ইথিওপিয়ায় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ প্রধানমন্ত্রীর

December 17th, 12:25 pm

আপনাদের কাছে আসতে পারা আমার কাছে এক বড় মুহূর্ত। এখানে আমি নিজের ঘরের সঙ্গে একাত্মতাবোধ করছি। ইথিওপিয়া সিংহের দেশ। আমার নিজের রাজ্য গুজরাটও সিংহের বিচরণ ভূমি।

ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

December 17th, 12:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর প্রথম ইথিওপিয়া সফর উপলক্ষ্যে তাঁকে বিশেষ সম্মানজ্ঞাপনের জন্য এই উদ্যোগ। ভারতের নাগরিকদের পক্ষ থেকে ইথিওপিয়ার আইন প্রণয়নকারীদের বন্ধুত্ব ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, গণতন্ত্রের মন্দির ইথিওপিয়ার সংসদে ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত। এর মাধ্যমে তিনি ইথিওপিয়ার সাধারণ মানুষ-কৃষক-উদ্যোক্তা-মহিলা ও যুব সমাজ যাঁরা এদেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন তাঁদের সবার উদ্দেশে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান নিশান তাঁকে প্রদান করায় প্রধানমন্ত্রী ইথিওপিয়ার মানুষজন ও সরকারকে ধন্যবাদ জানান। তাঁর এই সফরে দুদেশের সুপ্রাচীন সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতির বঙ্গানুবাদ

October 14th, 01:15 pm

ছয় বছর বাদে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ভারতে এসেছেন। এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই বছর ভারত ও মঙ্গোলিয়া কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর এবং কৌশলগত অংশীদারিত্বের ১০ বছর উদযাপন করছে। এই উপলক্ষ্যে আমরা একটি যৌথ ডাকটিকিট প্রকাশ করেছি, যা আমাদের ঐতিহ্য, বৈচিত্র্য ও সভ্যতাগত সংযোগকে তুলে ধরে।

ইকনোমিক টাইমস্‌ ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 23rd, 10:10 pm

অনুষ্ঠানে সমবেত সকলকে স্বাগত জানাই। এই সম্মেলনের আয়োজন হয়েছে উপযুক্ত সময়ে, যা আমাদের কাছে খুবই আনন্দের। গত সপ্তাহেই লালকেল্লা থেকে আমি পরবর্তী স্তরের সংস্কারের কথা বলেছি এবং এখন এই মঞ্চ সেই ভাবধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।

নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

August 23rd, 05:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই ফোরামে বিশ্ব পরিস্থিতি এবং ভূ-অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত আর্থিকভাবে কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে, তা তিনি তুলে ধরেন। তিনি বলেন, ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হয়ে উঠেছে এবং খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তির দেশ হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভারতের রাজস্ব ঘাটতি ৪.৪ শতাংশ কমে এসেছে এবং ভারতীয় সংস্থাগুলি মূলধনী বাজার থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করছে। অন্যদিকে, ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, যা আগে কখনও ঘটেনি। তিনি জানান, মুদ্রাস্ফীতি অনেক কমে এসেছে এবং সুদের হারও কমেছে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি)-এর মাধ্যমে দেশের লগ্নিকারীরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন।

প্রধানমন্ত্রীর ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেটিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর (০২-০৯ জুলাই)

June 27th, 10:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২-৩ জুলাই ঘানা সফর করবেন। এটি প্রধানমন্ত্রীর প্রথম ঘানা সফর। তিন দশক পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ঘানা সফরে যাচ্ছেন। সফরকালে ঘানার প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং আর্থিক, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

চিলির রাষ্ট্রপতির ভারত সফরকালে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি

April 01st, 06:45 pm

চিলির রাষ্ট্রপতির ভারত সফরের সময়ে যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে

ভারত-চিলি যৌথ বিবৃতি

April 01st, 06:11 pm

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চিলি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ফন্ট ১-৫ এপ্রিল ২০২৫ রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন। দু-দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৬ বছর পূর্তি উপলক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট বোরিকের সঙ্গে উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলও ভারতে এসেছেন। দিল্লি ছাড়াও প্রেসিডেন্ট বোরিক আগ্রা, মুম্বই ও বেঙ্গালুরুতে যাবেন। এটাই প্রেসিডেন্ট বোরিকের প্রথম ভারত সফর। ২০২৪ সালের নভেম্বর মাসে জি২০ শিখর সম্মেলনের ফাঁকে রিও ডি জেনেরো-তে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট বোরিকের প্রথম সাক্ষাৎ হয়েছিল।

