সংসদে বাজেট অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ

January 29th, 10:15 am

কাল রাষ্ট্রপতিজির অভিভাষণে ১৪০ কোটি দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিফলিত হয়েছে, ১৪০ কোটি দেশবাসীর ক্ষমতা এবং ১৪০ কোটি দেশবাসীর ─ আরও ব্যপক অর্থে যুব সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষার যথাযথ ভাবনা প্রকাশিত হয়েছে। মাননীয় রাষ্ট্রপতিজি সংসদে সকলের সামনে যে বক্তব্য উপস্থাপন করেছেন, তা প্রত্যেক সাংসদের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে। অধিবেশনের শুরুতে এবং ২০২৬ সালের প্রারম্ভে শ্রদ্ধেয়া রাষ্ট্রপতিজি সাংসদদের কাছে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তা আসলে খুব সহজ সরলভাবে দেশের প্রত্যেক মানুষের ভাবনার প্রতিফলন ঘটেছে। মানননীয় সাংসদরা তাঁর ভাষণের গুরুত্ব উপলব্ধি করবেন এবং এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। এই বাজেট অধিবেশন এমন এক সময় হচ্ছে, যখন একবিংশ শতাব্দীর এক চতুর্থাংশ সময় আমরা অতিক্রম করেছি। আবার ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে ২৫ বছরের যে পরিকল্পনা করা হয়েছে, তার সূচনা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলাজি হলেন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে নবমবার সংসদে বাজেট উপস্থাপন করতে চলেছেন। ভারতের সংসদীয় ইতিহাসে এ এক গৌরবের মুহুর্ত।

২০২৬-এর বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন্তব্য

January 29th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংসদ ভবন চত্ত্বরে ২০২৬-এর বাজেট অধিবেশন শুরুর আগে সংবাদ মাধ্যমের উদ্দেশে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ ১৪০ কোটি নাগরিকের আত্মবিশ্বাসের প্রকাশ, তাঁদের কঠোর পরিশ্রমের হিসাব-নিকাশ এবং যুব সমাজের প্রত্যাশার নিখুঁত প্রতিফলন। তিনি তুলে ধরেন যে, রাষ্ট্রপতি সংসদের সকল সদস্যের সামনে ২০২৬ এবং অধিবেশন শুরুর সময় একাধিক দিক নির্দেশমূলক বিষয় রেখেছেন। শ্রী মোদী জানান, রাষ্ট্রপতি সহজ ভাষায় যে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে, তা নিশ্চয়ই সকল সাংসদ গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলতে। তিনি জোর দিয়ে বলেন যে, এটা বাজেট অধিবেশন, একবিংশ শতাব্দীর প্রথম ২৫ বছরের পূর্তি এবং দ্বিতীয় ২৫ বছরের শুরু। তিনি বলেন, আগামী ২৫ বছরে ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করা জরুরি এবং এই বাজেট এই শতাব্দীর দ্বিতীয় চতুরাংশের প্রথম বাজেট। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী, যিনি টানা নয়বার সংসদে বাজেট পেশ করতে চলেছেন। ভারতের সংসদীয় ইতিহাসে যা এক গর্বের মুহূর্ত।

সংসদে ভারতের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য তুলে ধরার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী

December 23rd, 06:19 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদে ভারতের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য তুলে ধরার উদ্যোগের প্রশংসা করেছেন।

নতুন দিল্লিতে সাংসদদের জন্য নবনির্মিত ফ্ল্যাটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 11th, 11:00 am

অনুষ্ঠানে উপস্থিত শ্রী ওম বিড়লা জি, মনোহরলাল জি, কিরেন রিজিজু জি, মহেশ শর্মা জি, সংসদের সকল সম্মানিত সদস্যগণ, লোকসভায় মহাসচিব, ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়াগণ!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সাংসদের জন্য নবনির্মিত ফ্ল্যাটের উদ্বোধন করেছেন

August 11th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বাবা খড়গ সিং মার্গে সাংসদদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ ৭ বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি কর্তব্য পথে কর্তব্য ভবন নামে পরিচিত সাধারণ কেন্দ্রীয় সচিবালয়ের উদ্বোধন করেছেন। আজ সাংসদদের জন্য নব নির্মিত আবাসিক ভবনের উদ্বোধন করার সুযোগ পেয়েছেন। তিনি ভারতের ৪টি গুরুত্বপূর্ণ নদী কৃষ্ণা, গোদাবরী, কোশী এবং হুগলী নদীর নামে নামকরণ করা এই কমপ্লেক্সের ৪টি টাওয়ারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষকে জীবনদায়ী এই নদীগুলি এখন সাংসদদের জীবনে আনন্দের নতুন ধারা প্রবাহিত করবে। প্রধানমন্ত্রী বলেন, নদীর নামে নামকরণ করা এই ভবনগুলি ঐক্যের সূত্রে আবদ্ধ করবে। এই ভবন দিল্লির সাংসদদের জীবনযাত্রা সহজ করবে। তিনি বলেন, দিল্লির সাংসদদের জন্য সরকারি আবাসন লাভ করা এখন সহজ হবে। প্রধানমন্ত্রী সব সাংসদদের অভিনন্দন জানান এবং এই আবাসন নির্মাণের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের প্রশংসা করেন। প্রকল্পটি সম্পন্ন করতে তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমেরও প্রশংসা করেন শ্রী মোদী।

