশ হয়ে ওঠা আমার জনজাতি ভাই ও বোনেরা, অন্যান্য সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত অনেক মানুষ, কারণ এই সময়ে বেশ কয়েকটি জাতীয় কর্মসূচি চলছে। জনজাতিয় গৌরব দিবস উপলক্ষে আমি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি গুজরাটের দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন
November 15th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জনজাতিয় গৌরব দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে তিনি ৯,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মা নর্মদার পবিত্র ভূমি আজ আরেকটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছে একথা উল্লেখ করে শ্রী মোদী বলেন যে ৩১শে অক্টোবর, ভারতের ঐক্য ও বৈচিত্র্য উদযাপনের জন্য এই একই স্থানে সর্দার প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী পালিত হয়েছিলে এবং ভারত পর্বের সূচনা হয়েছিল। আজ ভগবান বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে আমরা ভারত পর্বের সমাপ্তি প্রত্যক্ষ করছি। তিনি এই উপলক্ষে ভগবান বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং সমগ্র আদিবাসী অঞ্চলে স্বাধীনতার চেতনা জাগ্রতকারী গোবিন্দ গুরুর আশীর্বাদও এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি গোবিন্দ গুরুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি আরও বলেন যে, কিছুক্ষণ আগে দেবমোগরা মাতার মন্দিরে যাওয়ার সৌভাগ্য তাঁর হয়েছিল এবং আবারও তাঁর চরণে প্রণাম করেছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ
July 12th, 02:31 pm
ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।ওড়িশা সরকারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 04:16 pm
ওড়িশার রাজ্যপাল শ্রী হরি বাবু জি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জুয়াল ওরাম জি, শ্রী ধর্মেন্দ্র প্রধান জি ও শ্রী অশ্বিনী বৈষ্ণব জি, উপমুখ্যমন্ত্রী শ্রী কনক বর্ধন সিং দেও জি ও শ্রীমতী প্রভাতী পরিদা জি, রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কগণ এবং ওড়িশার ভাই-বোনেরা !ওড়িশা সরকারের এক বছর পূর্তি উপলক্ষে ১৮,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
June 20th, 04:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভুবনেশ্বরে ওড়িশা সরকারের এক বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ওড়িশার সামগ্রিক উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে, প্রধানমন্ত্রী পানীয় জল, সেচ, কৃষি পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো, গ্রামীণ সড়ক ও সেতু, জাতীয় মহাসড়কের কিছু অংশ এবং একটি নতুন রেললাইন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে ১৮,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।ওড়িশার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন
May 24th, 08:45 pm
ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন।ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 09th, 10:15 am
ওড়িশার রাজ্যপাল ডঃ হরিবাবুজি, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী এস জয়শঙ্করজি, জুয়াল ওঁরাওজি, ধর্মেন্দ্র প্রধানজি, অশ্বিনী বৈষ্ণবজি, শোভা কারান্দলাজেজি, কীর্তি বর্ধন সিংজি, পবিত্র মার্গারেটাজি, ওড়িশার উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেওজি ও প্রভাতী পাড়িদাজি, অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং মা ভারতীর পুত্র কন্যা ও সমগ্র বিশ্ব থেকে আগত অন্যান্যরা!ওড়িশায় অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
January 09th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন যে এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী ভারতীয়দের নানান অনুষ্ঠানে বেজে উঠবে। এই সঙ্গীতের জন্য গ্র্যামি পুরস্কারে সম্মানিত শিল্পী রিকি কেজ এবং তাঁর সহযোগীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী
December 23rd, 05:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ নতুন দিল্লিতে সাক্ষাৎ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি।প্রধানমন্ত্রী নতুন ওড়িশা সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন
June 12th, 09:46 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী মোহন চরণ মাঝিকে অভিনন্দন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন শ্রী কনক বর্ধন সিং দেও এবং শ্রীমতী পার্বতী পরিদাকে।