পূর্ব ভারত হল উন্নয়নের চালিকাশক্তি। এক্ষেত্রে ওড়িশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী

January 28th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেন। তিনি এই উপলক্ষে একটি প্রদর্শনীরও সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, এ বছরের জানুয়ারি মাসে এটি তাঁর দ্বিতীয় ওড়িশা সফর। এর আগে তিনি প্রবাসী ভারতীয় দিবস, ২০২৫-এর উদ্বোধন করতে এই রাজ্যে এসেছিলেন।

"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভুবনেশ্বরে ‘উৎকর্ষ ওড়িশা’ – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেছেন "

January 28th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেন। তিনি এই উপলক্ষে একটি প্রদর্শনীরও সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, এ বছরের জানুয়ারি মাসে এটি তাঁর দ্বিতীয় ওড়িশা সফর। এর আগে তিনি প্রবাসী ভারতীয় দিবস, ২০২৫-এর উদ্বোধন করতে এই রাজ্যে এসেছিলেন।

সিডনিতে ব্যবসায়ীদের গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ

May 24th, 04:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিডনীতে প্রথমসারির অস্ট্রেলিয়ান কোম্পানিগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে ভাষণ দেন।

রাজস্থানের নাথদ্বারায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

May 10th, 12:01 pm

রাজস্থানের মাননীয় রাজ্যপাল শ্রী কলরাজ মিশ্রজি, আমার বন্ধু মুখ্যমন্ত্রী শ্রী অশোক গেহলতজি, রাজস্থান রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রী সি পি যোশীজি, রাজ্য সরকারের মন্ত্রী শ্রী ভজনলাল জাতভজি, সংসদে আমার সহকর্মী এবং রাজস্থান রাজ্য ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রী চন্দ্রপ্রকাশ যোশীজি, অন্যান্য সংসদের সহকর্মীগণ, ভগিনী দিয়াকুমারীজি, শ্রী কনকমল কাটারাজি, শ্রী অর্জুনলাল মিনাজি, অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আর আমার রাজস্থানের প্রিয় ভাই ও বোনেরা।

রাজস্থানের নাথদ্বারে ৫,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী

May 10th, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের নাথদ্বারে ৫,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তা জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এই এলাকার পরিকাঠামো এবং সংযোগ ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করে তোলার লক্ষ্যে এইসব উন্নয়ন প্রকল্প রেলপথ এবং সড়ক পথে পণ্য পরিবহণ ও যাতায়াতকে আরও মসৃণ করে তুলবে। এর ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে এবং এলাকার মানুষের আর্থ-সামাজিক বিকাশ সম্ভব হবে।

মধ্যপ্রদেশের ইন্দোরে বিশ্ব বিনিয়োগ সম্মেলন, ২০২৩-এ ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

January 11th, 05:00 pm

মধ্যপ্রদেশে আয়োজিত বিনিয়োগ শীর্ষ সম্মেলনে সকল বিনিয়োগকর্তা ও শিল্পোদ্যোগীদের বিশেষভাবে স্বাগত জানাই। এক উন্নত ভারত গঠনের ক্ষেত্রে মধ্যপ্রদেশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভক্তিবাদ ও আধ্যাত্মিকতা থেকে পর্যটন, কৃষি ও শিক্ষা থেকে দক্ষতা বিকাশ – প্রতিটি ক্ষেত্রেই মধ্যপ্রদেশ হল একটি সচেতন রাজ্যবিশেষ যার কর্মপ্রচেষ্টার মধ্যে রয়েছে অভিনবত্ব ও চমৎকারিত্বের এক বিশেষ বৈশিষ্ট্য।

ভারতের রয়েছে একটি স্থায়ী সরকার, যার লক্ষ্য ও উদ্দেশ্য হ’ল সঠিক পথ অবলম্বন করে আত্মনির্ভর ভারত গঠন করা

January 11th, 11:10 am

ভারত বর্তমানে বিশ্বে বিনিয়োগের একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। ২০১৪ সাল থেকেই সংস্কার, রূপান্তর ও কর্মতৎপরতা – এই ধারণাকে অবলম্বন করে আমরা উন্নয়নের পথে এগিয়ে চলেছি। ‘আত্মনির্ভর ভারত’ গঠনের এই পথকে আমাদের নিরন্তরভাবে অনুসরণ করে যেতে হবে। এমনকি, শতাব্দীর এক বিরলতম সঙ্কট মুহূর্তেও সংস্কার কর্মসূচিকে আশ্রয় করে আমরা নিরন্তরভাবেই আমাদের কর্মপ্রচেষ্টাকে অব্যাহত রেখেছি।