প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে সংসদ সদস্যদের জন্য নবনির্মিত ফ্ল্যাট উদ্বোধন করবেন

August 10th, 10:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ আগস্ট ২০২৫ সকাল ১০ টায় নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সংসদ সদস্যদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ-৭ বহুতল ফ্ল্যাট উদ্বোধন করবেন।

‘দ্য সবরমতী রিপোর্ট’ চলচ্চিত্রটি দেখলেন প্রধানমন্ত্রী

December 02nd, 08:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংসদের এনডিএ সদস্যদের সঙ্গে নিয়ে ‘দ্য সবরমতী রিপোর্ট’ চলচ্চিত্রটি দেখলেন।

প্রাক্তন সাংসদ প্রভাত ঝা-র প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

July 26th, 01:05 pm

প্রাক্তন সাংসদ প্রভাত ঝা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

সাংসদ ডি শ্রীনিবাস গারুর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

June 29th, 08:44 pm

রাজ্যসভার প্রাক্তন সাংসদ শ্রী ডি শ্রীনিবাস গারুর প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও-কে ভারতরত্ন সম্মান দেওয়া হবে : প্রধানমন্ত্রী

February 09th, 01:30 pm

প্রধানমন্ত্রী হিসেবে শ্রী নরসিমহা রাও-এর কার্যকালে ভারতকে বিশ্বের বাজারের সামনে উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং তার সুবাদে অর্থনৈতিক বিকাশের প্রশ্নে সূচনা হয় নতুন এক অধ্যায়ের- একথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

এটি অভিজ্ঞতায় পুষ্ট একটি ছয় বছরের বৈচিত্র্যময় বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী মোদী

February 08th, 12:20 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ্ রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করছেন এমন সদস্যদের বিদায় সম্বর্ধনা জানান। এই উপলক্ষে রাজ্যসভায় তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, লোকসভায় প্রতি পাঁচ বছরে সাংসদ পরিবর্তন হয়, কিন্তু রাজ্যসভায় প্রতি দু’বছরেই নতুন সদস্য আসেন। প্রধানমন্ত্রী বলেন, দু’বছর অন্তর এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান নতুন সদস্যদের সুযোগ করে দেওয়ার পাশাপাশি, এক অনন্য ঐতিহ্য বহন করার সুযোগ করে দেয়।

রাজ্যসভার অবসরপ্রাপ্ত সদস্যদের বিদায় সম্বর্ধনা জানালেন প্রধানমন্ত্রী

February 08th, 12:16 pm

এই উপলক্ষে রাজ্যসভায় তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, লোকসভায় প্রতি পাঁচ বছরে সাংসদ পরিবর্তন হয়, কিন্তু রাজ্যসভায় প্রতি দু’বছরেই নতুন সদস্য আসেন। প্রধানমন্ত্রী বলেন, দু’বছর অন্তর এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান নতুন সদস্যদের সুযোগ করে দেওয়ার পাশাপাশি, এক অনন্য ঐতিহ্য বহন করার সুযোগ করে দেয়।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘নমো অ্যাপ’-এ গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে, যা মানুষকে স্থানীয় সাংসদের সঙ্গে যোগাযোগে সাহায্য করবে

October 16th, 09:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, ‘নমো অ্যাপ’-এ একটি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে, যা মানুষকে স্থানীয় সাংসদের সঙ্গে যোগাযোগে সাহায্য করবে। প্রধানমন্ত্রী বলেন, এই অংশটি আগামীদিনে আমাদের গণতান্ত্রিক চেতনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, এর ফলে স্থানীয় সাংসদের সঙ্গে যোগাযোগের কাজ আরও সহজ হবে এবং বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণের ক্ষেত্রেও তা সহায়ক হবে।

লোকসভায় সংবিধান (১২৮-তম সংশোধনী) বিল, ২০২৩ পাশের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

