ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রোজগার মেলায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 24th, 11:20 am

এবার আলোর উৎসব দীপাবলি আপনাদের সকলের জীবনে নতুন আলো এনে দিয়েছে। উৎসবের আনন্দ এবং সাফল্যের দ্বিগুণ আনন্দের মাঝে, আজ দেশের ৫১ হাজারেরও বেশি যুবক স্থায়ী চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছে। আমি অনুভব করতে পারছি আপনাদের সকল পরিবারে কতটা আনন্দের স্রোত বইছে। আপনাদের সকলকে এবং আপনাদের পরিবারের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। জীবনের এই নতুন সূচনার জন্য আমি আমার শুভেচ্ছা জানাই।

রোজগার মেলায় ভাষণ প্রধানমন্ত্রীর

October 24th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রোজগার মেলায় ভাষণ দেন। তিনি বলেন, এবছর আলোর উৎসব দীপাবলি প্রত্যেকের জীবনকে নতুনভাবে আলোকিত করেছে। উৎসব উদযাপনের মধ্যেই স্থায়ী নিয়োগপত্র পাওয়া আনন্দকে নতুন মাত্রা দিয়েছে যা উৎসবের আনন্দের পাশাপাশি, কর্মসংস্থান সাফল্যকে উপভোগেরও। শ্রী মোদী বলেন, আজ দেশের ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতী এই আনন্দ লাভ করলেন। তাদের পরিবারের কাছে এটি এক বিরাট আনন্দের পরিপূরক জানিয়ে প্রধানমন্ত্রী সমস্ত চাকুরিপ্রাপক ও তাদের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। তাদের জীবনে এই নতুন অধ্যায়ের সাফল্য কামনা করেছেন তিনি।

ফলাফলের তালিকা: মরিশাসের প্রধানমন্ত্রীর ভারত সফর

September 11th, 02:10 pm

১. ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং মরিশাস প্রজাতন্ত্রের উচ্চ শিক্ষা, বিজ্ঞান ও গবেষণা মন্ত্রকের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।

মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস বিজ্ঞপ্তির বঙ্গানুবাদ

September 11th, 12:30 pm

শত বছর আগে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ভারত থেকে মরিশাসে গিয়েছিল এবং সেখানকার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। কাশীতে মা গঙ্গার চিরন্তন প্রবাহের মতোই ভারতীয় সংস্কৃতির অবিচ্ছিন্ন প্রবাহ মরিশাস’কে সমৃদ্ধ করেছে।

বেঙ্গালুরু, কর্ণাটকে বিভিন্ন মেট্রো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 10th, 01:30 pm

কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলট জি, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী মনোহর লাল খট্টর জি, এইচডি কুমারস্বামী জি, অশ্বিনী বৈষ্ণব জি, ভি সোমান্না জি, শ্রীমতী শোভা জি, উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জি, কর্ণাটক সরকারের মন্ত্রী বি সুরেশ জি, বিরোধী দলনেতা আর অশোক জি, সাংসদ তেজস্বী সূর্য জি, ডঃ মঞ্জুনাথ জি, বিধায়ক বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পা জি, আর আমার কর্ণাটকের ভাই ও বোনেরা,

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের বেঙ্গালুরুতে প্রায় ২২,৮০০ কোটি টাকা মূল্যের মেট্রো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

August 10th, 01:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে প্রায় ৭,১৬০ কোটি টাকা মূল্যের ব্যাঙ্গালোর মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধন করেছেন এবং ১৫,৬১০ কোটি টাকার বেশি মূল্যের ব্যাঙ্গালোর মেট্রো তৃতীয় পর্যায়ের প্রকল্পের শিলান্যাস করেছেন। তিনি বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশন থেকে ৩টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনাও করেন। অনুষ্ঠানে সমাবেশে ভাষণে তিনি বলেন, কর্ণাটকে পা রাখলে তাঁর একাত্মতা বোধ হয়। কর্ণাটকের সমৃদ্ধ সংস্কৃতির উল্লেখ করে তিনি বলেন, এখানকার মানুষের ভালোবাসা, কন্নড় ভাষার মিষ্টতা তাঁর হৃদয় ছুঁয়ে যায়। শ্রী মোদী তাঁর ভাষণ শুরু করেন বেঙ্গালুরুর অধিষ্ঠাত্রী দেবী আন্নাম্মা থাই'র চরণে প্রণাম জানিয়ে। কয়েক শতাব্দী আগের কথা স্মরণ করিয়ে দেন তিনি, যখন বেঙ্গালুরু শহরের শিলান্যাস করেছিলেন নন্দপ্রভূ কেম্পেগৌড়া। প্রধানমন্ত্রী বলেন, কেম্পেগৌড়া এমন একটি শহরের কথা ভেবেছিলেন, যার শিকড় থাকবে ঐতিহ্যে, পাশাপাশি সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছবে। প্রধানমন্ত্রী বলেন, “বেঙ্গালুরু সবসময়েই সেই ভাবনা অনুসারে চলেছে এবং সেটাকেই ধরে রেখেছে এবং আজ বেঙ্গালুরু সেই স্বপ্নকে পূরণ করছে”।

নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 06th, 07:00 pm

অগাস্ট মাস বিপ্লবের মাস এবং ১৫ অগাস্টের আগে এই ঐতিহাসিক সুযোগ এসেছে। আমরা একের পর এক আধুনিক ভারত নির্মাণের সঙ্গে সম্পর্কযুক্ত সাফল্য প্রত্যক্ষ করছি। জাতীয় রাজধানী দিল্লিতে কর্তব্য পথ এখানে দেশের নতুন সংসদ ভবন, নতুন রক্ষা ভবন, ভারত মণ্ডপম, যশোভূমি, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা জাতীয় যুদ্ধস্মারক, নেতাজী সুভাশ চন্দ্র বসুর মূর্তি এবং বর্তমানে এই কর্তব্য ভবন। এগুলি কেবলমাত্র কিছু নতুন ভবন বা পরিকাঠামো নয়, এই ভবনগুলির মধ্য থেকেই অমৃতকালে বিকশিত ভারতের নীতি প্রণয়ন হবে, নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামী দশকে এখান থেকেই দেশের উন্নয়নের দিশা-নির্দেশ তৈরি হবে। সকল দেশবাসীকে কর্তব্য ভবন উদ্বোধনের জন্য আমি অনেক অনেক অভিনন্দন জানাই। আমি এর নির্মাণের সঙ্গে যুক্ত সব ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদেরও এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই।

নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

August 06th, 06:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন থ্রি-র উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, অগাস্ট, বিপ্লবের মাস, ১৫ অগাস্টের আগে আরও একটি ঐতিহাসিক মাইলফলক এনেছে। তিনি বলেন, ভারত সাক্ষী থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ সাফল্যের যা আধুনিক ভারত গঠনের সঙ্গে সম্পর্কিত। নতুন দিল্লির উল্লেখ করে শ্রী মোদী সেখানে সাম্প্রতিক কিছু পরিকাঠামোগত কাজের তালিকা দেন : কর্তব্য পথ, নতুন সংসদ ভবন, নতুন প্রতিরক্ষা কার্যালয় প্রাঙ্গণ, ভারত মণ্ডপম, যশোভূমি, শহীদদের প্রতি উৎসর্গীকৃত জাতীয় যুদ্ধ স্মারক এবং নেতাজী সুভাষ চন্দ্র বোসের মূর্তি এবং এই কর্তব্য ভবন। তিনি বলেন, এগুলি শুধুমাত্র নতুন ভবন বা সাধারণ পরিকাঠামো নয়। অমৃতকালে উন্নত ভারত গঠনে যে নীতি বাস্তবায়িত হচ্ছে, তা এইসব কাঠামো থেকেই উদ্ভূত এবং আগামী দশকগুলিতে দেশের গতিপথ নির্ধারিত হবে এই প্রতিষ্ঠানগুলি থেকেই। কর্তব্য ভবনের উদ্বোধনের জন্য তিনি সকল দেশবাসীকে অভিনন্দন জানান এবং এটির নির্মাণের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার এবং শ্রমজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোজগার মেলার আওতায় ১২ জুলাই বিভিন্ন সরকারি দপ্তরে ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

July 11th, 11:20 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে ১২ জুলাই বেলা ১১টায় বিভিন্ন সরকারি দপ্তরে নবনিযুক্ত তরুণ-তরুণীদের হাতে ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন।

