প্রধানমন্ত্রী নারী শক্তি বন্ধন অধিনিয়ম সংশোধনীর পক্ষে ভোট দিতে সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন, এটিকে ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেন তিনি
April 17th, 02:13 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন যে, বর্তমানে সংসদে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর সংশোধনী নিয়ে আলোচনা চলছে। তিনি জানান যে, গতকাল গভীর রাত ১টা পর্যন্ত এই আলোচনা চলেছে।রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
April 17th, 11:10 am
এই সভার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমি শ্রী হরিবংশ জি-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রতিফলন। বিগত সময়ে আপনার অভিজ্ঞতা থেকে সভা যে সুফল পেয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে আপনি যে চেষ্টা চালিয়েছেন, এটি সেই বার্তাই দিচ্ছে। এটি অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা, একটি কার্যশৈলীর প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা এবং সেই স্বতঃস্ফূর্ত কার্যশৈলীর প্রতি স্বীকৃতিও বটে। আমরা সবাই দেখেছি যে, হরিবংশ জি-র নেতৃত্বে এই সভার শক্তি ও সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে, তিনি শুধুমাত্র সভার কাজই পরিচালনা করেন না, বরং সভাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি তাঁর জীবনের বিগত অভিজ্ঞতাসমূহকেও অত্যন্ত সুচারুভাবে কাজে লাগান। তাঁর অভিজ্ঞতা সভার সমগ্র কার্যপ্রণালী, আচরণবিধি এবং সামগ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে। আমি পুরোপুরি বিশ্বাস, ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাঁর এই নতুন কার্যকালও একই উদ্দীপনা, ভারসাম্য এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলবে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সভার মর্যাদা এক নতুন উচ্চতায় পৌঁছবে।রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
April 17th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং টানা তিনবার রাজ্যসভার উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শ্রী হরিবংশকে আন্তরিক অভিনন্দন জানান। এই ঐতিহাসিক সাফল্যনকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, শ্রী হরিবংশের প্রতি এই সভার গভীর আস্থার এবং তিনি এই প্রতিষ্ঠানের জন্য যে মূল্যবান অভিজ্ঞতা বয়ে এনেছেন, এটি তারই প্রতিফলন। শ্রী মোদী বলেন, টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা তাঁর অভিজ্ঞতা, তাঁর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং তাঁর মর্যাদাপূর্ণ কর্মশৈলীর প্রতি এই সভার অনুমোদনেরই সিলমোহর।প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন
January 07th, 07:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন।সংসদে শান্তি বিল অনুমোদনকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
December 18th, 09:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদের উভয় কক্ষে শান্তি বিল পাশ হওয়াকে স্বাগত জানিয়েছেন এবং ভারতের প্রযুক্তির মানচিত্রে একে এক উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছেন।মহেন্দ্র সিং মেওয়াড়ের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
November 10th, 10:38 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চিত্তোরগড়ের প্রাক্তন সাংসদ মহেন্দ্র সিং মেওয়াড়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।