জি-২০ শীর্ষ বৈঠকের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতি

November 23rd, 04:05 pm

প্রযুক্তি দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু এর সুযোগ-সুবিধা এবং সম্পদ কিছু মুষ্ঠিমেয় মানুষের হাতে সীমাবদ্ধ হয়ে পড়ছে। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে। মানুষের পক্ষে এটি অত্যন্ত উদ্বেগের এবং উদ্ভাবনের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অবশ্যই প্রযুক্তিকে মানবকেন্দ্রিক করে তুলতে হবে। ভারত তার সমস্ত প্রযুক্তির ক্ষেত্রে এই ভাবনাকে কার্যকর করছে। এই কারণে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত আজ শীর্ষ স্থানে উঠে এসেছে। মহাকাশ প্রযুক্তি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রেই আমরা ইতিবাচক মনোভাব গ্রহণ করেছি। আমরা উচ্চমানের কম্পিউটার তৈরি করছি, যাতে এআই-এর সুযোগ-সুবিধা প্রতিটি জেলায় এবং প্রতিটি ভাষায় পৌঁছে দেওয়া যায়।

জি-২০ অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে ভাষণ প্রধানমন্ত্রীর

November 23rd, 04:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জি-২০ শীর্ষ বৈঠকের তৃতীয় অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে 'অর্থ-কেন্দ্রিকতা'র চেয়ে 'মানব-কেন্দ্রিকতা'র ওপর জোর দিতে হবে। তিনি ব্যাখ্যা করে বলেন, ভারত এই ভাবনাকে সামনে রেখে প্রযুক্তির পরিমণ্ডলকে সুসংহত করেছে এবং উল্লেখযোগ্য ফল পেয়েছে। মহাকাশ প্রযুক্তি, এআই কিংবা ডিজিটাল পেমেন্ট, সব ক্ষেত্রেই বিশ্বনেতা হয়ে উঠেছে।

জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকের ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

November 23rd, 02:18 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাৎ করেন। উষ্ণ আতিথেয়তা এবং এই বৈঠকের সফল আয়োজনের জন্য প্রেসিডেন্ট রামাফোসাকে ধন্যবাদ জানান তিনি। নতুন দিল্লির জি-২০ শীর্ষ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার প্রশংসা করেন শ্রী মোদী।

আইবিএসএ নেতৃবৃন্দের বৈঠকে প্রধানমন্ত্রীর বিবৃতি

November 23rd, 12:45 pm

প্রাণবন্ত এবং সৌন্দর্যে ভরা শহর জোহানেসবার্গে আইবিএসএ নেতৃবৃন্দের এই বৈঠকে যোগদান আমার আছে অত্যন্ত আনন্দের। আইবিএসএ শুধুমাত্র তিনটি দেশের একটি ফোরাম নয়, এটি হল তিনটি মহাদেশ, তিনটি প্রধান গণতান্ত্রিক শক্তি এবং তিনটি উল্লেখযোগ্য অর্থনীতির দেশকে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

জোহানেসবার্গে আইবিএসএ নেতৃবৃন্দের বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর

November 23rd, 12:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আইবিএসএ নেতৃবৃন্দের বৈঠকে যোগ দেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসার ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট মাননীয় লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

জি-২০ শীর্ষ বৈঠকে দ্বিতীয় পর্বের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

November 22nd, 09:57 pm

প্রাকৃতিক বিপর্যয় মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বছরেও বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এর শিকার হয়েছে। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে মজবুত করা প্রয়োজন।

জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য: অধিবেশন ১

November 22nd, 09:36 pm

দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে, দক্ষ অভিবাসন, পর্যটন, খাদ্য নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন এবং নারীর ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলিতে প্রশংসনীয় কাজ হয়েছে।

জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর

November 22nd, 09:35 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গে জি-২০ নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যোগ দেন। জি-২০ শীর্ষ বৈঠকে এটি প্রধানমন্ত্রীর দ্বাদশতম অংশগ্রহণ। বৈঠকের প্রথম দিনে উভয় অধিবেশনেই যোগ দেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের সফল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

Joint statement by the Government of India, the Government of Australia and the Government of Canada

November 22nd, 09:21 pm

India, Australia, and Canada have agreed to enter into a new trilateral partnership: the Australia-Canada-India Technology and Innovation (ACITI) Partnership. The three sides agreed to strengthen their ambition in cooperation on critical and emerging technologies. The Partnership will also examine the development and mass adoption of artificial intelligence to improve citizens' lives.

জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

November 21st, 10:43 pm

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, মাননীয় অ্যান্থনি আলবানিজ সাক্ষাৎ করেছেন। ২০২০ সালে দুই দেশের সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার পর গত পাঁচ বছরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা আরও মজবুত হওয়ায় উভয় নেতা সন্তোষ প্রকাশ করেন। ভারতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী আলবানিজ সমবেদনা জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই জোরদার করার জন্য নেতারা প্রতিশ্রুতিবদ্ধতা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী মোদী জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এসে পৌঁছেছেন

November 21st, 06:25 pm

প্রধানমন্ত্রী মোদী কিছুক্ষণ আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ২০তম জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে, তিনি বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন এবং ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা (আইবিএসএ) নেতাদের শীর্ষ সম্মেলনেও অংশগ্রহণ করবেন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি২০ নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী

November 19th, 10:42 pm

প্রধানমন্ত্রী মোদী ২০তম জি২০ নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২০২৫-এর ২১-২৩ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর করবেন। শীর্ষ সম্মেলনের অধিবেশনগুলিতে প্রধানমন্ত্রী জি২০ এজেন্ডার মূল বিষয়গুলিতে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে, তিনি বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং দক্ষিণ আফ্রিকার আয়োজিত ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা (আইবিএসএ) নেতৃবৃন্দের বৈঠকেও অংশগ্রহণ করবেন।

ব্রিকস্-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস্ প্লাস বার্তালাপে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

August 25th, 12:12 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ আগস্ট ২০২৩-এ জোহানেসবার্গে ব্রিকস্-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস্ প্লাস বার্তালাপে অংশ নিয়েছেন।

বিশিষ্ট জিনতত্ত্ববিদ ও দক্ষিণ আফ্রিকার সায়েন্স অ্যাকাডেমির সিইও ডঃ হিমলা সুদিয়াল-এর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

August 24th, 11:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ অগাস্ট, ২০২৩-এ জোহানেসবার্গে বিশিষ্ট জিনতত্ত্ববিদ ও দক্ষিণ আফ্রিকার সায়েন্স অ্যাকাডেমির সিইও ডঃ হিমলা সুদিয়াল-এর সঙ্গে বৈঠক করেন।

বিশিষ্ট রকেট বিজ্ঞানী এবং গ্যালাকটিক এনার্জি ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা মিঃ সিয়াবুলেলা জুজা-র সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

August 24th, 11:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ আগস্ট ২০২৩-এ জোহানেসবার্গে বিশিষ্ট রকেট বিজ্ঞানী এবং গ্যালাকটিক এনার্জি ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা মিঃ সিয়াবুলেলা জুজা-র সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

August 24th, 11:27 pm

জোহানেসবার্গে পঞ্চদশ ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ আলির সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ শে আগষ্ট সাক্ষাৎ করেছেন।

সেনেগালের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

August 24th, 11:26 pm

জোহানেসবার্গে পঞ্চদশ ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনেগালের রাষ্ট্রপতি শ্রী ম্যাকি সলের সঙ্গে ২৪ শে আগষ্ট সাক্ষাৎ করেছেন।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

August 24th, 11:23 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ অগাস্ট ২০২৩এ জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ডঃ সঈদ ইব্রাহিম রাইসি-র সঙ্গে একান্তে বৈঠক করেন।

ব্রিকস্-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস্ প্লাস বার্তালাপে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 24th, 02:38 pm

ব্রিকস্ আউটরিচ সম্মেলন চলাকালীন আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি রামাফোসা-কে আমার অভিনন্দন জানাই।

ব্রিকসের সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি

August 24th, 01:32 pm

ব্রিকস শিখর সম্মেলনের সফল আয়োজনের জন্য সর্বপ্রথম আমি আমার বন্ধু রাষ্ট্রপতি রামাফোসাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।