প্রধানমন্ত্রীর ভুটানে রাষ্ট্রীয় সফর উপলক্ষে যৌথ সংবাদ বিবৃতি

November 12th, 10:00 am

মহামান্য ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ এবং ১২ নভেম্বর – দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভুটান গিয়েছিলেন।

বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর

November 12th, 09:54 am

ভুটানের থিম্পুতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বরণ করেন সেদেশের চতুর্থ রাজা জিগমে সিংগিয়ে ওয়াংচুক। চতুর্থ রাজার ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।

প্রধানমন্ত্রীকে বরণ ভুটানের রাজার

November 11th, 06:14 pm

থিম্পুতে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে বরণ করেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বোঝাপড়া বৃদ্ধি এবং শক্তিশালী করা নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। দিল্লিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন ভুটানের রাজা।

প্রধানমন্ত্রীর ভুটান সফর : ফলাফলের তালিকা

November 11th, 06:10 pm

অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত মউ। এতে সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োমাস, শক্তি, শক্তি মজুত, গ্রিন হাইড্রোজেনের মতো শক্তির ক্ষেত্রে একসঙ্গে কাজ করা। এই চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেছেন নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী। অন্যদিকে, ভুটানের পক্ষে স্বাক্ষর করেছেন সেদেশের শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী লিংপো জেম শেরিং।

দিল্লির ঘটনায় ভুটানের সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর

November 11th, 03:01 pm

দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভুটানের সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভুটানের চতুর্থ রাজার ৭০তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাঁর এই অনুভূতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে নিহত এবং আহত ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক অনন্য প্রার্থনায় সামিল হন ভুটানের মানুষ।

ভুটানের রাজার জন্মদিবস উদযাপন সমারোহে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 11th, 12:00 pm

ভুটান, ভুটানের রাজ পরিবার এবং বিশ্বের শান্তি ও সুস্থিতির প্রতি যাঁরা আস্থাশীল তাঁদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভুটানের থিম্পুতে এক সমাবেশে ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

November 11th, 11:39 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভুটানের থিম্পুতে ছাঙলিমেথাং সেলিব্রেশন গ্রাউন্ডে এক সমাবেশে ভাষণ দেন। ভুটানের রাজা মহামান্য জিগমে খেসার নামগেয়াল ওয়াংচুক এবং চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক-কে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সহ রাজ পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান।

PM Modi arrives in Bhutan for a two-day state visit

November 11th, 10:42 am

PM Modi arrived in Bhutan a short while ago. His two-day visit seeks to strengthen the special ties of friendship and cooperation between the two countries. The PM was given a warm welcome by Prime Minister of Bhutan Mr. Tshering Tobgay at the airport.

গ্যাল্তসুয়েন জেটসান পেমা ওয়াংচুক মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের উদ্বোধন

March 23rd, 08:58 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী শ্রী শেরিং তোবগে থিম্পুতে ভারতের আর্থিক সহায়তায় তৈরি অত্যাধুনিক গ্যায়াতসুয়েন জেটসান পেমা ওয়াংচুক মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের উদ্বোধন করেন।

Joint Statement on the State Visit of Prime Minister of India to Bhutan

March 22nd, 07:18 pm

Over centuries, Bharat and Bhutan have enjoyed close bonds of friendship and cooperation anchored in mutual trust, goodwill and understanding. PM Modi said that our development partnership is a confluence of India’s approach of ‘Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas’ and the philosophy of Gross National Happiness in Bhutan.

ভুটানরাজের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী

March 22nd, 06:32 pm

ভারত-ভুটান সম্পর্কের গভীরতা ও আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেছেন দু’দেশেরই প্রধানমন্ত্রী।

"আজ এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারত ও ভুটান উভয় দেশের প্রধানমন্ত্রী "

March 22nd, 06:30 pm

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে আজ এক মধ্যাহ্নভোজ বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অভূতপূর্বভাবে তাঁকে স্বাগত ও অভ্যর্থনা জানানোর জন্য ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শ্রী নরেন্দ্র মোদী। পারো থেকে থিম্পু যাওয়ার পথে ভুটানের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন। মধ্যাহ্নভোজের আসরে দুই বিশ্ব নেতাই দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত পারস্পরিক সম্পর্কের দিকগুলি নিয়ে আলোচনা করেন। কৃষি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি শক্তি, যুব কর্মসূচি ও সফর বিনিময়, পরিবেশ ও বনায়ন এবং পর্যটনের মতো ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সম্প্রসারিত করার উপায়গুলি সম্পর্কেও আলোচনা হয় দুই প্রধানমন্ত্রীর মধ্যে।

