গঙ্গা তালাও পরিদর্শনে প্রধানমন্ত্রী
March 12th, 05:26 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের পবিত্র গঙ্গা তালাও পরিদর্শন করেন। সেখানে পূজাপাঠের পর তিনি ত্রিবেণী সঙ্গম থেকে নিয়ে আসা পবিত্র জল গঙ্গা তালাও-এ মিশিয়ে দেন।মরিশাসে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ পাবলিক সার্ভিস অ্যান্ড ইনোভেশন-এর যৌথ উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম
March 12th, 03:13 pm
মরিশাসের রিডুইট-এ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী নবীনচন্দ্র রামগুলাম যৌথভাবে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ পাবলিক সার্ভিস অ্যান্ড ইনোভেশন-এর উদ্বোধন করেছেন। ভারত-মরিশাস উন্নয়ন অংশীদারিত্বের অঙ্গ হিসেবে এই ঐতিহাসিক প্রকল্প, মরিশাসের সক্ষমতা বৃদ্ধিতে ভারতের সহযোগিতার নিদর্শন।জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
March 12th, 03:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশন সম্মান গ্রহণের সময়ে প্রধানমন্ত্রীর ভাষণ
March 12th, 03:00 pm
মরিশাসের সর্বোচ্চ জাতীয় সম্মান আমাকে দেওয়ায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ শুধু আমার নয়, ভারতের ১৪০ কোটি মানুষের পাওয়া সম্মান। ভারত ও মরিশাসের মধ্যে যে শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংযোগ রয়েছে, এই সম্মান তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। আঞ্চলিক শান্তি, প্রগতি, নিরাপত্তা ও সুস্থিত উন্নয়ন নিয়ে আমাদের অভিন্ন অঙ্গীকারের এ এক স্বীকৃতি। একইসঙ্গে, এই সম্মান উন্নয়নশীল দেশগুলির অভিন্ন আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমি নতমস্তকে কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। কয়েক শতাব্দী আগে আপনাদের যে পূর্বপুরুষেরা ভারত থেকে মরিশাসে এসেছিলেন, তাঁদের এবং তাঁদের ভবিষ্যৎ প্রজন্মকে আমি এই সম্মান উৎসর্গ করছি। তাঁদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাঁরা মরিশাসের উন্নয়নের সোনালী অধ্যায়ের সূচনা করেছেন, এর প্রাণবন্ত বৈচিত্র্যে অবদান রেখেছেন। এই সম্মানকে আমি এক দায়িত্ব হিসেবেও গ্রহণ করছি। ভারত ও মরিশাসের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্বতো প্রয়াস চালানোর অঙ্গীকার আমি পুনর্ব্যক্ত করছি।আরও সুদৃঢ় কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে ভারত-মরিশাস যৌথ দৃষ্টিভঙ্গী
March 12th, 02:13 pm
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মরিশাস সফরের (১১-১২ মার্চ ২০২৫) সময়ে মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম-এর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে তাঁদের মধ্যে সার্বিক ফলপ্রসূ আলোচনা হয়েছে।প্রধানমন্ত্রীর মরিশাস সফরকালে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি, ঘোষিত প্রকল্প এবং তথ্য হস্তান্তরের তালিকা
March 12th, 01:56 pm
আন্তঃসীমান্ত আর্থিক লেনদেনের জন্য ভারতীয় টাকা অথবা মরিশাসের টাকা ব্যবহার করতে একটি পরিকাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মরিশাস – এর মধ্যে চুক্তি স্বাক্ষর।ভারত-মরিশাস যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
March 12th, 12:30 pm
১৪০ কোটি ভারতীয়ের হয়ে আমি মরিশাসের মানুষকে তাদের জাতীয় দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাই। জাতীয় দিবস উপলক্ষে মরিশাসে আবার আসার সুযোগ পেয়ে আমি সম্মানিত। এই জন্য আমি প্রধানমন্ত্রী নবীন রামগুলামজি এবং মরিশাস সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।মরিশাসের জাতীয় দিবসে মরিশাসবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
March 12th, 09:58 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মরিশাসবাসীকে তাঁদের জাতীয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।মরিশাসের প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 12th, 06:15 am
