তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
May 19th, 06:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নরওয়ের অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মহামান্যা ক্রিস্টুন ফ্রস্টাডোট্টিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী ফ্রস্টাডোট্টির দায়িত্ব গ্রহণের পর এটি ছিল দুই নেতার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী মোদি আইসল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবার জন্য প্রধানমন্ত্রী ফ্রস্টাডোট্টিরকে অভিনন্দন জানান।তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ডেনমার্কের কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক
May 19th, 06:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশ নেবার পাশাপাশি ডেনমার্কের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মাননীয়া মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।ভারত-নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলনে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
May 19th, 04:25 pm
গণতন্ত্র, আইনের শাসন এবং বহুপাক্ষিকতার প্রশ্নে অভিন্ন অঙ্গীকার আমাদেরকে স্বাভাবিক অংশীদার করে তোলে। আর প্রযুক্তি ও সুস্থায়ী উন্নয়নে আমাদের অগ্রাধিকারগুলি একই হওয়ায়, আমাদের সম্পর্ক সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে ওঠে। একারণেই, আট বছর আগে, নর্ডিক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে প্রাণবন্ত করতে এবং সেই সম্পর্ককে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে, আমরা এই ব্যবস্থাপনাটি গড়ে তুলেছি।নরওয়ে-ভারত ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 18th, 11:49 pm
আজ এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি অংশগ্রহণকারীদের কয়েকজনের কথা শোনার সুযোগ পেয়েছি। আমাদের অংশীদারিত্ব যে অত্যন্ত মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, তাঁদের বক্তব্য থেকে সেই আস্থা আমি পেয়েছি।ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
May 18th, 08:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে নরওয়ের যুবরাজ হাকন এবং সেদেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরও যোগ দেন। ৫০টিরও বেশি সংস্থার সিইও এবং নরওয়ে ও ভারতের ব্যবসা ও গবেষণা ক্ষেত্রের আড়াইশোরও বেশি প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। ভারত-ইউরোপীয় ইউনিয়নমুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ার পর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় যে গতির সঞ্চার হয়েছে, তা এই সম্মেলনে প্রতিফলিত হয়।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
May 18th, 08:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদী আজ সকালে অসলো বিমানবন্দরে পৌঁছোলে বিশেষ সৌজন্য দেখিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী নিজে বিমানবন্দরে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।নরওয়ের রাজা পঞ্চম হ্যারল্ডের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
May 18th, 07:36 pm
প্রধানমন্ত্রী মোদী এবং রাজা পঞ্চম হ্যারল্ড বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে নতুন প্রযুক্তির ক্ষেত্রে ভারতীয় ও নরওয়ের কোম্পানিগুলির মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সাক্ষাতের পর মহামান্য রাজা প্রধানমন্ত্রী মোদীর সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন।'গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট' সম্মাননা গ্রহণ প্রধানমন্ত্রীর
May 18th, 07:35 pm
অসলোয় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হ্যারল্ড প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট’ সম্মানে ভূষিত করেন। এই পুরস্কার নরওয়ের সর্বোচ্চ সম্মাননা, যা বিদেশি রাষ্ট্র প্রধানদের প্রদান করা হয়; নরওয়ে এবং গোটা মানবজাতির স্বার্থে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বয়ানের বঙ্গানুবাদ
May 18th, 04:44 pm
আমার গত বছরই নরওয়েতে আসার কথা ছিল। কিন্তু, পহেলগাঁও-এ জঙ্গি হামলার জন্য সেই সফর স্থগিত রাখতে হয়। ওই কঠিন সময়ে নরওয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এর থেকেই আমাদের বন্ধুত্বের নিবিড়তা প্রতিফলিত হয়। আজ নরওয়ে সফরের সময় আমি সেই সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।