এআই-এর সাফল্য থেকে টি-২০ বিশ্বকাপ, প্রধানমন্ত্রী মোদী মন কি বাতে ভারতের উত্থান তুলে ধরেছেন
February 22nd, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে অনুষ্ঠিত 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট'-এ তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, অঙ্গদান, নদী উৎসব, ডিজিটাল নিরাপত্তা, পরীক্ষা পে চর্চা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে ২৩শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে 'রাজাজি উৎসব' পালিত হবে। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা জি-র প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং নারী শক্তির সাথে তাঁর গভীর সম্পর্কের কথা উল্লেখ করেছেন।প্রধানমন্ত্রী ২৩ জানুয়ারি কেরালা সফর করবেন
January 22nd, 02:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ জানুয়ারি ২০২৬-এ কেরালা সফর করবেন। সকাল ১০-৪৫ নাগাদ প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং সূচনা করবেন। এই উপলক্ষে সমাবেশে ভাষণও দেবেন তিনি।নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
December 19th, 08:11 pm
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আমাদের তুলসী ভাই ডঃ টেড্রোস; কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে আমার সহকর্মী, জে. পি. নাড্ডা জি; আয়ুষ প্রতিমন্ত্রী, প্রতাপরাও যাদব জি; এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত অন্যান্য দেশের মন্ত্রীগণ; বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ; সকল বিশিষ্ট প্রতিনিধি; ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রে কর্মরত সম্মানিত বিশেষজ্ঞগণ; ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক দ্বিতীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেন
December 19th, 07:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুনদিল্লির ভারত মণ্ডপমে ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)দ্বিতীয় আন্তর্জাতিক শীরষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী উল্লেখ বলেন গত তিন দিন ধরে, বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রের বিশেষজ্ঞরা গুরুত্ব সহকারে এবং অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেছেন। ভারত এই উদ্দেশ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এই প্রক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আয়ুষ মন্ত্রক এবং উপস্থিত সকল অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।নতুন দিল্লিতে জ্ঞান ভারতম-এর আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 12th, 04:54 pm
আজ বিজ্ঞান ভবন ভারতের সোনালী অতীতের নবজাগরণের সাক্ষী হচ্ছে। মাত্র কয়েকদিন আগে, আমি জ্ঞান ভারতম মিশন ঘোষণা করেছিলাম। আর আজ এত অল্প সময়ের মধ্যে, আমরা জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি। এর সঙ্গে যুক্ত পোর্টালটিও এখন চালু করা হয়েছে। এটি কোনও সরকারি বা বিদ্যায়তনিক অনুষ্ঠান নয়, জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার প্রকাশকেন্দ্র হয়ে উঠতে চলেছে। হাজার হাজার প্রজন্মের চিন্তাভাবনা এবং প্রতিফলন, ভারতের মহান ঋষি-আচার্য এবং পণ্ডিতদের দর্শন এবং গবেষণা, আমাদের জ্ঞান ঐতিহ্য, আমাদের বৈজ্ঞানিক ঐতিহ্য; জ্ঞান ভারতম মিশনের মাধ্যমে আমরা সেগুলিকে ডিজিটালাইজ করতে যাচ্ছি। এই অভিযানের জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। জ্ঞান ভারতম এবং সংস্কৃতি মন্ত্রকের পুরো টিমকে আমার শুভেচ্ছা।নতুন দিল্লিতে জ্ঞান ভারতম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ প্রধানমন্ত্রীর
September 12th, 04:45 pm
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ জ্ঞান ভারতম নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে শ্রী মোদী ভারতের সোনালি অতীতের পুনর্জাগরণের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে কয়েকদিন আগে ঘোষণা করা জ্ঞান ভারতম মিশনের কথাও উল্লেখ করেন তিনি।