জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষাকারীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রধানমন্ত্রীর

June 25th, 10:53 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবিচল থাকা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই সময়কে ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন যে, এই সময়কালে অগণিত নাগরিক অসাধারণ সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন, যাঁরা নীরব থাকেননি এবং সংবিধানে নিহিত আদর্শগুলিকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন।

নতুন দিল্লিতে ‘রিপাবলিক সামিট ২০২৬’-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 22nd, 10:24 pm

স্বর সাধনা, মনকামনা, আরাধনা – এমন এক শুভ সূচনার পর আপনাদের এই কার্যক্রম যদি অব্যাহত থাকত, তবে তা সত্যিই চমৎকার হত। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা।

রিপাবলিক সামিট ২০২৬-এ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

June 22nd, 08:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রিপাবলিক সামিটে ভাষণ দিয়েছেন। সামিটে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান তিনি। বিশ্ব যখন দ্রুত একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের সাক্ষী হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে 'মহাশক্তি ভারত: দেশ প্রথম' শীর্ষক আলোচনাসভা আয়োজনের জন্য প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের অভিনন্দন জানান।

প্রখ্যাত লেখক, চিন্তাবিদ ও জনবুদ্ধিজীবী শ্রী বলবীর পুঞ্জের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

April 19th, 12:08 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত লেখক, চিন্তাবিদ ও জনবুদ্ধিজীবী শ্রী বলবীর পুঞ্জের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ

April 17th, 11:10 am

এই সভার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমি শ্রী হরিবংশ জি-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রতিফলন। বিগত সময়ে আপনার অভিজ্ঞতা থেকে সভা যে সুফল পেয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে আপনি যে চেষ্টা চালিয়েছেন, এটি সেই বার্তাই দিচ্ছে। এটি অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা, একটি কার্যশৈলীর প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা এবং সেই স্বতঃস্ফূর্ত কার্যশৈলীর প্রতি স্বীকৃতিও বটে। আমরা সবাই দেখেছি যে, হরিবংশ জি-র নেতৃত্বে এই সভার শক্তি ও সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে, তিনি শুধুমাত্র সভার কাজই পরিচালনা করেন না, বরং সভাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি তাঁর জীবনের বিগত অভিজ্ঞতাসমূহকেও অত্যন্ত সুচারুভাবে কাজে লাগান। তাঁর অভিজ্ঞতা সভার সমগ্র কার্যপ্রণালী, আচরণবিধি এবং সামগ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে। আমি পুরোপুরি বিশ্বাস, ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাঁর এই নতুন কার্যকালও একই উদ্দীপনা, ভারসাম্য এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলবে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সভার মর্যাদা এক নতুন উচ্চতায় পৌঁছবে।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

April 17th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং টানা তিনবার রাজ্যসভার উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শ্রী হরিবংশকে আন্তরিক অভিনন্দন জানান। এই ঐতিহাসিক সাফল্যনকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, শ্রী হরিবংশের প্রতি এই সভার গভীর আস্থার এবং তিনি এই প্রতিষ্ঠানের জন্য যে মূল্যবান অভিজ্ঞতা বয়ে এনেছেন, এটি তারই প্রতিফলন। শ্রী মোদী বলেন, টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা তাঁর অভিজ্ঞতা, তাঁর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং তাঁর মর্যাদাপূর্ণ কর্মশৈলীর প্রতি এই সভার অনুমোদনেরই সিলমোহর।

১৩ এপ্রিল 'নারী শক্তি বন্দন সম্মেলন'-এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

April 12th, 04:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১১টা নাগাদ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি জাতীয় স্তরের ‘নারী শক্তি বন্দন সম্মেলন’-এ অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সমবেত জনতার উদ্দেশে ভাষণও দেবেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি

February 08th, 08:35 am

প্রথমত, আমি আমার ঘনিষ্ঠ বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছর, আমি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারিনি। কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া সফর করব। এবং আজ, ২০২৬ সালের আমার প্রথম বিদেশ ভ্রমণে, আমি মালয়েশিয়ায় এসেছি।

ভারতের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর উপলক্ষে ভারত ও মালয়েশিয়ার যৌথ বিবৃতি

February 08th, 08:30 am

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, ভারত প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য শ্রী নরেন্দ্র মোদী ৭ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া সফর করেন। এই সফরটি দুই দেশের মধ্যে সভ্যতাগত সংযোগের উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী জনগণের মধ্যেকার সম্পর্ককে প্রতিফলিত করেছে। এটি ভারত-মালয়েশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত ও প্রসারিত করার জন্য দুই নেতার যৌথ অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করেছে।

সংসদে শীতকালীন অধিবেশনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর সংবাদমাধ্যমের উদ্দেশে বক্তব্য

