জয়পুর মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

April 08th, 04:24 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা জয়পুর মেট্রো দ্বিতীয় পর্বের অনুমোদন দিয়েছে। এটি প্রহ্লাদপুরা থেকে টোডি মোড় পর্যন্ত বিস্তৃত ৪১ কিলোমিটার দীর্ঘ একটি রূপান্তরমূলক উত্তর-দক্ষিণ করিডর এই প্রকল্পে ৩৬টি স্টেশন থাকবে। এর মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩,০৩৭.৬৬ কোটি টাকা। এই প্রকল্পটির রূপায়ণের দায়িত্ব রাজস্থান মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (আরএমআরসিএল)-এর। এটি ভারত সরকার ও রাজস্থান সরকার প্রকল্প ব্যয় সমানভাবে ভাগ করে নেবে।

প্রধানমন্ত্রী ২৮ মার্চ উত্তর প্রদেশ সফরে যাবেন

March 26th, 09:52 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ মার্চ উত্তর প্রদেশ সফরে যাবেন। বেলা সাড়ে ১১টা নাগাদ গৌতম বুদ্ধ নগরে জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল বিল্ডিং পায়ে হেঁটে পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।

গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের উত্তর-দক্ষিণ করিডর গিফট সিটি থেকে শাহপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সায়

February 24th, 03:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের উত্তর-দক্ষিণ করিডর গিফট সিটি থেকে শাহপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ৩.৩৩ কিলোমিটার দীর্ঘ এই সম্প্রসারিত অংশে তিনটি এলিভেটেড স্টেশন থাকবে। চার বছরের মধ্যে এই প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে।

পুণে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় খারাড়ি-খাদাকওয়ালসা (লাইন ৪) এবং নাল স্টপ-ওয়ারজে-মানিক বাগ (লাইন ৪এ) প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

November 26th, 04:22 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ পুণে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় খারাড়ি-খাদাকওয়ালসা (লাইন ৪) এবং নাল স্টপ-ওয়ারজে-মানিক বাগ (লাইন ৪এ) প্রকল্পে নির্মাণে অনুমোদন দিয়েছে। পুণে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের এটি দ্বিতীয় বড় প্রকল্প যাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা সবুজ সঙ্কেত দিল।

২২ আগস্ট পশ্চিমবঙ্গ ও বিহার সফর প্রধানমন্ত্রীর

August 20th, 03:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ আগস্ট পশ্চিমবঙ্গ ও বিহার সফর করবেন। ঐদিন বেলা ১১টা নাগাদ বিহারের গয়ায় ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিকেলে তিনি কলকাতায় মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন এবং ৫,২০০ কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।

২৯ ও ৩০ মে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং উত্তরপ্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী

May 28th, 12:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯ ও ৩০ মে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং উত্তরপ্রদেশ সফর করবেন। সিকিমে “Sikkim@50: Where Progress meets purpose and nature nurtures growth” সমারোহে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

PM Modi delivers impactful addresses in Chhatrapati Sambhajinagar, Panvel & Mumbai, Maharashtra

November 14th, 02:30 pm

In powerful speeches at public meetings in Chhatrapati Sambhajinagar, Panvel & Mumbai, Prime Minister Narendra Modi highlighted the crucial choice facing Maharashtra in the upcoming elections - between patriotism and pisive forces. PM Modi assured the people of Maharashtra that the BJP-Mahayuti government is dedicated to uplifting farmers, empowering youth, supporting women, and advancing marginalized communities.

কেন্দ্রীয় মন্ত্রিসভা তিনটি করিডর সহ ১) মাধভারন থেকে সিপকট, ২) লাইট হাউস থেকে পুনামালি বাইপাস ৩) মাধভারন থেকে শলিঙ্গানাল্লুর চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে

October 03rd, 09:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পাঠানো যে প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে তাতে ৩টি করিডর ও ১২৮টি স্টেশন সহ মোট ১১৮.৯ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের কথা বলা হয়েছে।

"ব্যাঙ্গালোর মেট্রো রেল প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৩১টি স্টেশন সহ ৪৪.৬৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দুটি করিডর নির্মাণের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার "

August 16th, 09:56 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ব্যাঙ্গালোর মেট্রো রেল প্রকল্পের তৃতীয় পর্যায়ের নির্মাণ সম্পর্কিত একটি প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। এর ফলে, ওই প্রকল্পের ৪৪.৬৫ কিলোমিটার দীর্ঘ দুটি এলিভেটেড করিডর তৈরি করা হবে। এই দুটি করিডরে স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৩১। প্রথম করিডরটিতে থাকবে ২২টি স্টেশন এবং দ্বিতীয় করিডরটিতে ৯টি স্টেশন।

থানে ইন্টেগ্রাল রিং মেট্রো রেল প্রকল্পে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

August 16th, 09:43 pm

থানে ইন্টিগ্রাল রিং মেট্রো রেল প্রকল্প: প্রধানমন্ত্রী শ্রী মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে থানে ইন্টিগ্রাল রিং মেট্রো রেল প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পটি থানে পাবলিক ট্রান্সপোর্টের বিকল্পগুলিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে আশা করা হচ্ছে, যা শহর জুড়ে আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করবে।

আরজেডি এবং কংগ্রেসের অগ্রাধিকার হল আপনারা অর্থাৎ জনগণ নয়, বরং তাঁদের নিজস্ব ভোটব্যাঙ্ক, হাজিপুরে বলেছেন প্রধানমন্ত্রী মোদী

May 13th, 11:21 pm

প্রধানমন্ত্রী মোদী বিহারের হাজিপুরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। বিহারে বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী 'বিকশিত ভারত' এবং 'বিকশিত বিহার' গড়ে তোলার জন্য বিজেপির অটল নিষ্ঠার ওপর জোর দেন। তিনি সকলের জন্য সিদ্ধান্ত গ্রহণে সমান অংশগ্রহণের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী মোদী বিহারের হাজিপুর, মুজাফফরপুর এবং সারানে জনসভায় ভাষণ দিয়েছেন

May 13th, 10:30 am

প্রধানমন্ত্রী মোদী বিহারের হাজিপুর, মুজাফফরপুর এবং সারানে জনসভায় ভাষণ দিয়েছেন। বিহারে বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী 'বিকশিত ভারত' এবং 'বিকশিত বিহার' গড়ে তোলার জন্য বিজেপির অটল নিষ্ঠার ওপর জোর দেন। তিনি সকলের জন্য সিদ্ধান্ত গ্রহণে সমান অংশগ্রহণের আশ্বাস দেন।

এই নির্বাচন ১০০০ বছরের দাসত্বের মানসিকতা থেকে দেশকে সম্পূর্ণরূপে মুক্ত করার একটি নির্বাচন: আওনলায় প্রধানমন্ত্রী মোদী

April 25th, 01:07 pm

আওনলায় একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের সমালোচনা করেছেন, তা সে কংগ্রেস হোক বা সমাজবাদী পার্টি, এই বলে যে তারা কেবল তাদের নিজের পরিবারের কথা ভাবে। তিনি বলেন, এই লোকদের কাছে তাদের পরিবারই সবকিছু, এবং তারা অন্য কাউকে পাত্তা দেয় না। উত্তরপ্রদেশে, সমাজবাদী পার্টি তাদের পরিবারের বাইরে এমন কোনও যাদবকে খুঁজে পায়নি যাকে তারা টিকিট দিতে পারে। বাদাউন, ময়নপুরি, কনৌজ, আজমগড়, ফিরোজাবাদ, সব জায়গাতেই টিকিট দেওয়া হয়েছে শুধুমাত্র একই পরিবারের সদস্যদের। এই ধরনের লোকেরা সর্বদা তাদের নিজের পরিবারের কল্যাণকে অগ্রাধিকার দেবে।

আমরা 'তুষ্টিকরণ' শেষ করে 'সন্তুষ্টিকরণ'-এর জন্য কাজ করছি: উত্তরপ্রদেশের আগ্রায় নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী

April 25th, 12:59 pm

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের আগ্রায় একটি জনসভায় ভাষণ দিয়েছেন। স্নেহ ও সম্মানের মধ্যে, প্রধানমন্ত্রী মোদী একটি 'বিকশিত উত্তরপ্রদেশ' এবং 'বিকশিত ভারত'-এর জন্য একটি স্বচ্ছ দৃষ্টিভঙ্গির সূচনা করেছেন। প্রধানমন্ত্রী বিরোধীদের ছলনা এবং তাদের লুট করার কঠোর বাস্তবতা প্রকাশ করেছেন।

উত্তরপ্রদেশের আগ্রা, আওনলা এবং শাহজাহানপুরে প্রাণবন্ত জনসভায় প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শুনতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন

April 25th, 12:45 pm

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের আগ্রা, আওনলা এবং শাহজাহানপুরে জনসভায় ভাষণ দিয়েছেন। স্নেহ ও সম্মানের মধ্যে, প্রধানমন্ত্রী মোদী একটি 'বিকশিত উত্তরপ্রদেশ' এবং 'বিকশিত ভারত'-এর জন্য একটি স্বচ্ছ দৃষ্টিভঙ্গির সূচনা করেছেন। প্রধানমন্ত্রী বিরোধীদের ছলনা এবং তাদের লুট করার কঠোর বাস্তবতা প্রকাশ করেছেন।

মরিশাসের প্রধানমন্ত্রী মহামান্য প্রবীন্দ জগন্নাথের সঙ্গে আগলেগা দ্বীপপুঞ্জের এয়ারস্ট্রিপ এবং জেটির যৌথ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল ভাষণের বঙ্গানুবাদ

February 29th, 01:15 pm

মহামান্য প্রধানমন্ত্রী প্রবীন্দ জনগন্নাথজি, মরিশাস মন্ত্রিসভার উপস্থিত সদস্যগণ, ভারতের বিদেশমন্ত্রী ডঃ জয়শঙ্কর আজ এই সমারোহের সঙ্গে যুক্ত আগলেগার জনগণ ও সমস্ত বন্ধুগণ,

প্রধানমন্ত্রী এবং মরিশাসের প্রধানমন্ত্রী যৌথভাবে মরিশাসের আগালেগা দ্বীপে নতুন এয়ারস্ট্রিপ এবং একটি জেটির উদ্বোধন করেছেন

February 29th, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী প্রবীন্দ জগনাথ আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যৌথভাবে মরিশাসের আগালেগা দ্বীপে নতুন এয়ারস্ট্রিপ এবং সেন্ট জেমস জেটি ছাড়াও আরও ৬টি সমাজ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এইসব প্রকল্পগুলির উদ্বোধন ভারত এবং মরিশাসের মধ্যে শক্তিশালী এবং বহু দশকের পুরনো উন্নয়ন অংশীদারিত্বের প্রমাণ। এবং এতে মরিশাসের মূল ভূমি এবং আগালেগার মধ্যে যোগাযোগ ভালো করার বহু প্রতিক্ষীত দাবি পূরণ হবে, শক্তিশালী হবে সামুদ্রিক নিরাপত্তা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। এই প্রকল্পগুলির উদ্বোধন গুরুত্বপূর্ণ কারণ কিছুদিন আগেই ২০২৪-এর ১২ ফেব্রুয়ারি মরিশাসে দুই নেতা ইউপিআই এবং রুপে কার্ড পরিষেবার সূচনা করেছিলেন।

Prime Minister Narendra Modi to visit Rewari, Haryana

February 15th, 03:10 pm

Prime Minister Narendra Modi will visit Rewari, Haryana on 16th February, 2024. He will inaugurate, dedicate to the nation and lay the foundation stone of multiple development projects worth more than Rs 9750 crore concerning urban transport, health, rail and tourism sectors.

নতুন দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো উপলক্ষে আয়োজিত ভারত মন্ডপম – এ প্রধানমন্ত্রীর ভাষণ

February 02nd, 04:31 pm

আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহযোগী শ্রী নীতিন গড়করিজী, নারায়ণ রাণেজী, পীযূষ গোয়েলজী, হরদীপ সিং পুরীজী, মহেন্দ্রনাথ পান্ডেজী, শিল্প জগতের সমস্ত মহারথীগণ, মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, ভদ্র মহিলা ও ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪-এ ভাষণ দিয়েছেন

February 02nd, 04:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারতের বৃহত্তম ও এই ধরনের প্রথম মোবিলিটি প্রদর্শনী- ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪-এর এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি প্রদর্শনীটি ঘুরেও দেখেন। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪ মোবিলিটি এবং অটোমোটিভ মূল্যশৃঙ্খলে ভারতের সক্ষমতা তুলে ধরেছে এবং এর বৈশিষ্ট্যগুলি হল প্রদর্শনী, সম্মেলন, ক্রেতা-বিক্রেতা বৈঠক, রাজ্য অধিবেশন, পথনিরাপত্তা প্যাভিলিয়ন এবং জন আকর্ষণী অনুষ্ঠান।