কেন্দ্রীয় বাজেটের পর ‘মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড’ বিষয় নিয়ে ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণ

March 03rd, 10:08 am

এবারের বাজেটে ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমাদের শিল্প জগৎ এবং অর্থনীতি উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযান আজ যতটা একবিংশ শতাব্দীর ভারতের প্রয়োজনীয়তা, ততটাই আমাদের বিশ্ববাসীর সামনে নিজেদের সামর্থ্য প্রদর্শন করে সুযোগও করে দেবে। কোনও দেশ থেকে যদি ‘র ম্যাটেরিয়াল’ বা কাঁচামাল বাইরে যায় আর তা থেকে উৎপাদিত ‘ম্যানুফ্যাকচার্ড গুডস’ বা পণ্য আমদানি করতে হয়, এই পরিস্থিতি যে কোনও দেশের পক্ষেই লোকসানদায়ক। অন্যদিকে, ভারতের মতো বিশাল দেশ শুধুই একটি বাজার হয়ে থেকে যাবে তা হয় না। এরকম চলতে থাকলে তো ভারত কখনই উন্নতি করতে পারবে না, প্রগতির পথে হাঁটতে পারবে না, আমাদের নবীন প্রজন্মকে উন্নতির সুযোগও করে দিতে পারবে না।

শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য (ডিপিআইআইটি) দপ্তর আয়োজিত ‘বিশ্বের জন্য মেক ইন ইন্ডিয়া’ শীর্ষক ওয়েবিনারে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

March 03rd, 10:07 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর আয়োজিত বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রেখেছেন। এটি ছিল প্রধানমন্ত্রীর অষ্টম বাজেট পরবর্তী ওয়েবিনার। এই ওয়েবিনারের মূল ভাবনা ছিল ‘বিশ্বের জন্য মেক ইন ইন্ডিয়া’।

আমরা আজ বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার কর্মসংস্কৃতি যেমন গড়ে তুলেছি: প্রধানমন্ত্রী মোদী

October 13th, 11:55 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পিএম গতিশক্তি – ন্যাশনাল মাস্টার প্ল্যান ফর মাল্টি মডেল কানেক্টিভিটির সূচনা করেছেন। তিনি বলেন, এই মাস্টারপ্লান একবিংশ শতাব্দির ভারতকে গতি শক্তি যোগাবে। তিনি আরো বলেন, আমরা আজ বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার কর্মসংস্কৃতি যেমন গড়ে তুলেছি এখন আমরা নির্ধারিত সময়ের আগে সেই কাজ শেষ করার জন্য উদ্যোগী হয়েছি।

প্রধানমন্ত্রী পিএম গতি শক্তির সূচনা করেছেন

October 13th, 11:54 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পিএম গতিশক্তি – ন্যাশনাল মাস্টার প্ল্যান ফর মাল্টি মডেল কানেক্টিভিটির সূচনা করেছেন। তিনি নতুন দিল্লির প্রগতি ময়দানে নতুন প্রদর্শশালা কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতীন গড়করি, শ্রী পীযুষ গোয়েল, শ্রী হরদীপ সিং পুরি, শ্রী সর্বানন্দ সোনওয়াল, শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শ্রী অশ্বিনী বৈষ্ণব, শ্রী আর কে সিং ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। শিল্প জগতের থেকে আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান শ্রী কুমার মঙ্গলম বিড়লা, ট্র্যাকটর অ্যান্ড ফার্ম ইক্যুপমেন্টের সিএমডি শ্রীমতী মালিকা শ্রীনিবাসন, টাটা স্টিলের কর্ণধার শ্রী টিভি নরেন্দ্রন, সিআইআই-এর সভাপতি এবং রিভিগো-র সহ প্রতিষ্ঠাতা শ্রী দীপক গর্গ অনুষ্ঠানে তাঁদের বক্তব্য পেশ করেন।

ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

October 11th, 11:19 am

আপনাদের পরিকল্পনা, আপনাদের ভাবনা ও দূরদৃষ্টির কথা শুনে, আপনাদের সকলের উৎসাহ ও উদ্দীপনা দেখে আমার উৎসাহ বেড়ে গিয়েছে।