সরকারি চাকরিতে নব নিযুক্ত ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীকে ২৩ মে রোজগার মেলায় নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী

May 22nd, 03:00 pm

বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর ও সংস্থায় চাকরিতে নব নিযুক্ত ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীকে ২৩ মে ২০২৬, ১৯-তম রোজগার মেলায় নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই নিয়োগপত্র প্রদান করা হবে। এরপর তিনি এই উপলক্ষে ভাষণও দেবেন।

আবু ধাবির যুবরাজ ভারত সফরে

February 19th, 05:45 pm

আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নতুন দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দিতে গতকাল দুদিনের সরকারি সফরে ভারতে এসেছেন। এটি তাঁর দ্বিতীয় ভারত সফর। ইতিপূর্বে সেপ্টেম্বর ২০২৪-এ তিনি ভারতে এসেছিলেন।

রোজগার মেলায় সরকারি চাকরিতে নবনিযুক্ত ৬১,০০০-এরও বেশি প্রার্থীকে ২৪ জানুয়ারি নিয়োগ পত্র প্রদান প্রধানমন্ত্রীর

January 23rd, 05:46 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে নবনিযুক্ত ৬১,০০০-এরও বেশি যুবক-যুবতীকে ২৪ জানুয়ারি নিয়োগপত্র বিতরণ করবেন। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সমাবেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী।

মেদবহুলতার প্রতিরোধ এবং তেলযুক্ত খাবার কম খাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাবে সমর্থন চিকিৎসক, ক্রীড়াবিদ এবং সমাজের সর্বস্তরের মানুষের

January 31st, 06:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেদবহুলতার প্রতিরোধ এবং তেলযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দিয়েছেন। দেরাদুনে ৩৮টি ন্যাশনাল গেমসের উদ্বোধনী সমারোহে প্রধানমন্ত্রী বলেন, মেদবহুলতা ডায়াবেটিস, হৃদরোগ সহ একাধিক শারীরিক সমস্যা তৈরি করে। ফিট ইন্ডিয়া মুভমেন্টের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দৈনিক তেলযুক্ত খাদ্য গ্রহণের পরিমাণ অন্তত ১০ শতাংশ কমিয়ে দেওয়া উচিত সকলেরই।

List of Outcomes: State visit of President of Indonesia to India (January 23-26, 2025)

January 25th, 08:54 pm

PM Modi and President Prabowo Subianto of Indonesia witnessed key outcomes during the state visit (January 23-26, 2025). Five MoUs were signed, including health cooperation, maritime safety, traditional medicine quality assurance, digital development, and a cultural exchange program (2025-28). Additionally, the 3rd India-Indonesia CEOs Forum presented its joint report to the leaders.

রোজগার মেলার অধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নব নিযুক্ত ৭১ হাজারেরও বেশি কর্মীকে ২৩ ডিসেম্বর নিয়োগ পত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী

December 22nd, 09:48 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নব নিযুক্ত ৭১ হাজারেরও বেশি কর্মীকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ২৩ ডিসেম্বর নিয়োগ পত্র প্রদান করবেন। সকাল সাড়ে ১০ টা নাগাদ প্রধানমন্ত্রী এই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী সমাবেশে ভাষণও দেবেন।

যক্ষ্মা প্রতিরোধে ১০০ দিনের এক বিশেষ অভিযানের সূচনা হচ্ছে আজ থেকে : প্রধানমন্ত্রী

December 07th, 02:38 pm

যক্ষ্মা প্রতিরোধে ভারতের প্রচেষ্টা আরও জোরদার হয়ে উঠেছে। এই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থেকে ১০০ দিনের এক বিশেষ অভিযান শুরু করার কথা ঘোষণা করলেন। দেশের যে সমস্ত জেলায় যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার ঘটনা সব থেকে বেশি সেই সমস্ত জেলার ওপর বিশেষ নজর দেওয়া হবে ১০০ দিনের এই বিশেষ অভিযানকালে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী শ্রী জে পি নাড্ডার একটি নিবন্ধ পড়ে দেখার জন্য সাধারণ নাগরিকদের কাছে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর রোজগার মেলায় সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের ৫১ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন

October 28th, 01:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯ অক্টোবর, ২০২৪ সকাল ১০-৩০-এ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে নবনিযুক্তদের ৫১ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণও দেবেন।