সংযুক্ত আরব আমিরশাহীতে প্রধানমন্ত্রীর সফর
May 15th, 03:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীতে রাষ্ট্রীয় সফর করেছেন। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন।প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী সফরে প্রাপ্তির তালিকা
May 15th, 03:46 pm
সংযুক্ত আরব আমিরশাহীতে প্রধানমন্ত্রী মোদীর রাষ্ট্রীয় সফরের সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এগুলোর আওতাভুক্ত ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, তেল, প্রতিরক্ষা, জাহাজ মেরামত, সামুদ্রিক সহযোগিতা এবং সুপার কম্পিউটিং। একটি উল্লেখযোগ্য ঘোষণার মধ্যে ছিল আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (এডিআইএ) এবং ভারতের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ড (এনআইআইএফ), ভারতের পরিকাঠামো ক্ষেত্রে ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবে।প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীতে এসে পৌঁছেছেন
May 15th, 01:31 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে এসে পৌঁছেছেন। সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।
May 15th, 07:56 am
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)
May 11th, 09:00 pm
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।যৌথ বিবৃতি : প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী সফর (ফেব্রুয়ারি ১৩-১৪, ২০২৪)
February 14th, 10:23 pm
President of the United Arab Emirates, His Highness Sheikh Mohamed bin Zayed Al Nahyan and Prime Minister of India Shri Narendra Modi met in Abu Dhabi. The two leaders endorsed the efforts from both sides to strengthen the strong economic and commercial cooperation and explore new areas of collaboration.আবু ধাবিতে বাপস হিন্দু মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণ
February 14th, 07:16 pm
মানব ইতিহাসে আজ এক নতুন সোনালী অধ্যায়ের সূচনা করল সংযুক্ত আরব আমিরশাহী। আবু ধাবিতে এই মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘ কয়েক বছরের কঠোর শ্রম এবং স্বপ্নের পরিসমাপ্তি ঘটল। প্রমুখ স্বামী যেখানেই থাকুন না কেন, তিনি নিশ্চয়ই আনন্দিত হবেন। আমার সঙ্গে পূজ্য প্রমুখ স্বামীজির সম্পর্ক পিতা ও সন্তানের মতো। আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমি তাঁর পিতৃত্বের স্নেহ পেয়েছি। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবেও আমি তাঁর অভিভাবকত্ব পেয়েছি। বহুকাল আগে আমার রাজনৈতিক জীবনের গোড়ার দিকে দিল্লিতে অক্ষরধাম মন্দির তৈরির শিলান্যাস অনুষ্ঠানে আমি তাঁর পাশে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম। আজ বসন্ত পঞ্চমী উৎসব এবং শাস্ত্রীজি মহারাজের জন্মবার্ষিকী। আমার বিশ্বাস, এই মন্দির আগামীদিনে মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিশ্ব ঐক্যের প্রতীক হয়ে উঠবে।PM Modi inaugurates BAPS Hindu Mandir in Abu Dhabi, UAE
February 14th, 06:51 pm
Prime Minister Narendra Modi inaugurated the BAPS Hindu Mandir in Abu Dhabi, UAE. The PM along with the Mukhya Mahant of BAPS Hindu Mandir performed all the rituals. The PM termed the Hindu Mandir in Abu Dhabi as a symbol of shared heritage of humanity.দুবাইয়ের শাসক তথা সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
February 14th, 03:49 pm
নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি ২০২৪৷৷ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দুবাইয়ের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং শাসক মহামান্য শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৷দুবাইয়ের জেবেল আলিতে ভারত মার্টের ভার্চুয়াল শিলান্যাস
February 14th, 03:48 pm
নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের শাসক মহামান্য শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম ১৪ ফেব্রুয়ারি ২০২৪ দুবাইয়ের জেবেল আলি ফ্রি ট্রেড জোনে ভারত মার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন৷দুবাইতে ২০২৪-এ ওয়ার্ল্ড গর্ভমেন্টস সামিটের ফাঁকে মাদাগাস্কার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
February 14th, 02:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দুবাইতে ওয়ার্ল্ড গর্ভমেন্টস সামিটের ফাঁকে মাদাগাস্কার রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোলিনার সঙ্গে সাক্ষাৎ করছেন। উভয় নেতার মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক।ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 14th, 02:30 pm
