প্রধানমন্ত্রী ভারতের সহায়তায় শ্রীলঙ্কায় রেল পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন

April 06th, 12:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, মহামান্য অনুরা কুমার দিশানায়কের সঙ্গে, আজ অনুরাধাপুরায় ভারতীয় সহায়তায় নির্মিত দুটি রেল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী জয়া শ্রী মহা বোধি মন্দির পরিদর্শন করেছেন

April 06th, 11:24 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, মহামান্য অনুরা কুমার দিশানায়কের সঙ্গে, অনুরাধাপুরায় পবিত্র জয়া শ্রী মহা বোধি মন্দির পরিদর্শন করেছেন এবং পবিত্র মহাবোধি বৃক্ষে প্রার্থনা করেছেন।

শ্রীলঙ্কার ভারতীয় বংশোদ্ভূত তামিল নেতারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন

April 05th, 10:59 pm

শ্রীলঙ্কার ভারতীয় বংশোদ্ভূত তামিল (আইওটি) নেতারা আজ কলম্বোতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রী মোদী ঘোষণা করেছেন যে ভারত শ্রীলঙ্কা সরকারের সহযোগিতায় আইওটি-দের জন্য ১০,০০০ বাড়ি, স্বাস্থ্য পরিসেবা, পবিত্র সীতা এলিয়া মন্দির উন্নয়ন এবং অন্যান্য সম্প্রদায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সাহায্য করবে।

শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

April 05th, 10:48 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোতে শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি সম্মানিত তামিল নেতা, থিরু আর. সাম্পান্থন এবং থিরু মাভাই সেনাথিরাজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

শ্রীলঙ্কার বিরোধী দলনেতার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

April 05th, 10:34 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোতে শ্রীলঙ্কার বিরোধী দলনেতা শ্রী সাজিথ প্রেমাদাসার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

১৯৯৬ সালের শ্রীলঙ্কা ক্রিকেট দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ আলাপচারিতার বঙ্গানুবাদ

April 05th, 10:25 pm

আমি আপনাদের সকলের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আনন্দিত। আমার মনে হয় যে, আপনাদের দলকে ভারতীয় জনগণ এখনও মনে রেখেছে। দেশবাসী সেই সময়ের কথা ভোলেননি, যখন আপনারা ভারতীয় দলকে পরাজিত করেছিলেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ১৯৯৬ সালের শ্রীলঙ্কা ক্রিকেট দলের আলাপচারিতা

April 05th, 10:23 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল কলম্বোতে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার ক্রিকেট দলের সঙ্গে মতবিনিময় করেছেন। খোলামেলা এই আলাপচারিতায় ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের জনগণ এখনও তাঁদের দলের অসাধারণ পারফরম্যান্স, বিশেষ করে স্মরণীয় জয়ের কথা মনে রেখেছেন।

প্রধানমন্ত্রী ভারতীয় শান্তি রক্ষা বাহিনী (আইপিকেএফ) স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন

April 05th, 08:36 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোর কাছে শ্রী জয়বর্ধেনাপুরা কট্টে-তে ‘ভারতীয় শান্তি রক্ষা বাহিনী (আইপিকেএফ) স্মৃতিসৌধে’ শ্রদ্ধা নিবেদন করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী কলম্বোতে আইপিকেএফ স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন

April 05th, 07:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোতে আইপিকেএফ স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন। তিনি শ্রীলঙ্কার শান্তি, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার সেবায় প্রাণ বিসর্জন দেওয়া ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর সাহসী সৈন্যদের প্রশংসা করেছেন।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনা

April 05th, 05:54 pm

প্রধানমন্ত্রী আজ কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, মহামান্য অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। আলোচনার আগে, স্বাধীনতা স্কোয়ারে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতি দিসানায়ক দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীই হলেন প্রথম বিদেশী নেতা যিনি শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় সফরে এসেছেন।

প্রধানমন্ত্রীকে ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ প্রদান

April 05th, 02:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ প্রদান করেন প্রেসিডেন্ট দিসানায়েক। কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রী মোদী বলেন, ভারত ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধনের প্রতীক হল এই পুরস্কার।

প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফর : ‘ফলাফলের তালিকা’

April 05th, 01:45 pm

বিদ্যুৎ আমদানি/রপ্তানিতে এইচভিডিসি আন্তঃসংযোগ রূপায়ণে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মউ

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বক্তব্য

April 05th, 11:30 am

এটা আমার কাছে অত্যন্ত গর্বের যে, প্রেসিডেন্ট দিসানায়েক আজ আমাকে ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ প্রদান করেছেন। এই সম্মান শুধু আমার একার নয়- এটি ১৪০ কোটি মানুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এটি ভারত ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধনের প্রতীক। এই সম্মানের জন্য আমি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সরকার এবং মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কায় এসে পৌঁছেছেন

April 04th, 10:06 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার কলম্বোতে এসে পৌঁছেছেন। তাঁর সফরকালে, প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তিনি রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে দেখা করবেন।

থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরের আগে প্রধানমন্ত্রীর বিদায়কালীন বার্তা

April 03rd, 06:00 am

প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার আমন্ত্রণে আমি আজ সরকারি সফরে থাইল্যান্ড যাচ্ছি এবং যোগ দেব ষষ্ঠ বিমস্টেক শিখর সম্মেলনে।

২০২৫ সালের ০৩-০৬ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর

April 02nd, 02:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড সফর করবেন (৩-৪ এপ্রিল, ২০২৫)। এরপর রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়কের আমন্ত্রণে তিনি শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় সফরে যাবেন (৪-৬ এপ্রিল, ২০২৫)।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে নিবিড় সাংস্কৃতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ উদ্যোগ জাফনা সাংস্কৃতিক কেন্দ্র: প্রধানমন্ত্রী

February 11th, 09:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাফনা সাংস্কৃতিক কেন্দ্র উৎসর্গের উদ্যোগটিকে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস বলে বর্ণনা করেছেন। এই অনুষ্ঠানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ২০১৫ সালে এই কেন্দ্রের শিলান্যাস করেন। তিনি সেই সময়ের কিছু ছবি সকলের মধ্যে ভাগ করে নিয়েছেন।

শ্রীলঙ্কায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী

June 09th, 03:00 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীলঙ্কার কলম্বোতে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, গোটা বিশ্ব জুড়ে ভারতের অবস্থান মজবুত হচ্ছে এবং এর কৃতিত্ব প্রবাসী ভারতীয়দের। তিনি আরও বলেন, আমি যেখানেই যাই, আমাকে প্রবাসী ভারতীয়দের সাফল্য ও কৃতিত্বের কথা বলা হয়।

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মোদীর বৈঠক

June 09th, 02:40 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ, প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষ এবং শ্রী আর. সম্পন্থান নেতৃত্বে তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের একটি প্রতিনিধিদলের বৈঠক করেন।

প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কার কোচ্চিকারে সেন্ট অ্যান্টনি গির্জা পরিদর্শন করেন

June 09th, 12:33 pm

ইস্টার সানডের দিনে হামলায় বিধ্বস্ত শ্রীলঙ্কার কোচ্চিকারে সেন্ট অ্যান্টনি গির্জায় গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শ্রীলঙ্কা সফর শুরু করেন।