প্রধানমন্ত্রী মোদী ১৫ থেকে ১৯ জুন সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফর করবেন

June 14th, 11:58 am

প্রধানমন্ত্রী মোদী ১৫-১৬ জুন সাইপ্রাস, ১৬-১৭ জুন জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডা এবং ১৮ জুন ক্রোয়েশিয়া সফর করবেন। প্রধানমন্ত্রী মোদী সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন এবং লিমাসোলে বাণিজ্যিক নেতৃবৃন্দের সামনে বক্তব্য রাখবেন। এরপর কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে, প্রধানমন্ত্রী মোদী জি-৭ দেশগুলির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ক্রোয়েশিয়ায়, প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী প্লেনকোভিক-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি জোরান মিলানোভিচের সঙ্গে দেখা করবেন।

গ্রীসের প্রধানমন্ত্রীর ভারত সফরে (২১ ফেব্রুয়ারি, ২০২৪) প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ

February 21st, 01:30 pm

প্রধানমন্ত্রী মিতসোতাকিস এবং তাঁর প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। গত বছর আমার গ্রীস সফরের পর তাঁর এই ভারত সফরে আসা উভয় দেশের কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার সাক্ষ্য বহন করছে। ভারতে গ্রীসের প্রধানমন্ত্রীর দীর্ঘদিন, অর্থাৎ প্রায় ১৬ বছর পরে আসার বস্তুত এক ঐতিহাসিক ঘটনা।