পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতের বিষয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
March 24th, 02:05 pm
পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে এবং তার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সে বিষয়ে আমরা সকলেই অবগত। এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরতে আমি আজ সংসদের উচ্চকক্ষে তথা দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে এক গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগজনক। এই যুদ্ধ আমাদের বাণিজ্য পথগুলোকে প্রভাবিত করছে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহ আজ প্রভাবিত। উপসাগরীয় দেশগুলোতে প্রায় ১ কোটি ভারতীয় বসবাস করেন এবং কাজ করেন। তাদের জীবন ও জীবিকার নিরাপত্তার বিষয়টি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে, এই জাহাজগুলিতে প্রচুর ভারতীয় নাবিক রয়েছেন। ভারতের জন্য এটিও অত্যন্ত উদ্বেগের। এই ভয়াবহ পরিস্থিতিতে, ভারতীয় সংসদের এই উচ্চকক্ষ থেকে শান্তি ও আলোচনার জন্য ঐক্যবদ্ধ এক ধ্বনি সারা পৃথিবীর কাছে পৌছে দেওয়া অপরিহার্য।পশ্চিম এশিয়ার সংঘর্ষ নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
March 24th, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ গোটা বিশ্বে এক তীব্র জ্বালানি সঙ্কটের জন্ম দিয়েছে, যার প্রভাব ভারতেও পড়েছে এবং উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান যে, এই সংঘাত ভারতের বাণিজ্যিক পথগুলি বিঘ্নিত হওয়ায় পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলিতে প্রায় এক কোটি ভারতীয়ের বসবাস। এই অবস্থায় তাঁদের নিরাপত্তা ও জীবন-জীবিকা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে, তিনি হরমুজ প্রণালীতে জাহাজে আটকে থাকা বিপুল সংখ্যক ভারতীয় নাবিকের অবস্থার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে, ভারতের সংসদের এই মর্যাদাপূর্ণ উচ্চকক্ষ থেকে সমগ্র বিশ্বের উদ্দেশে শান্তি ও পারস্পরিক আলাপ-আলোচনার পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উচ্চারিত হওয়া একান্ত আবশ্যক।কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর বক্তব্য
March 02nd, 11:40 am
গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে তিনি আমাকে এবং আমাদের প্রতিনিধি দলকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন। আজ তাঁকে স্বাগত জানাতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। পৃথিবীতে খুব কম মানুষই আছেন যাঁদের দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে নেতৃত্ব প্রদানের অভিজ্ঞতা আছে।ব্রাজিলের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতি
February 21st, 12:30 pm
গত বছর ব্রাজিলে আপনি যেভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, আজও একইভাবে ভারতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এটি আমার কাছে বিশেষ সন্তুষ্টির বিষয়। দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট লুলার দৃষ্টিভঙ্গি এবং প্রেরণাদায়ক নেতৃত্বের ফলেরাশিয়ার রাষ্ট্রপতির সাথে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
December 05th, 02:00 pm
আজ ২৩তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি পুতিনকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর এই সফর এমন এক সময়ে এসেছে যখন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ কয়েকটি ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করছে। ঠিক ২৫ বছর আগে, রাষ্ট্রপতি পুতিন আমাদের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছিলেন। পনেরো বছর আগে, ২০১০ সালে, আমাদের অংশীদারিত্বকে বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব-এর মর্যাদায় উন্নীত করা হয়েছিল।PM Modi’s remarks during the joint press meet with Russian President Vladimir Putin
December 05th, 01:50 pm
PM Modi addressed the joint press meet with President Putin, highlighting the strong and time-tested India-Russia partnership. He said the relationship has remained steady like the Pole Star through global challenges. PM Modi announced new steps to boost economic cooperation, connectivity, energy security, cultural ties and people-to-people linkages. He reaffirmed India’s commitment to peace in Ukraine and emphasised the need for global unity in the fight against terrorism.জি-২০ শীর্ষ বৈঠকের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতি
November 23rd, 04:05 pm
প্রযুক্তি দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু এর সুযোগ-সুবিধা এবং সম্পদ কিছু মুষ্ঠিমেয় মানুষের হাতে সীমাবদ্ধ হয়ে পড়ছে। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে। মানুষের পক্ষে এটি অত্যন্ত উদ্বেগের এবং উদ্ভাবনের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অবশ্যই প্রযুক্তিকে মানবকেন্দ্রিক করে তুলতে হবে। ভারত তার সমস্ত প্রযুক্তির ক্ষেত্রে এই ভাবনাকে কার্যকর করছে। এই কারণে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত আজ শীর্ষ স্থানে উঠে এসেছে। মহাকাশ প্রযুক্তি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রেই আমরা ইতিবাচক মনোভাব গ্রহণ করেছি। আমরা উচ্চমানের কম্পিউটার তৈরি করছি, যাতে এআই-এর সুযোগ-সুবিধা প্রতিটি জেলায় এবং প্রতিটি ভাষায় পৌঁছে দেওয়া যায়।জি-২০ অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে ভাষণ প্রধানমন্ত্রীর
November 23rd, 04:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জি-২০ শীর্ষ বৈঠকের তৃতীয় অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে 'অর্থ-কেন্দ্রিকতা'র চেয়ে 'মানব-কেন্দ্রিকতা'র ওপর জোর দিতে হবে। তিনি ব্যাখ্যা করে বলেন, ভারত এই ভাবনাকে সামনে রেখে প্রযুক্তির পরিমণ্ডলকে সুসংহত করেছে এবং উল্লেখযোগ্য ফল পেয়েছে। মহাকাশ প্রযুক্তি, এআই কিংবা ডিজিটাল পেমেন্ট, সব ক্ষেত্রেই বিশ্বনেতা হয়ে উঠেছে।জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকের ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
November 23rd, 02:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাৎ করেন। উষ্ণ আতিথেয়তা এবং এই বৈঠকের সফল আয়োজনের জন্য প্রেসিডেন্ট রামাফোসাকে ধন্যবাদ জানান তিনি। নতুন দিল্লির জি-২০ শীর্ষ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার প্রশংসা করেন শ্রী মোদী।জি-২০ শীর্ষ বৈঠকে দ্বিতীয় পর্বের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
November 22nd, 09:57 pm
প্রাকৃতিক বিপর্যয় মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বছরেও বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এর শিকার হয়েছে। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে মজবুত করা প্রয়োজন।জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর
November 22nd, 09:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গে জি-২০ নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যোগ দেন। জি-২০ শীর্ষ বৈঠকে এটি প্রধানমন্ত্রীর দ্বাদশতম অংশগ্রহণ। বৈঠকের প্রথম দিনে উভয় অধিবেশনেই যোগ দেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের সফল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।Joint statement by the Government of India, the Government of Australia and the Government of Canada
November 22nd, 09:21 pm
India, Australia, and Canada have agreed to enter into a new trilateral partnership: the Australia-Canada-India Technology and Innovation (ACITI) Partnership. The three sides agreed to strengthen their ambition in cooperation on critical and emerging technologies. The Partnership will also examine the development and mass adoption of artificial intelligence to improve citizens' lives.জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
November 21st, 10:43 pm
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, মাননীয় অ্যান্থনি আলবানিজ সাক্ষাৎ করেছেন। ২০২০ সালে দুই দেশের সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার পর গত পাঁচ বছরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা আরও মজবুত হওয়ায় উভয় নেতা সন্তোষ প্রকাশ করেন। ভারতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী আলবানিজ সমবেদনা জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই জোরদার করার জন্য নেতারা প্রতিশ্রুতিবদ্ধতা ব্যক্ত করেন।পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ খনিজ গ্রাফাইট, সিজিয়াম, রুবিডিয়াম এবং জিরকোনিয়াম-এর রয়্যালটির যুক্তিযুক্ত ও পরিমার্জিত হারে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