"শক্তি ও জ্বালানি ক্ষেত্রে ভারত-ভুটান সহযোগিতা সম্পর্কে দু’দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গী ও যৌথ বিবৃতি "

March 22nd, 05:20 pm

পারস্পরিক আস্থা ও বিশ্বাস, শুভেচ্ছা এবং সর্বতোভাবে সমঝোতা ও বোঝাপড়ার বাতাবরণের মধ্য দিয়ে এক বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে ভারত ও ভুটানের মধ্যে। এই সম্পর্কে বিশেষ মাত্রা যোগ করেছে মৈত্রীর অটুট বন্ধন এবং দু’দেশের সাধারণ মানুষের মধ্যে আন্তরিক সংযোগ ও যোগাযোগ।

ভুটানের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী

March 22nd, 03:39 pm

ভুটানের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ড্রুক গিয়ালপো’তে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি এই সম্মান আজ অর্জন করেন ভুটানরাজের কাছ থেকে। থিম্পুতে আয়োজিত এক বিশেষ সরকারি অনুষ্ঠানে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়।

List of Outcomes : State visit of Prime Minister Shri Narendra Modi to Bhutan

March 22nd, 03:10 pm

Both India and Bhutan agreed on MoUs ranging across sectors also having agreed on and initialled the text of the MoU on Establishment of Rail Links between India and Bhutan. The MoU provides for establishment of two proposed rail links between India and Bhutan, including the Kokrajhar-Gelephu rail link and Banarhat-Samtse rail link and their implementation modalities.

রাষ্ট্রীয় সফরে ভুটানে প্রধানমন্ত্রী

March 22nd, 09:53 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের পারো’তে এসে পৌঁছলেন। ভারত ও ভুটানের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের মতবিনিময় হয়। সেই ধারাকে বজায় রেখে কেন্দ্রীয় সরকারের ‘প্রতিবেশী সর্বাগ্রে’ নীতি অনুসারে প্রধানমন্ত্রীর এই সফর।

প্রধানমন্ত্রীর ভুটান সফর (২১-২২ মার্চ, ২০২৪)

March 22nd, 08:06 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি বছরের ২১ ও ২২ মার্চ, ভুটানে সরকারি সফরে যাবেন। ভারত ও ভুটানের মধ্যে নিয়মিত উচ্চস্তরীয় মত বিনিময়ের যে ঐতিহ্য রয়েছে এবং সরকার প্রতিবেশী প্রথম নীতির উপর যে গুরুত্ব আরোপ করে, তার সঙ্গে সাযুজ্য রেখে এই সফর।

ভারতের প্রধানমন্ত্রীর ভুটান সফর উপলক্ষে যৌথ বিবৃতি

August 18th, 07:30 pm

ভারতের প্রধানমন্ত্রীর ভুটান সফর উপলক্ষে যৌথ বিবৃতি

থিম্পুর রয়াল ইউনিভার্সিটি অফ ভুটানে প্রধানমন্ত্রীর ভাষণ

August 18th, 09:50 am

কুজো জাঙ্গপো লা, নমস্কার। আজ এই সকালে আপনাদের মধ্যে আসতে পেরে দারুণ এক অনুভূতি হচ্ছে। আমি নিশ্চিত, আপনারা ভাবছেন আজ রবিবার, অথচ আপনাদের একটি বক্তৃতা শুনতে হবে। না, আমি অল্পকথাই বলব, আর যেটা বলব, তা প্রাসঙ্গিক।

ভুটান সফরকালে প্রধানমন্ত্রীর প্রেস বিজ্ঞপ্তি

August 17th, 05:42 pm

ভারতের বিশেষ ও অভিন্ন বন্ধুদেশ ভুটানে এসে আপনাদের সবার মাঝে উপস্থিত হয়ে আমার খুব আনন্দ হচ্ছে। আমার সঙ্গে আসা প্রতিনিধিবৃন্দ এবং আমাকে উষ্ণ অভ্যর্থনাজানানোর জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ভুটানের রয়্যাল গভর্নমেন্টকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।