প্রথমেই আমি প্রধানমন্ত্রীর আবেগপূর্ণ ও প্রেরণাদায়ক চিন্তাভাবনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছে এবং যে অসাধারণ আতিথেয়তা আমি পাচ্ছি, সেজন্য প্রধানমন্ত্রী, মরিশাস সরকার এবং এখানকার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে মরিশাস সফর সব সময়েই একটি বিশেষ সফর। এটি কেবল এক কূটনৈতিক সফর নয়, বরং নিজের পরিবারের সঙ্গে দেখা করার এক সুযোগ। মরিশাসে পা দেওয়া মাত্রই আমি এটা অনুভব করছি। সর্বত্রই এক ধরনের আত্মীয়তার অনুভূতি রয়েছে। প্রোটোকলের কোনো বাধা নেই। মরিশাসের জাতীয় দিবসের প্রধান অতিথি হিসেবে আবারও আমন্ত্রণ পাওয়া আমার কাছে সৌভাগ্যের বিষয়। এই উপলক্ষ্যে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।মরিশাসে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
March 12th, 06:07 am
১০ বছর আগে আজকের এই দিনে আমি যখন মরিশাসে এসেছিলাম, তার এক সপ্তাহ আগে আমরা হোলি উদযাপন করেছি। সেই সময়ে ভারত থেকে ফাগুয়ার আমেজ নিয়ে আমি এসেছিলাম। আর এবার আমি সেই আমেজ নিয়ে ফিরব, মরিশাসের হোলির রঙ নিয়ে ভারতে যাব। আমরা আর একদিন পরই হোলি উদযাপন করব। ১৪ তারিখ সর্বত্র রঙের উৎসব উদযাপিত হবে।মরিশাসে ভারতীয়দের সামনে ভাষণ প্রধানমন্ত্রীর
March 11th, 07:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী মাননীয় নবীনচন্দ্র রামগুলাম আজ ভারতীয়দের এক সভায় ভাষণ দেন। মরিশাসের ট্রায়ানন কনভেনশন সেন্টারে আয়োজিত এই সভায় ছাত্র, পেশাদার, ব্যবসায়ী এবং সামাজিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ ভারতীয়রা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান 'গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান (জি.সি.এস.কে.)' প্রদানের কথা ঘোষণা করেন মরিশাসের প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী দেখা করলেন মরিশাস সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধানের সঙ্গে
March 11th, 04:01 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের স্টেট হাউসে সেদেশের রাষ্ট্রপ্রধান মাননীয় ধরমবীর গোখুলের সঙ্গে দেখা করেন।মরিশাসের রাষ্ট্রপতি শ্রী ধরমবীর গোকুল যে ভোজসভার আয়োজন করেছিলেন, সেখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
March 11th, 03:06 pm
মরিশাসের জাতীয় দিবস উদযাপনে আবারও প্রধান অতিথি হিসেবে আমার যোগদান সত্যিই সম্মানের।স্যার শিউসাগর রামগুলাম এবং স্যার অনিরুদ্ধ জগন্নাথের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রীর
March 11th, 03:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যাম্পলমাউসেসে স্যার শিউসাগর রামগুলাম বটানিক গার্ডেনে গিয়ে স্যার শিউসাগর রামগুলাম এবং স্যার অনিরুদ্ধ জগন্নাথের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী নবীনচন্দ্র রামগুলাম। এই উপলক্ষে মরিশাসের অগ্রগতি এবং ভারত - মরিশাস সম্পর্কের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে দুই নেতার অবদানের কথা বলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী মোদী দুই দিনের সফরে মরিশাসে এসে পৌঁছেছেন
March 11th, 08:33 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে মরিশাসে এসে পৌঁছেছেন। দুই দিনের সফরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং মরিশাসের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।মরিশাস সফরের আগে প্রধানমন্ত্রীর প্রাক্-সফর বার্তা
March 10th, 06:18 pm
আমার বন্ধু প্রধানমন্ত্রী ডঃ নবীন চন্দ্র রামগুলামের আমন্ত্রণে মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আমি দু’দিনের সরকারি সফরে সে দেশে যাচ্ছি।প্রধানমন্ত্রী মোদী ২০২৫ সালের ১১-১২ মার্চ মরিশাস সফর করবেন
March 07th, 06:17 pm
মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীনচন্দ্র রামগুলামের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ১১-১২ মার্চ জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে মরিশাস সফর করবেন। সফরকালে তিনি প্রধান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হবেন এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। এই সফর ভারত-মরিশাসের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের বিষয়টি পুনরায় নিশ্চিত করেছে, যা যৌথ ইতিহাস ও অগ্রগতির মধ্যে নিহিত।