এফএও অ্যাগ্রিকোলা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
May 20th, 11:00 pm
এটি শুধুমাত্র একার সম্মান নয়, এটি ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যজীবী, কৃষি বিজ্ঞানী এবং কর্মীর সম্মান। এটি মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি ভারতের অটল অঙ্গীকারেরও একটি স্বীকৃতি। গভীর বিনয়ের সঙ্গে এই পদকটি গ্রহণ করে আমি এটিকে ভারতের অন্নদাতাদের উদ্দেশে উৎসর্গ করছি।রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র এগ্রিকোলা পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
May 20th, 10:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র সদর দপ্তরে ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। ভারতে এবং বিশ্বস্তরে খাদ্য নিরাপত্তা, সুস্থিত কৃষি ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।ভারত-ইতালি যৌথ ঘোষণা
May 20th, 10:28 pm
ইতালীর মন্ত্রী পরিষদের সভাপতি জর্জিয়া মেলোনির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯-২০ মে ২০২৬ তারিখে ইতালি সফর করেন। ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীর ইতালি সফর এবং ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মেলোনির ভারত সফরের পর এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করে। দুই নেতা ভারত-ইতালি সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন।ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
May 20th, 07:21 pm
উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন, মহাকাশ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারণে সম্মত হন। তাঁরা যৌথ কৌশলগত কর্মপরিকল্পনার নিয়মিত পর্যালোচনার জন্য বিদেশমন্ত্রী-স্তরের একটি প্রক্রিয়া গঠনের সিদ্ধান্ত নেন।প্রধানমন্ত্রী দেখা করেছেন ইতালির প্রেসিডেন্টের সঙ্গে
May 20th, 07:19 pm
ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির যথাশীঘ্র সাক্ষরিত হওয়া অংশীদারিত্বে নতুন গতি আনবে বলে দুই নেতাই উল্লেখ করেন। সমুদ্র নিরাপত্তা, ডিজিটাল সংযোগ এবং শক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য বহুমুখী ইন্ডিয়া-মিডলইস্ট-ইউরোপ ইকোনমিক করিডর (আইএমইসি)-এর গুরুত্ব নিয়েও তাঁরা আলোচনা করেন।ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বিবৃতি
May 20th, 05:00 pm
রোম বিশ্বজুড়ে 'শাশ্বত নগরী' হিসেবে পরিচিত। ভারতে আমার লোকসভা কেন্দ্র কাশীকেও একটি শাশ্বত ও চিরস্থায়ী নগরী হিসেবে বিবেচনা করা হয়। যখন দুটি সভ্যতার মিলন ঘটে, তখন আলোচনা কেবল আলোচ্যসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এটি ইতিহাসের গভীরতা, ভবিষ্যতের স্বপ্ন এবং বন্ধুত্বের স্বাচ্ছন্দ্যকে প্রতিফলিত করে।গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দিতে ইতালিতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী
May 20th, 12:30 am
প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে ইতালির রোমে এসে পৌঁছেছেন। তিনি ইতালির প্রেসিডেন্ট মহামান্য সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে আলোচনা করবেন, যেখানে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) নিয়ে আলোচনা হবে।