ভারত-নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব: ২০৩০ সালের রূপরেখা
July 11th, 08:06 am
১১ জুলাই ২০২৬ তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ভারত ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা সাক্ষাৎ করেন এবং 'ভারত-নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব' গঠনের ঘোষণা করেন। আগামী চার বছরে যৌথ কর্মসূচি পরিচালনা এবং ভারত-নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি যৌথ কাঠামো হিসেবে প্রধানমন্ত্রীরা '২০৩০ সালের রূপরেখা' (রোডম্যাপ টু ২০৩০) অনুমোদন করেন। নিম্নলিখিত স্তম্ভগুলোতে বর্ণিত ক্ষেত্র ও উদ্যোগসমূহ এই কৌশলগত অংশীদারিত্বের অন্তর্ভুক্ত রয়েছে—তবে এই কৌশলগত অংশীদারিত্ব কেবল এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়—প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফরে প্রাপ্তির তালিকা
July 11th, 08:03 am
আলোচনা, সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং যৌথ কার্যক্রমের মাধ্যমে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির কাঠামো গড়ে তুলবে।ভারত-নিউজিল্যান্ড যৌথ বিবৃতি
July 11th, 07:59 am
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ ও ১১ জুলাই ২০২৬ তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে সরকারি সফরে রয়েছেন। গত ৪০ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ডে এটিই প্রথম সফর; এটি একটি ঐতিহাসিক মাইলফলক এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অংশীদারিত্বের ক্ষেত্রে এক নতুন যাত্রাপথের সূচনা।ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর
July 09th, 12:34 pm
১) বর্তমান নিরাপত্তা সংক্রান্ত যৌথ ঘোষণা (২০০৯)-র পুনর্নবীকরণ। এরমধ্যে আছে বাহিনীর আন্তঃকার্য সঞ্চালন, সক্ষমতা বর্ধন, সমুদ্র পথ, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি, সন্ত্রাসবাদ প্রতিরোধ, এইচএডিআর এবং ইউএনসিএলওএস, আশিয়ান, পিআইএফ, আইওআরএ-তে একীভূত পদক্ষেপ সহযোগিতার বিষয় হিসেবে।ইন্দোনেশিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 11:47 pm
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই তিনটি অনুষ্ঠানের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একই ব্যক্তি: ইন্দোনেশিয়ায় বসবাসরত আপনারা সবাই। আপনারাই হলেন ম্যান অফ দ্য ম্যাচ।জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 05:30 pm
প্রধানমন্ত্রী এই উষ্ণ অভ্যর্থনার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্রাবোও-এর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তাঁকে একজন মহান নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন। ইন্দোনেশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এবং দুই দেশের মৈত্রীর জীবন্ত সেতু হিসেবে কাজ করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পারস্পরিক আস্থা, অভিন্ন ঐতিহ্য এবং সামুদ্রিক সংযোগের উপর ভিত্তি করে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের প্রাচীন সভ্যতাগত সংযোগের ওপর আলোকপাত করে তিনি বলেন, বালি যাত্রা, বৈশাখী তীর্থযাত্রার মতো ঐতিহ্য এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আধুনিক সংযোগগুলি আজও সেই নিবিড় সম্পর্ককে লালন করে চলেছে।India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 03:15 pm
ইন্দোনেশিয়ার জনগণ—শিশু, তরুণ ও নারী—আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন । আজ সকালে ইন্দোনেশিয়ার জনগণের কাছ থেকে যে উষ্ণতা, স্নেহ ও আন্তরিক অভ্যর্থনা আমি পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখব। আজ একটু আগেই রাষ্ট্রপতি প্রবোও কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে কথা বলেছেন। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই — ভালোবাসা, স্নেহ, বন্ধুত্ব বা পারস্পরিক শ্রদ্ধার ওপর কেউ কোনো কপিরাইট দাবি করতে পারে না। রাষ্ট্রপতি প্রবোও-র সঙ্গে আমার বন্ধুত্ব কপিরাইটের সীমানা ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে।ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। এক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি প্রথম।ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সংবাদ বিবৃতির সময়ে প্রদত্ত প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
July 07th, 11:21 am
