'Mission Mausam' aims to make India a climate-smart nation: PM Modi

January 14th, 10:45 am

PM Modi addressed the 150th Foundation Day of IMD, highlighting India's rich meteorological heritage and IMD's advancements in disaster management, weather forecasting, and climate resilience. He launched ‘Mission Mausam’ to make India a weather-ready, climate-smart nation and released the IMD Vision-2047 document.

ভারতীয় আবহাওয়া দপ্তরের সার্ধশত প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

January 14th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে ভারতীয় আবহাওয়া দপ্তরের সার্ধশত প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। সমাবেশে তিনি বলেন, ভারতীয় আবহাওয়া দপ্তরের দেড়শো বছর পূর্তি কেবলমাত্র একটি দপ্তরের যাত্রাকেই সূচিত করে না, একইসঙ্গে ভারতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির গর্বিত যাত্রারও প্রতিনিধিত্ব করে। এই দেড়শো বছর ধরে ভারতীয় আবহাওয়া দপ্তর লক্ষ লক্ষ ভারতবাসীর সেবা করেছে এবং ভারতের বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে। এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট এবং স্মারক মুদ্রা প্রকাশ করা হচ্ছে। ২০৪৭ সালে ভারত যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তখনকার জন্য প্রস্তুত হয়ে উঠতে একটি ভিশন ডকুমেন্টও প্রকাশ করা হয়েছে। এতে ভারতীয় আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎ রূপরেখা বিধৃত রয়েছে।

প্রধানমন্ত্রী ১৪ জানুয়ারি আবহাওয়া দপ্তরের ১৫০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন

January 13th, 11:14 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ জানুয়ারি সকাল ১০:৩০ মিনিট নাগাদ নতুন দিল্লির ভারতমন্ডপমে ভারতের আবহাওয়া দপ্তরের ১৫০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সমাবেশেও ভাষণ দেবেন তিনি।

"দু’বছরে ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করে আরও বেশি আবহাওয়া এবং জলবায়ু-বান্ধব ভারত গড়তে ‘মিশন মৌসম’ অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা "

September 11th, 08:19 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা দু’বছরে ২ হাজার কোটি টাকা বিনিয়োগে আজ ‘মিশন মৌসম’ অনুমোদন করেছে। ‘মিশন মৌসম’ প্রধানত রূপায়ণ করবে পৃথ্বী বিজ্ঞান মন্ত্রক। এর লক্ষ্য, বহুমুখী এবং রূপান্তরকারী উদ্যোগের মাধ্যমে ভারতের আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত বিজ্ঞান, গবেষণা এবং পরিষেবার উন্নতি করা। এতে সংশ্লিষ্ট সকল পক্ষ আরও প্রস্তুত হতে পারবে।