স্যর মার্ক টালির প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

January 25th, 07:11 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাংবাদিকতার অন্যতম আলোকস্তম্ভ বলে পরিচিত স্যর মার্ক টালির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং এ দেশের মানুষের সঙ্গে স্যর মার্ক টালির নিবিড় সংযোগ তাঁর কাজে প্রতিফলিত। এই প্রবাদপ্রতিম সাংবাদিকের প্রতিবেদন জন-পরিসরে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার ভিত্তি তৈরি করে দিয়েছে। স্যর মার্ক টালির শোকসন্তপ্ত পরিবারের প্রতি প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়েছেন।