শ্রী গুরু গোবিন্দ সিং জি এবং মাতা সাহেব কৌর জি-র অমূল্য ও পবিত্র ‘জোরে সাহিব’-এর সংরক্ষণ ও যথাযথ প্রদর্শনের প্রস্তাব দিতে আসা শিখ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

September 19th, 04:28 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শিখ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা শ্রী গুরু গোবিন্দ সিং জি এবং মাতা সাহেব কৌর জি-র অমূল্য ও পবিত্র ‘জোরে সাহিব’-এর সংরক্ষণ ও যথাযথ প্রদর্শন নিয়ে প্রস্তাবগুচ্ছ তাঁর হাতে তুলে দেন। শ্রী মোদী বলেন, ‘জোরে সাহিব’-এর মতো পবিত্র পুরাণিদর্শন মহিমান্বিত শিখ ইতিহাসের এক পবিত্র অংশ এবং তা দেশের সাংস্কৃতিক গরিমার অঙ্গ।