September 20th, 09:36 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লোকসভায় আজ সংবিধান (১২৮-তম সংশোধনী) বিল, ২০২৩ পাশ হওয়াকে স্বাগত জানিয়েছেন।

রাজ্যসভায় নাগাল্যান্ড থেকে প্রথম মহিলা সদস্য হিসেবে শ্রীমতী এস ফাংনন কোনিয়াক সভায় সভাপতিত্ব করায় প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছেন

July 25th, 08:16 pm

রাজ্যসভার সংসদ সদস্য শ্রীমতী এস ফাংনন কোনিয়াক – এর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, “খুব গর্বের মুহূর্ত”।

দেশের উন্নয়ন জড়িত রয়েছে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে এবং আমরা একে সবচেয়ে বেশি গুরুত্ব দিই : প্রধানমন্ত্রী

February 25th, 09:46 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খাজানি বিধানসভা কেন্দ্রের বেলঘাট থেকে শিকড়িগঞ্জ পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা সম্প্রসারিত হওয়ায় সেখানকার জনগণকে অভিনন্দন জানিয়েছেন। সন্ত কবীর নগরের সাংসদ শ্রী প্রবীন নিশাদ-এর এই রাস্তার সম্প্রসারণের বিষয়ে করা এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। সাসংদ শ্রী প্রবীন নিশাদ এই রাস্তার সম্প্রসারণের বিষয়টি জানান।

প্রধানমন্ত্রী ২০২৩এর সংসদ রত্ন পুরস্কার প্রাপ্ত সাংসদ সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন

February 22nd, 12:47 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৩এর সংসদ রত্ন পুরস্কার প্রাপক সাংসদ সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তরপ্রদেশের বস্তি জেলায় আয়োজিত দ্বিতীয় সাংসদ খেল মহাকুম্ভের উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

January 18th, 04:39 pm

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ জি, সংসদে আমার সহকর্মী আমাদের তরুণ বন্ধু ভাই হরিশ দ্বিবেদী জি, বিভিন্ন খেলার প্রতিযোগী, রাজ্য সরকারের মন্ত্রী, বিধায়ক, অন্যান্য সমস্ত জনপ্রতিনিধি, অন্যান্য সকল প্রবীণ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমি চারপাশে যত বিপুল সংখ্যক নবীন প্রজন্মের মানুষকে দেখতে পাচ্ছি, আমার প্রিয় ভাই ও বোনেরা।

ক্রীড়া অনুশীলনের পাশাপাশি যোগাভ্যাস ও যোগচর্চাকেও প্রাত্যহিক জীবনের অঙ্গ করে তোলার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী

January 18th, 01:00 pm

ভিডিও কনফারেন্সের মঞ্চে সাংসদ খেল মহাকুম্ভ ২০২২-২৩ এর দ্বিতীয় পর্যায়ের আজ সূচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী হরিশ দ্বিবেদীর উদ্যোগে বস্তি জেলায় এর আয়োজন করা হয়েছে। শ্রী দ্বিবেদী ২০২১ সাল থেকে বস্তি থেকে নির্বাচিত সংসদ সদস্য। কুস্তি, কবাডি, খো খো, বাস্কেটবল, ফুটবল, হকি, ভলিবল, হ্যান্ডবল, দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ইত্যাদি বিভিন্ন ধরনের ইন্ডোর ও আউটডোর খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভে। এছাড়াও, প্রবন্ধ রচনা, চিত্রাঙ্কন, রঙ্গোলি তথা আলপনা আঁকা সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের প্রতিযোগিতা সাংসদ মহাকুম্ভের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

সংসদের শীতকালীন অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর বক্তব্য

December 07th, 10:00 am

(সংসদের) শীতকালীন অধিবেশনের আজ প্রথম দিন। এই দিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ এর আগে আমরা মিলিত হয়েছিলাম ১৫ আগস্ট তারিখে। ১৫ আগস্ট দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হয়েছে এবং আমরা এখন রয়েছি ‘অমৃতকাল’-এর যাত্রাপথে। আমরা আজ এমন একটি সময়ে মিলিত হয়েছি যখন জি-২০-র সভাপতিত্ব করার সুযোগ এসেছে ভারতের কাছে। ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বিশেষ স্থান অধিকার করেছে, ভারত সম্পর্কে প্রত্যাশা আরও বৃদ্ধি পেয়ে চলেছে এবং আন্তর্জাতিক মঞ্চগুলিতে ভারত আরও বেশি মাত্রায় অংশগ্রহণ করে চলেছে। এমনই একটি সময়ে জি-২০-র সভাপতিত্বের দায়িত্ব পালন করার এক বিরাট সুযোগ আমাদের সামনে আজ উপস্থিত।