আজ সকালে আমাকে অত্যন্ত আদর, ভালবাসা ও সম্মানের সঙ্গে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান ১৪০ কোটিরও বেশি ভারতবাসীর, এটি ইন্দোনেশিয়ার জনগণের আন্তরিক অনুভূতির প্রতীক এবং ভারত ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক ও আত্মিক সম্পর্কের স্বীকৃতি। এই সম্মানের জন্য আমি রাষ্ট্রপতি প্রবোও, ইন্দোনেশিয়া সরকার এবং এখানকার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।প্রাপ্তির তালিকা: ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর
July 02nd, 10:39 pm
সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ-বান্ধব শক্তি এবং ওষুধ শিল্পের মত প্রধান ক্ষেত্রগুলিতে যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প-ভিত্তিক সহযোগিতাকে উৎসাহিত করা। ‘ইন্ডিয়া-জাপান ফ্যাক্ট শিট ২.০’তে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান সরকারি-পর্যায়ের এবং ব্যবসায়িক-পর্যায়ের লেনদেনকে তুলে ধরা।যৌথ উন্নয়ন, সমৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার জন্য কৌশলগত সমন্বয় ও আস্থার অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া
July 02nd, 10:22 pm
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ১৬-তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে ১ থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত এক সরকারি সফরে ভারত আসেন। প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইও এবং শিল্পপতিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ছিল। এটি ছিল প্রধানমন্ত্রী তাকাইচির প্রথম সরকারি ভারত সফর।সেশেলসের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 28th, 05:00 pm
এই জাতীয় পরিষদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয়। এই পরিষদে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আমি গর্বিত। মাননীয়া স্পিকার, আপনার উষ্ণ অভ্যর্থনা ও মূল্যবান কথার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।কলকাতায় আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধক-এর মিলিত কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 12:51 pm
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি, নৌ-সেনা প্রধান কৃষ্ণ স্বামীনাথন জি এবং এখানে উপস্থিত বিশিষ্ট ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ জলে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী
June 21st, 12:50 pm
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী আজ তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ – উন্নত স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি ;বৃহৎ জরিপ জাহাজ আইএনএস সংশোধক, এবং অগভীর জলে সাবমেরিন প্রতিরোধী আইএনএস অগ্রয় –কে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে জলে ভাসিয়েছেন। এর ফলে যুদ্ধজাহাজের ক্ষেত্রে দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সমুদ্র ক্ষেত্র সম্বন্ধে সচেতনতা বাড়বে এবং ভূরাজনৈতিক হুমকির বিরুদ্ধে আমাদের উপকূলের নিরাপত্তা দৃঢ় হবে। তিনটি জাহাজই ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা নকশা করা হয়েছে এবং কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। জাহাজ তিনটির নির্মাণে ২০০-রও বেশি এমএসএমই-র অংশীদারি আছে। ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান সহ এই জাহাজগুলি আত্মনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতিরও প্রমাণ।সামুদ্রিক সংযোগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে সিএমএ সিজিএম-এর চেয়ারম্যান ও সিইও রোডোলফ সাদ-এর সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী
June 18th, 06:37 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিএমএ সিজিএম-এর চেয়ারম্যান ও সিইও রোডোলফ সাদ-এর সঙ্গে সামুদ্রিক সংযোগ, বিশ্বব্যাপী জাহাজ চলাচলের প্রবণতা এবং ভারতের দ্রুত বিকাশশীল সামুদ্রিক ক্ষেত্রের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 04:30 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
June 05th, 04:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।প্রধানমন্ত্রী ৫ জুন সুরাত এবং দমন সফরে যাবেন
June 04th, 10:03 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জুন, ২০২৬-এ গুজরাত এবং দমন সফর করবেন। দুপুর ২:৩০ নাগাদ প্রধানমন্ত্রী সুরাত জেলার হাজিরায় যাবেন এবং সেখানকার চলতি শিল্প সংক্রান্ত কাজকর্ম এবং পরিকাঠামো প্রকল্প কাজের পর্যালোচনা করবেন। বিকেল ৪:১৫ নাগাদ প্রধানমন্ত্রী সুরাতে প্রায় ১৮,৮০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সমাবেশে ভাষণও দেবেন তিনি।‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 23rd, 11:15 am
আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।