এশিয়া কাপ ২০২৫-এ চমকপ্রদ জয়ের জন্য ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
September 08th, 07:20 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের রাজগিরে আয়োজিত এশিয়া কাপ ২০২৫-এ চমকপ্রদ জয়ের জন্য ভারতের পুরুষ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, “এই জয় আরও বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ তারা গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে।”জাতীয় ক্রীড়া দিবসে বিহারের রাজগিরে পুরুষদের হকি এশিয়া কাপ ২০২৫-এর প্রাক্কালে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
August 28th, 09:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুরুষদের হকি এশিয়া কাপ ২০২৫ উপলক্ষে এশিয়ার বিভিন্ন দেশের অংশগ্রহণকারী খেলোয়াড়, আধিকারিক এবং সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বিহারের ঐতিহাসিক শহর রাজগিরে আগামীকাল এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। বিহারে খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫, এশিয়া রাগবি অনুর্ধ-২০ সেভেন্স চ্যাম্পিয়ানশিপ ২০২৫, আইএসটিএএফ সেপাকটাকরো বিশ্বকাপ ২০২৪ এবং মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ানশিপ ট্রফি ২০২৪-এর মতো গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতাগুলি সফলভাবে আয়োজিত হয়েছে। এর মধ্য দিয়ে এই রাজ্য আকর্ষণীয় ক্রীড়া ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।