November 12th, 08:26 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ খনিজ গ্রাফাইট, সিজিয়াম, রুবিডিয়াম এবং জিরকোনিয়াম-এর রয়্যালটির যুক্তিযুক্ত ও পরিমার্জিত হারে আজ অনুমোদন দিয়েছে।মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
October 14th, 01:15 pm
ছয় বছর বাদে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ভারতে এসেছেন। এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই বছর ভারত ও মঙ্গোলিয়া কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর এবং কৌশলগত অংশীদারিত্বের ১০ বছর উদযাপন করছে। এই উপলক্ষ্যে আমরা একটি যৌথ ডাকটিকিট প্রকাশ করেছি, যা আমাদের ঐতিহ্য, বৈচিত্র্য ও সভ্যতাগত সংযোগকে তুলে ধরে।Cabinet approves Rs.1,500 crore Incentive Scheme to promote Critical Mineral Recycling in the country
September 03rd, 07:16 pm
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi today approved a Rs.1,500 crore Incentive Scheme to develop recycling capacity in the country for the separation and production of critical minerals from secondary sources.গুজরাটের হনসালপুরে পরিবেশবান্ধব যাতায়াত সংক্রান্ত উদ্যোগের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 26th, 11:00 am
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, ভারতে জাপানের রাষ্ট্রদূত শ্রী কেইচি ওনো সান, সুজুকি মোটর কর্পোরেশনের প্রেসিডেন্ট তোশিহিরো সুজুকি সান, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিশাসি তাকেউচি সান, চেয়ারম্যান আর সি ভার্গব, হনসালপুর কারখানার কর্মীবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ !গুজরাটের হানসালপুরে দূষণমুক্ত পরিবহণ প্রয়াসের সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
August 26th, 10:30 am
দূষণমুক্ত শক্তির ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে এক বড় পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের হানসালপুরে দূষণমুক্ত পরিবহণ প্রয়াসের সূচনা করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গণেশোৎসবের এই পরিবেশের মধ্যে মেক ইন ইন্ডিয়ার যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হল আজ। মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড-এর যে লক্ষ্য রয়েছে তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতে তৈরি ইলেক্ট্রিক যানবাহন বিশ্বের ১০০টি দেশে রপ্তানি করা হবে। দেশে হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোড উৎপাদনেরও সূচনা হল আজ। আজকের দিনটি ভারত ও জাপানের বন্ধুত্বে এক নতুন মাত্রা যোগ করলো বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারত ও জাপানের নাগরিক এবং সুজুকি মোটর কর্পোরেশনকে শুভেচ্ছা জানান।৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের উঠে আসা মূল বিষয়সমূহ
August 15th, 03:52 pm
৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী মোদী তাঁর দীর্ঘতম এবং সবচেয়ে স্পষ্ট ভাষণটি দিলেন। ১০৩ মিনিটের এই ভাষণে তিনি ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন। আত্মনির্ভরতা, উদ্ভাবনা এবং নাগরিকদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী অন্যদের ওপর নির্ভরশীল একটি দেশ থেকে বিশ্বের আঙিনায় নিজস্ব সক্ষমতায় সমৃদ্ধ, প্রযুক্তির দিক থেকে উন্নত এবং আর্থিক দিক থেকে স্থিতিশীল একটি দেশ হয়ে ওঠায় ভারতের যাত্রার উল্লেখ করেন।৭৯তম স্বাধীনতা দিবসে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
August 15th, 07:00 am
স্বাধীনতার এই মহান উৎসব আমাদের ১৪০ কোটি মানুষের সংকল্পের উদযাপন। স্বাধীনতার এই উৎসব সম্মিলিত সাফল্য উদযাপনের মুহূর্ত, গর্বের মুহূর্ত, আমাদের হৃদয় আজ আনন্দে ভরে রয়েছে। সমগ্র জাতি ক্রমাগত ঐক্যের চেতনাকে শক্তিশালী করে তুলছে। আজ, ১৪০ কোটি ভারতীয় তেরঙ্গায় সেজে উঠেছে। ভারতের প্রতিটি কোণে আজ ঘরে ঘরে তেরঙ্গা উড়ছে – সে মরুভূমি, হিমালয়ের চূড়া, সমুদ্র উপকূল, অথবা ঘনবসতিপূর্ণ অঞ্চল যাই হোক না কেন সর্বত্রই একই প্রতিধ্বনি, একই জয়জয়কার - আমাদের প্রাণের থেকেও প্রিয় মাতৃ বন্দনা।