২৭ সেপ্টেম্বর ওড়িশা সফর প্রধানমন্ত্রীর

September 26th, 09:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ সেপ্টেম্বর ওড়িশা সফর করবেন। সকাল ১১.৩০ নাগাদ ঝারসুগুদায় তিনি ৬০,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলি টেলিযোগাযোগ, রেল, উচ্চশিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা, দক্ষতা উন্নয়ন, গ্রামীণ আবাসন সহ অন্যান্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত। স্বদেশী প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে টেলিযোগাযোগ ক্ষেত্রে ৩৭,০০০ কোটি টাকার ৯৭,৫০০টির বেশি ৪জি মোবাইল টাওয়ারের কাজের সূচনা করবেন তিনি। এর মধ্যে ৯২,৬০০টির বেশি বিএসএনএল ৪জি প্রযুক্তির টাওয়ার রয়েছে। এই টাওয়ারগুলি সৌরশক্তি চালিত।

৪২০০ কোটি টাকার মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইমপ্রুভমেন্ট ইন টেকনিক্যাল এডুকেশন-এমইআরআইটিই প্রকল্পের জন্য বাজেট বরাদ্দে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

August 08th, 04:04 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইমপ্রুভমেন্ট ইন টেকনিক্যাল এডুকেশন’-এমইআরআইটিই প্রকল্প রূপায়ণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ১৭৫টি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এবং ১০০টি পলিটেকনিক মিলিয়ে মোট ২৭৫টি কারিগরি প্রতিষ্ঠানে এর রূপায়ণ করা হবে। এর লক্ষ্য হল, জাতীয় শিক্ষা নীতি ২০২০-র সঙ্গে সাযুজ্য রেখে সব রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কারিগরি শিক্ষার গুণগত মানের উন্নয়ন।