প্রধানমন্ত্রী আগামীকাল উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর আওতায় ৬ লক্ষেরও বেশি সুফলভোগীকে আর্থিক সহায়তা প্রদান করবেন
January 19th, 04:03 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ১২টায় উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) – এর আওতায় ৬ লক্ষ ১০ হাজার সুফলভোগীকে ২ হাজার ৬৯১ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবেন। এই অনুষ্ঠানে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী ও মুখ্যমন্ত্রী যোগ দেবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ৫ লক্ষ ৩০ হাজার সুফলভোগীকে প্রথম পর্যায়ে এবং ৮০ হাজার সুফলভোগীকে দ্বিতীয় পর্যায়ে আর্থিক সুবিধা প্রদান করা হবে।মধ্যপ্রদেশে ১২ই সেপ্টেম্বর পিএমএওয়াই-জি প্রকল্পের আওতায় নির্মিত ১.৭৫ লক্ষ বাড়ির গৃহ প্রবেশ ও উদ্বোধন
September 10th, 06:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ই সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ পিএমএওয়াই-জি কর্মসূচির আওতায় মধ্যপ্রদেশে ১ লক্ষ ৭৫ হাজার নবনির্মিত বাড়ির গৃহ প্রবেশ এবং উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কোভিড-১৯ মহামারীর সময়ে এই বাড়িগুলির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে।