আগামী ১৩ – ১৪ মার্চ প্রধানমন্ত্রীর আসাম সফর

March 12th, 05:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩-১৪ মার্চ আসাম সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী কোকরাঝাড়, গুয়াহাটি ও শিলচর জুড়ে ৪৭ হাজার কোটি টাকারও বেশি নানাবিধ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ভূমি পূজা করবেন।

শিলংয়ের লোকসভা সাংসদ ডঃ রিকি এজে সিংকন-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

February 20th, 09:31 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিলংয়ের লোকসভা সাংসদ ডঃ রিকি এজে সিংকন-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া পাহাড়ে দুর্ঘটনায় প্রাণহানিতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

February 05th, 08:36 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া পাহাড়ে দুর্ঘটনায় প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

January 29th, 08:27 pm

মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কনরাড সাংমা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ধারাবাহিক উদ্যোগ ও প্রগতির বার্তা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী : মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা দিলেন ওই অঞ্চলের মানুষকে

January 21st, 09:28 am

উত্তর-পূর্বের তিন রাজ্য মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ওই অঞ্চলের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নিজের উদ্যোগের মাধ্যমে তাঁরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সোপান বেয়ে এগিয়ে যাবেন বলে তিনি আশাবাদী।

মেঘালয়ের প্রতিষ্ঠা দিবসে ওই রাজ্যের মানুষকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

January 21st, 09:21 am

মেঘালয়ের প্রতিষ্ঠা দিবসে ওই রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁরা দেশের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ওই প্রদেশ সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদে ভরপুর বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে মেঘালয় উন্নয়নের যাত্রায় আরও এগিয়ে যাক – এমনটাই চেয়েছেন তিনি।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২৩ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

June 29th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা সবাই এই সময় যোগের শক্তি এবং ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর স্মৃতিতে পূর্ণ হয়ে রয়েছেন। এইবারও ২১ জুন দেশ ও বিশ্বের কোটি-কোটি মানুষ ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর উদযাপনে অংশ নিয়েছেন। আপনাদের মনে থাকবে, দশ বছর আগে এটা শুরু হয়েছিল। এখন দশ বছরে এই প্রক্রিয়া প্রত্যেক বছর আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এটা এই ব্যাপারেরও ঈঙ্গিত যে আরও বেশি-বেশি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে যোগকে গ্রহণ করছেন। আমরা এবার ‘যোগ দিবস’-এর কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্রতটে তিন লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরও এক অদ্ভূত দৃশ্য সামনে এসেছে, দু’ হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছে। ভেবে দেখুন, কতটা অনুশাসন আর কতটা সমর্পণ মিশে ছিল এর সঙ্গে। আমাদের নৌবাহিনীর জাহাজেও যোগাভ্যাসের চমৎকার দৃশ্য দেখা গিয়েছে। তেলেঙ্গানায় তিন হাজার দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নেয়। তাঁরা দেখিয়েছেন যে যোগ কীভাবে সশক্তিকরণের মাধ্যমও হয়ে উঠতে পারে। দিল্লীর মানুষ যোগকে স্বচ্ছ যমুনা তৈরির সঙ্কল্পের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগাভ্যাস করেছেন। জম্মু-কাশ্মীরে চেনাব সেতু যা পৃথিবীর সবথেকে উঁচু রেলসেতু, সেখানেও মানুষ যোগাভ্যাস করেছেন। হিমালয়ের তুষারাবৃত শিখর সেখানেও আই-টি-বি-পি-র জওয়ানদের যোগাভ্যাস দেখা গিয়েছে, সাহস আর সাধনা চলেছে একসঙ্গে। গুজরাতের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভডনগরে দু হাজার একশো একুশ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করেছেন এবং নতুন রেকর্ড তৈরি করেছেন। নিউইয়র্ক, লণ্ডন, টোকিও, প্যারিস – দুনিয়ার সব বড় শহর থেকে যোগাভ্যাসের ছবি এসেছে আর প্রত্যেকটি ছবিতে একটি বৈশিষ্ট ছিল– শান্তি, স্থিরতা আর ভারসাম্য। এবারের থীমও খুব বিশিষ্ট ছিল – যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ অর্থাৎ ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’। এটা কেবল একটা স্লোগান নয়, এ একটা অভিমুখ যা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর অনুভব এনে দেয়। আমার বিশ্বাস, এবারের যোগ দিবসের জাঁকজমক আরও বেশি-বেশি মানুষকে যোগকে গ্রহণ করার জন্য নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।

রাজ্য দিবস উপলক্ষে মেঘালয়বাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

January 21st, 08:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেরাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

Northeast is the 'Ashtalakshmi' of India: PM Modi

December 06th, 02:10 pm

PM Modi inaugurated the Ashtalakshmi Mahotsav at Bharat Mandapam, New Delhi. The event showcased North-East India's culture, cuisine, and business potential, aiming to attract investments and celebrate regional achievers.

নয়াদিল্লিতে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী

December 06th, 02:08 pm

আজ রাজধানীর ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজকের এই দিনটি বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসের সঙ্গে সম্পৃক্ত। এই প্রসঙ্গের অবতারণা করে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, আজ থেকে ৭৫ বছর আগে ভারতের যে সংবিধান রচনা করেছিলেন বাবাসাহেব আম্বেদকর, তা সকল দেশবাসীর কাছে আজ অনুপ্রেরণা বিশেষ। তাই অনুষ্ঠানের সূচনাতেই বাবাসাহেবের স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মেঘালয়ের রাজ্যপাল

August 03rd, 10:05 pm

মেঘালয়ের রাজ্যপাল শ্রী সি এইচ বিজয়শঙ্কর আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে

July 15th, 12:18 pm

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেন আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন।

প্রতিষ্ঠা দিবসে মেঘালয়ের মানুষকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

January 21st, 09:25 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঐ রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মেঘালয়ের রি ভোই-এর সিলমে মারাককে বলেছেন - আপনি আপনার গ্রামের মোদী

January 18th, 03:47 pm

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন। সারা দেশ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার হাজার হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন।

ত্রিপুরার খোয়াই – হরিনা সড়কের ১৩৫ কিলোমিটার অংশের উন্নয়ন ও সম্প্রসারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

December 27th, 08:36 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি ত্রিপুরায় ২০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই – হরিনা ১৩৫ কিলোমিটার অংশের উন্নয়ন ও সম্প্রসারণের অনুমোদন দিয়েছে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রীঈ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন

December 14th, 04:28 pm

মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কনরাড সাঙমা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।

মেঘালয়ের আনারসের দেশে বিদেশে প্রাপ্য পরিচিতি পাওয়ার খবরটি আনন্দদায়ক : প্রধানমন্ত্রী

August 19th, 11:10 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, মেঘালয়ের আনারস দেশে বিদেশে তার প্রাপ্য পরিচিতি পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দ অনুভব করছেন।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ এবং মন্ত্রীদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

August 08th, 04:30 pm

“মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী @SangmaConrad, রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রী টমাস এ সাংমা এবং মেঘালয় সরকারের মন্ত্রীরা প্রধানমন্ত্রী @narendramodi-র সঙ্গে সাক্ষাৎ করেছেন।”

আসামের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনাকালে প্রধানমন্ত্রীর ভাষণ

May 29th, 12:22 pm

আসামের রাজ্যপাল শ্রী গুলাব চাঁদ কাটারিয়াজি, রাজ্যের মুখ্যমন্ত্রী ভাই হিমন্ত বিশ্বশর্মাজি, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য অশ্বিনী বৈষ্ণবজি, সর্বানন্দ সোনোয়ালজি, রামেশ্বর তেলিজি, নিশীথ প্রামাণিকজি, জন বার্লাজি সহ অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং আমার প্রিয় ভাই ও বোনেরা!

গুয়াহাটি-নিউ জলপাইগুড়ির মধ্যে সংযোগ স্থাপনকারী আসামের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সঙ্কেত দিলেন প্রধানমন্ত্রী

May 29th, 12:21 pm

আজ এক ভিডিও কনফারেন্সের মঞ্চে আসামের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির যাত্রা সঙ্কেত দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই ট্রেনটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে আসামের গুয়াহাটির সঙ্গে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির এক দ্রুত রেল সংযোগের সূচনা হল। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে মাত্র ৫ ঘন্টা ৩০ মিনিটের মধ্যেই গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছনো যাবে।