রোজগার মেলার আওতায় ৫১,০০০-এর বেশি নিয়োগপত্র বিলি করে প্রধানমন্ত্রীর ভাষণ

April 26th, 11:23 am

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে আজ ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীদের পাকা সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। ভারত সরকারের বিভিন্ন বিভাগে আজ যুবক-যুবতীদের নতুন দায়িত্বের সূচনা হল। আপনাদের দায়িত্ব বিশ্বের আর্থিক গতিকে মজবুত করা, আপনাদের দায়িত্ব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত করা, আপনাদের দায়িত্ব দেশের আধুনিক পরিকাঠামো গড়ে তোলা, আপনাদের দায়িত্ব শ্রমিকদের জীবনে সামগ্রিক পরিবর্তন আনা। আপনাদের কাজ আপনারা যত বেশি সততার সঙ্গে পালন করবেন, তার লাভ দেশের জনগণের ওপর ও উন্নত ভারতের যাত্রাপথে তত বেশি পরিলক্ষিত হবে। আমার বিশ্বাস, আপনারা আপনাদের দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় ভাষণ দেন

April 26th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রোজগার মেলায় ভাষণ দেন এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত ৫১,০০০-এরও বেশি তরুণদের নিয়োগপত্র বিতরণ করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে আজ থেকে ভারত সরকারের বিভিন্ন দপ্তরে এই তরুণদের জন্য নতুন দায়িত্বের সূচনা হল । তাদের এই দায়িত্বের মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করা, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা, আধুনিক পরিকাঠামো নির্মাণে অংশ নেওয়া এবং কর্মীদের জীবনে রূপান্তরমূলক পরিবর্তন আনা। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে তারা যদি সততা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে তবে তা ভারতের উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

সপ্তদশ সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

April 21st, 11:30 am

মন্ত্রিসভায় আমার সহযোগী ডঃ জিতেন্দ্র সিং জি, শক্তিকান্ত দাস জি, ডঃ সোমনাথন জি, অন্য পদস্থ আধিকারিকগণ, সমগ্র দেশ থেকে যুক্ত হওয়া সিভিল সার্ভিসেস-এর সকল বন্ধুগণ, ভদ্রমহোদয় এবং ভদ্রমহোদয়াগণ !

১৭তম সিভিস সার্ভিসেস দিবসে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী

April 21st, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ ১৭তম সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষে সিভিল সার্ভিস আধিকারিকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। সরকারি প্রশাসনে অসাধারণ কাজের জন্য ‘প্রধানমন্ত্রী সম্মান’ও প্রদান করেন তিনি। সমাবেশে তিনি সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানান এবং সংবিধানের ৭৫ বছর উদযাপন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ বছরের গুরুত্বের কথা তুলে ধরেন। ১৯৪৭-এর ২১ এপ্রিল সর্দার প্যাটেলের বিখ্যাত উক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সর্দার প্যাটেল সিভিল সার্ভিস আধিকারিকদের ভারতের ইস্পাত কাঠামো বলে বর্ণনা করেছিলেন। আমলাতন্ত্র সম্পর্কে প্যাটেলের দৃষ্টিভঙ্গীর ওপর জোর দিয়ে শ্রী মোদী বলেন, এতে শৃঙ্খলা, সততা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশসেবার পরম নিষ্ঠার দৃষ্টিভঙ্গী প্রতিফলিত হয়। বিকশিত ভারতের পথে দেশের সঙ্কল্পের ক্ষেত্রে সর্দার প্যাটেলের আদর্শ এবং প্রাসঙ্গিকতার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গী এবং তাঁর সেই পরম্পরার প্রতি তিনি শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেন শ্রী মোদী।

রোজগার মেলায় ৭১ হাজারের বেশি নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ

December 23rd, 11:00 am

গতকাল গভীর রাতে আমি কুয়েত থেকে ফিরেছি। সেখানে ভারতীয় যুবক-যুবতী এবং পেশাদার ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছি এবং নানা প্রসঙ্গে মতবিনিময় করেছি। আর এখন দেশে ফিরেই আমার প্রথম কর্মসূচি, আমার দেশের যুব বন্ধুদের সঙ্গে – দারুণ এক সমাপতন অবশ্যই। আজ আপনাদের মতো হাজার হাজার যুবক-যুবতী জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। আপনাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হল। আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হল। যে কঠোর পরিশ্রম আপনারা করেছেন, তা আজ সফল হল। ২০২৪-এর বিদায় বেলায় আপনারা এবং আপনাদের পরিবারের সদস্যরা নতুন এক আনন্দে মেতে উঠেছেন। আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে এই অভূতপূর্ব সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় কেন্দ্রীয় সরকারি দপ্তর এবং সংস্থায় নবনিযুক্তদের ৭১,০০০-এর বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন

December 23rd, 10:30 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় ভাষণ দিয়েছেন এবং ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আজ সরকারি দপ্তর এবং সংস্থায় নবনিযুক্তদের ৭১,০০০-এরও বেশি নিয়োগপত্র প্রদান করেছেন। রোজগার মেলা কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির প্রতিরূপ। দেশ গঠনে অবদান রাখতে এবং স্বনির্ভরতার অর্থপূর্ণ সুযোগ দিতে এটি যুব সমাজকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

রোজগার মেলার অধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নব নিযুক্ত ৭১ হাজারেরও বেশি কর্মীকে ২৩ ডিসেম্বর নিয়োগ পত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী

December 22nd, 09:48 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নব নিযুক্ত ৭১ হাজারেরও বেশি কর্মীকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ২৩ ডিসেম্বর নিয়োগ পত্র প্রদান করবেন। সকাল সাড়ে ১০ টা নাগাদ প্রধানমন্ত্রী এই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী সমাবেশে ভাষণও দেবেন।

আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর নতুন দিল্লিতে মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী

December 13th, 12:53 pm

সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তাকে জোরদার করার এবং দ্রুত বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে সমন্বয় আরও সুদৃঢ় করার যে ভাবনা প্রধানমন্ত্রীর রয়েছে, তার সঙ্গে সাযুজ্য রেখে মুখ্যসচিবদের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। গত তিন বছর ধরে এই বার্ষিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যসচিবদের প্রথম সম্মেলন হয়েছিল ২০২২ সালের জুন মাসের ধরমশালায়, দ্বিতীয় সম্মেলন ২০২৩ সালের জানুয়ারি মাসে এবং তৃতীয় সম্মেলন ২০২৩ সালের ডিসেম্বর মাসে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়।

রোজগার মেলার আওতায় ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 29th, 11:00 am

ধনতেরাসের এই শুভলগ্নে আমি দেশের সকল নাগরিকের প্রতি শুভেচ্ছা জানাই। দু’দিন পরেই দীপাবলি। এবার এই উৎসব বিশেষ তাৎপর্যপূর্ণ। আপনাদের মনে হতে পারে, এবারের দীপাবলি বিশেষ কেন? কারণ, প্রতি বছরই এর উদযাপন হয়। বিষয়টি ব্যাখ্যা করি এবার। ৫০০ বছর পর ভগবান শ্রীরাম (রাম লালা) এখন অযোধ্যার অসাধারণ মন্দিরে অধিষ্ঠিত। ওই মন্দিরে রাম লালার অধিষ্ঠানের পর এটাই প্রথম দীপাবলি। এই মুহূর্তটির জন্য প্রজন্মের পর প্রজন্ম অপেক্ষা করে থেকেছেন এবং লক্ষ লক্ষ মানুষ কঠিন পরিস্থিতি সহ্য করেছেন ও আত্মবলিদান করেছেন। এরকম একটি অসাধারণ দীপাবলির সাক্ষী হতে পেরে আমরা অবশ্যই সৌভাগ্যবান।

PM Narendra Modi addresses Rozgar Mela

October 29th, 10:30 am

PM Modi addressed the Rozgar Mela and distributed more than 51,000 appointment letters to newly appointed youth in Government departments and organizations. Citing the Pradhan Mantri Internship Yojana, PM Modi said provisions are made for paid internships in the top 500 companies of India, where every intern would be given Rs 5,000 per month for one year. He added the Government’s target is to ensure one crore youth get internship opportunities in the next 5 years.

'কর্মযোগী শপথ'- জাতীয় শিক্ষা সপ্তাহ-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী

October 19th, 06:57 pm

নয়া দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আজ 'কর্মযোগী শপথ'- জাতীয় শিক্ষা সপ্তাহ-এর সূচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।