December 01st, 10:15 am

শীতকালীন এই অধিবেশন শুধুমাত্র একটি নিয়মমাফিক কর্মসূচী নয়। আমি নিশ্চিত এই অধিবেশন দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে, সেগুলিকে আরও শক্তিশালী করবে। ভারত গণতন্ত্রকে লালিত করে, সময়ে সময়ে এই গণতন্ত্রের উৎসাহ ও উদ্দীপনা এমনভাবে প্রকাশিত হয়েছে, এর মাধ্যমে গণতন্ত্রের প্রতি আস্থা ক্রমশ শক্তিশালী হচ্ছে। বিহারের সাম্প্রতিক নির্বাচনে ভোটদাতাদের উপস্থিতি গণতন্ত্রের প্রকৃত শক্তি। মা ও বোনদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন আশা ও আত্মবিশ্বাসের জন্ম দেয়। একদিকে, গণতন্ত্রের শক্তি অন্যদিকে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে অর্থনীতির শক্তি — সারা পৃথিবী ভারতকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত গণতন্ত্রর সাফল্য প্রমাণ করেছে আজ ভারতের অর্থনীতি যে গতিতে নতুন উচ্চতায় পৌঁছেছে তা অসাধারণ। এর মধ্য দিকে আমাদের মধ্যে যেমন নতুন আত্মবিশ্বাসের জন্ম নেয়, আবার উন্নত ভারতের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন শক্তিও জোগায়।

সংসদে ২০২৫ – এর শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর মন্তব্য

December 01st, 10:00 am

সংসদে ২০২৫ – এর শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সাংবাদিকদের তাঁর মতামত জানান। তিনি বলেন,সংসদের অধিবেশন কেবল প্রথাগত বিষয় নয়, দেশের দ্রুত বিকাশের যাত্রাপথে উন্নয়নের শক্তিকে উদ্দীপ্ত করার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস যে, এই অধিবেশন দেশের প্রগতির বর্তমান শক্তিকে পুনরুজ্জীবিত করবে”।

এবিপি নেটওয়ার্ক-এর ইন্ডিয়া@২০৪৭ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 06th, 08:04 pm

আজ সকাল থেকে ভারত মন্ডপম একটি প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে আমি দেখা করার সুযোগ পেয়েছি। এই শীর্ষ সম্মেলন বৈচিত্র্যে পূর্ণ। অনেক বিশিষ্ট ব্যক্তি এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই খুব সমৃদ্ধ হয়েছে। এই শীর্ষ সম্মেলনে যুবক ও মহিলাদের উপস্থিতি একপ্রকার অনন্য বৈশিষ্ট্য হয়ে উঠেছে। বিশেষত, আমাদের ড্রোন দিদি এবং লাখপতি দিদিরা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। যখন আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, তখন তাদের মধ্যে উৎসাহ দেখতে পেয়েছি। এটি সত্যি অনুপ্রেরণামূলক।

এবিপি নেটওয়ার্ক ইন্ডিয়া@২০৪৭ সামিটে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

May 06th, 08:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারত মণ্ডপমে এবিপি নেটওয়ার্ক ইন্ডিয়া@২০৪৭ সামিটে ভাষণ দেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই সামিটে যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই অত্যন্ত ইতিবাচক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তরুণ এবং মহিলাদের বেশি সংখ্যায় উপস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ড্রোন দিদি এবং লাখপতি দিদিদের সাফল্যের কথাও উল্লেখ করেন। তাঁদের সাফল্যের কাহিনীকে প্রেরণার উৎস হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী।

রোজগার মেলার আওতায় ৫১,০০০-এর বেশি নিয়োগপত্র বিলি করে প্রধানমন্ত্রীর ভাষণ

April 26th, 11:23 am

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে আজ ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীদের পাকা সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। ভারত সরকারের বিভিন্ন বিভাগে আজ যুবক-যুবতীদের নতুন দায়িত্বের সূচনা হল। আপনাদের দায়িত্ব বিশ্বের আর্থিক গতিকে মজবুত করা, আপনাদের দায়িত্ব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত করা, আপনাদের দায়িত্ব দেশের আধুনিক পরিকাঠামো গড়ে তোলা, আপনাদের দায়িত্ব শ্রমিকদের জীবনে সামগ্রিক পরিবর্তন আনা। আপনাদের কাজ আপনারা যত বেশি সততার সঙ্গে পালন করবেন, তার লাভ দেশের জনগণের ওপর ও উন্নত ভারতের যাত্রাপথে তত বেশি পরিলক্ষিত হবে। আমার বিশ্বাস, আপনারা আপনাদের দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় ভাষণ দেন