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দ্বিতীয়বার মূল ভাষণ দেওয়ার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। এই আমন্ত্রণ পাঠানোর জন্য শেখ মোহাম্মেদ বিন রশিদজির প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আমার প্রিয় ভাই শেখ মোহাম্মেদ বিন জায়েদকেও আমি এই অবকাশে কৃতজ্ঞতা জানাই। সম্প্রতি বেশ কয়েকটি কর্মসূচিতে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ আমার হয়েছে। তিনি শুধু দূরদর্শী এক নেতাই নন, বিভিন্ন সিদ্ধান্ত ও অঙ্গীকার বাস্তবায়নের পথিকৃৎ-ও তিনি।ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৪ –এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
February 14th, 02:09 pm
দুবাইয়ের বর্তমান শাসক, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী মান্যবর শেখ মহম্মদ বিন রশিদ আল মাখতুম-এর আমন্ত্রণে ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট–এ সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই শীর্ষ বৈঠকে “ভবিষ্যৎ সরকারগুলির রূপরেখা” নিয়ে বক্তব্য রাখেন শ্রী মোদী। ২০১৮ সালেও ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট–এ বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনে ১০ জন প্রেসিডেন্ট এবং ১০ জন প্রধানমন্ত্রী সহ বিশ্বের মোট ২০ জন রাষ্ট্রনেতা অংশ নেন। এছাড়া এই আন্তর্জাতিক সমাবেশে বিশ্বের ১২০টির বেশি দেশের প্রতিনিধিরা হাজির ছিলেন।PM Modi arrives in Abu Dhabi, UAE
February 13th, 05:47 pm
Prime Minister Narendra Modi arrived in Abu Dhabi, UAE. He was warmly received by UAE President HH Mohamed bin Zayed Al Nahyan at the airport.সংযুক্ত আরব আমিরশাহী সফরের আগে প্রবাসী ভারতীয়দের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
February 13th, 10:56 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বের সঙ্গে ভারতের সংযোগ নিবিড়তর করায় প্রবাসী ভারতীয়দের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতার সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর ভাষণ
February 13th, 10:46 am
আমি সংযুক্ত আরব আমিরশাহীতে ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি সরকারি সফর করব। এরপর ১৪ এবং ১৫ তারিখ কাতার যাব। ২০১৪ সালের পর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে এটি আমার সপ্তম এবং কাতারে দ্বিতীয় সফর।দুবাইয়ে উজবেকিস্তান সাধারণতন্ত্রের প্রেসিডেন্টের সঙ্গে এক আলোচনা বৈঠকে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী
December 01st, 09:36 pm
উজবেকিস্তান সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট মিস্টার এস মিরজিয়োইয়েভের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দুবাইয়ে সিওপি ২৮ শীর্ষ সম্মেলনের এক একান্ত অবসরে দুই নেতার মধ্যে সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়।মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ও মতবিনিময় ভারতের প্রধানমন্ত্রীর
December 01st, 09:35 pm
ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আজ দুবাইয়ে এক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মহম্মদ মৈজুর মধ্যে। সিওপি ২৮ শীর্ষ সম্মেলন উপলক্ষে দুই নেতাই আজ উপস্থিত ছিলেন দুবাইয়ে।দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্টের মধ্যে
December 01st, 09:32 pm
ফ্রান্সের প্রেসিডেন্ট মিস্টার ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আজ এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দুবাইয়ে সিওপি ২৮ শীর্ষ বৈঠকের এক ফাঁকে তাঁদের মধ্যে এই আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।জলবায়ু খাতে অর্থলগ্নি ও বিনিয়োগ প্রচেষ্টার প্রসার ও রূপান্তরের ওপর সিওপি ২৮ শীর্ষ সম্মেলনে জোর দিলেন ভারতের প্রধানমন্ত্রী
December 01st, 08:39 pm
সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে সিওপি ২৮-এর 'নেতৃত্বদানের পর্বে' জলবায়ু খাতে বিনিয়োগ প্রচেষ্টার রূপান্তর সম্পর্কে এক বিশেষ আলোচনায় আজ অংশগ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। জলবায়ু সমস্যার মোকাবিলায় লগ্নি ও বিনিয়োগকে আরও সুলভ ও প্রসারিত করতে নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্বের উন্নয়নশীল দেশগুলি যাতে কোনভাবেই এই সুযোগ থেকে বঞ্চিত বা অবহেলিত না থাকে তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয় আলোচনাকালে।