প্রধানমন্ত্রীকে বুয়েনস আইরেস শহরের চাবি প্রদান করা হয়েছে

July 06th, 02:42 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ বুয়েনস আইরেস শহরের চাবি(নাগরিক সম্মান) প্রদান করেছেন বুয়েনস আইরেস শহরের প্রধান মিঃ জর্জ ম্যাক্রি।

প্রধানমন্ত্রী আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলের সঙ্গে সাক্ষাৎ করেন

July 06th, 01:48 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আর্জেন্টিনার রাষ্ট্রপতি মহামান্য জাভিয়ের মিলের সঙ্গে সাক্ষাৎ করেন। কাসা রোসাদা পৌঁছানোর পর রাষ্ট্রপতি মিলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। গতকাল বুয়েনস আইরেসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ৫৭ বছরের ব্যবধানে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর আর্জেন্টিনায় প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়ায় এবারের সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত-আর্জেন্টিনা সম্পর্কের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর, কারণ দুই দেশ পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি মিলেকে তাঁর এবং তাঁর প্রতিনিধিদলের প্রতি সদয় আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী সান মার্টিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন

July 06th, 12:08 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনার জাতির পিতা জেনারেল হোসে দে সান মার্টিনের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আর্জেন্টিনা সফর শুরু করেন।

প্রধানমন্ত্রী মোদী আর্জেন্টিনার বুয়েনস আইরেসে এসে পৌঁছেছেন

July 05th, 07:23 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে আর্জেন্টিনা এসে পৌঁছেছেন। তিনি রাষ্ট্রপতি মিলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।