April 26th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রোজগার মেলায় ভাষণ দেন এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত ৫১,০০০-এরও বেশি তরুণদের নিয়োগপত্র বিতরণ করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে আজ থেকে ভারত সরকারের বিভিন্ন দপ্তরে এই তরুণদের জন্য নতুন দায়িত্বের সূচনা হল । তাদের এই দায়িত্বের মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করা, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা, আধুনিক পরিকাঠামো নির্মাণে অংশ নেওয়া এবং কর্মীদের জীবনে রূপান্তরমূলক পরিবর্তন আনা। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে তারা যদি সততা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে তবে তা ভারতের উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

ভারত এখন নিছকই একটি কর্মশক্তি নয়, ভারত একটি বিশ্বশক্তি: প্রধানমন্ত্রী মোদী

March 01st, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনএক্সটি কনক্লেভে যোগ দিয়েছেন। এই উপলক্ষ্যে তিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধিত করে নিউজএক্স ওয়ার্ল্ডের শুভ উদ্বোধনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন যে এই নেটওয়ার্কে হিন্দি, ইংরেজি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার চ্যানেল যুক্ত হয়েছে আর আজ এটা আন্তর্জাতিক হয়ে উঠছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এনএক্সটি কনক্লেভে যোগ দিয়েছেন

March 01st, 10:34 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনএক্সটি কনক্লেভে যোগ দিয়েছেন। এই উপলক্ষ্যে তিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধিত করে নিউজএক্স ওয়ার্ল্ডের শুভ উদ্বোধনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন যে এই নেটওয়ার্কে হিন্দি, ইংরেজি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার চ্যানেল যুক্ত হয়েছে আর আজ এটা আন্তর্জাতিক হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বেশ কিছু ফেলোশিপ এবং ছাত্রবৃত্তির শুভ সূচনা উপলক্ষ্যেও নিজের ভাবনা-চিন্তার কথা বলে এই কর্মসূচিগুলির জন্য শুভকামনা জানান।

"মিডিয়া ও বিনোদন ক্ষেত্র এক বিশাল পদক্ষেপের জন্য প্রস্তুত "

September 18th, 04:24 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স ও এক্সটেনডেড রিয়্যালিটি (এভিজিসি-এক্সআর)-র জন্য জাতীয় উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। ২০১৩ সালের কোম্পানি আইনের আওতায় সেকশন-৮ কোম্পানি হিসেবে এটিকে গড়ে তোলা হবে। এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে ভারত সরকারের সঙ্গে শিল্প মহলের প্রতিনিধিত্ব করবে ফিকি ও সিআইআই। এটি মহারাষ্ট্রের মুম্বাইতে গড়ে তোলা হবে।

মুম্বাইয়ে ইন্ডিয়ান নিউজ পেপার্স সোসাইটি টাওয়ার-এর উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

July 13th, 09:33 pm

প্রথমেই আমি ইন্ডিয়ান নিউজ পেপার্স সোসাইটির প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। আজ মুম্বাইতে আপনাদের একটি প্রশস্ত ও আধুনিক ভবন হল। এই নতুন ভবন আপনাদের কাজের দক্ষতা বাড়াবে এবং কাজের পরিবেশ সহজ করবে বলে আমার আশা। এতে আমাদের গণতন্ত্রও শক্তিশালী হবে। ইন্ডিয়ান নিউজ পেপার্স সোসাইটি এমন একটি প্রতিষ্ঠান যার সূচনা হয়েছিল স্বাধীনতার আগে, দেশের যাত্রাপথের প্রতিটি চড়াই-উৎরাই আপনারা খুব কাছ থেকে দেখেছেন এবং সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দিয়েছেন। তাই একটি সংগঠন হিসেবে আপনাদের কাজ যত বেশি উপযোগী হবে, দেশও তত বেশি উপকৃত হবে।

‘বিকশিত ভারত’-এর যাত্রাপথে সংবাদপত্রগুলির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ

July 13th, 07:30 pm

আজ মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি (আইএনএস)-র সচিবালয় পরিদর্শনের সময় সেখানে ঐ সংস্থার একটি টাওয়ারের (আইএনএস টাওয়ার) আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই নতুন ভবনটি আইএনএস-এর সদস্যদের চাহিদা ও প্রয়োজন মেটাতে বিশেষভাবে কাজে আসবে। কারণ, এই কার্যালয়টিতে অত্যাধুনিক ব্যবস্থা ছাড়াও দক্ষ পরিষেবা দেওয়ারও যাবতীয় বন্দোবস্ত থাকবে। শুধু তাই নয়, মুম্বাইয়ের সংবাদপত্র শিল্পের একটি মূল কেন্দ্র হিসেবেও এই নতুন ভবনটি কাজ করবে।