ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
July 09th, 06:02 am
ব্রাজিল সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাসিলিয়ায় সেদেশের প্রেসিডেন্ট মাননীয় ল্যুই ইনাসিও লুলা দ্য সিলভার সঙ্গে দেখা করেন। আলভোরাডা প্যালেসে তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয়।যৌথ বিবৃতি: ভারত ও ব্রাজিল- বৃহত্তর উদ্দেশ্যের দুই দেশ
July 09th, 05:55 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা-র আমন্ত্রণে ৮ জুলাই ২০২৫ রাষ্ট্রীয় সফরে ব্রাজিলে যান। গত প্রায় ৮ দশক ধরে মৈত্রী ও পারস্পরিক আস্থা ভারত-ব্রাজিল সম্পর্কের মূল ভিত্তি হয়ে থেকেছে। ২০০৬ সালে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর
July 09th, 03:14 am
আন্তর্জাতিক সন্ত্রাস এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় সহযোগিতা সংক্রান্ত চুক্তি।ব্রাজিলের সর্বোচ্চ জাতীয় সম্মান “দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস” – এ ভূষিত প্রধানমন্ত্রী
July 09th, 12:58 am
ব্রাজিলের প্রেসিডেন্ট ল্যুই ইনাসিও লুলা দ্য সিলভা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ জাতীয় সম্মান “দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস” – এ ভূষিত করেন।ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
July 08th, 08:30 pm
রিও এবং ব্রাসিলিয়ায় উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আমার বন্ধু, প্রেসিডেন্ট লুলাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার সহৃদয়তা এবং আমাজনের সৌন্দর্য সত্যিই আমাদের মন ছুঁয়ে গেছে।প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলের ব্রাসিলিয়ায় এসে পৌঁছেছেন
July 08th, 02:55 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে ব্রাজিলের ব্রাসিলিয়ায় এসে পৌঁছেছেন। তিনি ভারত-ব্রাজিল সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে রাষ্ট্রপতি লুলার সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।ব্রাজিলের রিও ডি জেনিরো’তে ব্রিকস্ শিখর সম্মেলনের ফাঁকে কিউবার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
July 07th, 05:19 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রিও ডি জেনিরো’তে ব্রিকস্ শিখর সম্মেলনের ফাঁকে কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বার্মুডেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি ২০২৩ সালে জোহানেসবার্গে ব্রিকস্ শিখর সম্মেলনে শ্রী ডিয়াজ - ক্যানেলের সঙ্গে সাক্ষাৎ করেন। ২০২৩ সালে ব্রিকস্ সম্মেলনে কিউবা বিশেষ আমন্ত্রিত রাষ্ট্র হিসেবে উপস্থিত ছিল।ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭তম ব্রিকস্ শিখর সম্মেলনের অবসরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
July 07th, 05:13 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭তম ব্রিকস্ শিখর সম্মেলনের অবসরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে দেখা করেছেন।ব্রাজিলে ভারতীয় সম্প্রদায়ের প্রাণবন্ত স্বাগতের জন্য প্রধানমন্ত্রী তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন
July 06th, 08:28 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রিও ডি জেনেইরোতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা প্রদানের জন্য ব্রাজিলে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শ্রী মোদী বলেন যে, তাঁরা যে ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত রয়েছেন এবং ভারতের উন্নয়নের প্রতিও যেভাবে আগ্রহ প্রকাশ করছেন, তা সত্যিই আশ্চর্যজনক। শ্রী মোদী তাঁর স্বাগত অভ্যর্থনার কিছু ঝলকও শেয়ার করেছেন।প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলের রিও ডি জেনেইরোতে এসে পৌঁছেছেন
July 06th, 04:47 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে ব্রাজিলে এসে পৌঁছেছেন। তিনি রিও ডি জেনেইরোতে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দেখা করবেন।