রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য

September 01st, 01:24 pm

আপনার সঙ্গে দেখা করে আমি অত্যন্ত আনন্দিত। আমি সর্বদাই অনুভব করি যে, আপনার সঙ্গে দেখা করা মানে একটি স্মরণীয় সাক্ষাৎ। অনেক বিষয়ে তথ্য আদান-প্রদান করার সুযোগ পাওয়া যায়।

রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী

September 01st, 01:08 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন শিখর সম্মেলনের অবসরে রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর গুরুত্বপূর্ণ বক্তব্য

September 01st, 12:48 pm

চীনের তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছেন, যেখানে ইউক্রেন সংঘাত আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। প্রধানমন্ত্রী মোদী শান্তির দিকে সাম্প্রতিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে সকল পক্ষ গঠনমূলকভাবে এগিয়ে আসবে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাতের অবসান ঘটানোর জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং স্থায়ী শান্তির পথ খুঁজে বের করা অপরিহার্য বলে উল্লেখ করেছেন। বৃহত্তর মানবিক মাত্রার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে এটি কেবল একটি আঞ্চলিক উদ্বেগ নয়, বরং মানবতার আহ্বান।

২৫তম এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

September 01st, 10:14 am

২৫তম এসসিও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আমি রাষ্ট্রপতি শি-কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

প্রধানমন্ত্রী চীনের তিয়ানজিনে ২৫তম এসসিও শিখর সম্মেলনে অংশ নিয়েছেন

September 01st, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৫-এ চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র রাষ্ট্রপ্রধানদের পরিষদের ২৫তম বৈঠকে অংশ নিয়েছেন। শিখর সম্মেলনে এসসিও উন্নয়ন রণকৌশল, বিশ্ব প্রশাসনের সংস্কার, সন্ত্রাসের মোকাবিলা, শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হল।

এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে মায়ানমারের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশনের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

August 31st, 04:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনের ফাঁকে মায়ানমারের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশনের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তিয়ানজিনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ

August 31st, 11:06 am

উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গত বছর, কাজানে আমাদের একটি অত্যন্ত অর্থবহ আলোচনা হয়েছিল, যা আমাদের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিকনির্দেশ দিয়েছে। সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধিরা সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন। কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও শুরু হচ্ছে। আমাদের মধ্যে সহযোগিতা আমাদের দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে। পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

August 31st, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩১ আগস্ট ২০২৫ তারিখে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি মিঃ শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন।

প্রধানমন্ত্রী মোদী চীনের তিয়ানজিনে এসে পৌঁছেছেন

August 30th, 04:00 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে চীনে এসে পৌঁছেছেন। সফরকালে, রাষ্ট্রপতি শি জিনপিং-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি রাষ্ট্রপতি শি জিনপিং, রাষ্ট্রপতি পুতিন এবং অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

২০২২ এসসিও শিখর সম্মেলনে এসসিও পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী হিসাবে প্রথমবারের মতো নির্বাচিত বারাণসী

September 16th, 11:50 pm

১) বারাণসী শহর ২০২২-২৩ বর্ষে প্রথম এসসিও পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী হিসাবে নির্বাচিত হয়েছে। উজবেকিস্তানের সমরখন্দে ১৬ সেপ্টেম্বর সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও-র রাষ্ট্রপ্রধানদের ২২তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই শিখর সম্মেলনে অংশ নেন।

এসসিও শীর্ষ সম্মেলনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী

September 16th, 11:41 pm

উজবেকিস্তানের সমরকান্দ-এ এসসিও শীর্ষ সম্মেলনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট মিঃ রিসেপ তায়িপ এর্ডোগানের সঙ্গে আজ এক একান্ত সাক্ষাৎকারে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারত-তুরস্ক পারস্পরিক সম্পর্কের বিষয়টি তাঁরা দু’জনেই পর্যালোচনা করে দেখেন। সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক বাণিজ্য সহ অর্থনৈতিক সম্পর্কের প্রসার ও অগ্রগতির বিষয়ে তাঁরা সহমত পোষণ করেন। একইসঙ্গে, দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করে তোলার প্রয়োজনীয়তার ওপরও তাঁরা বিশেষ জোর দেন।

সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী সমরকন্দে পৌঁছেছেন

September 15th, 10:01 pm

সাংহাই সহযোগিতা সংগঠনের (এসসিও) রাষ্ট্রপ্রধানদের পরিষদের ২২তম বৈঠকে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শ্রী শওকত মিরজিয়োয়েভ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সন্ধ্যায় উজবেকিস্তানের সমরকন্দে পৌঁছেছেন।

উজবেকিস্তান সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বক্তব্য

September 15th, 02:15 pm

উজবেকিস্তানের রাষ্ট্রপতি মাননীয় মিঃ সাভকত মিরজিইয়োয়েভের আমন্ত্রণে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) রাষ্ট্র প্রধানদের বৈঠকে যোগ দিতে আমি সমরখন্দ সফর করছি।

প্রধানমন্ত্রী সাংহাই সহযোগিতা সংগঠনের রাষ্ট্রপ্রধানদের পরিষদের ২১তম বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন

September 17th, 05:21 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠনের (এসসিও) রাষ্ট্রপ্রধানদের পরিষদের ২১তম বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন এবং আফগানিস্তানের ওপর এসসিও-সিএসসিও অধিবেশনে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখেন।

আফগানিস্তানের উপর এসসিও-সিএসটিও আউটরিচ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য

September 17th, 05:01 pm

এসসিও সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সংগঠনের বিংশতিতম বার্ষিকী এসসিও-র ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করার সঠিক সময়। আমি বিশ্বাস করি, এই অঞ্চলের বড় চ্যালেঞ্জগুলি শান্তি, নিরাপত্তা ও আস্থার অভাবের সঙ্গে যুক্ত। এই সমস্যাগুলির মূল কারণ ক্রমবর্ধমান মৌলবাদ। আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী এই সমস্যাকে আরও স্পষ্ট করে দিয়েছে।

21st Meeting of SCO Council of Heads of State in Dushanbe, Tajikistan

September 15th, 01:00 pm

PM Narendra Modi will address the plenary session of the Summit via video-link on 17th September 2021. This is the first SCO Summit being held in a hybrid format and the fourth Summit that India will participate as a full-fledged member of SCO.