নিউজ ১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 27th, 08:30 pm
নেটওয়ার্ক ১৮-এর সকল সাংবাদিক, এই আয়োজনের তত্ত্বাবধানকারী সকল সহকর্মী, এখানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেটওয়ার্ক১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে ভাষণ দেন
February 27th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাইজিং ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ভিতরে শক্তি। তিনি গত ১১ বছরে ভারতের উন্নয়ন যাত্রা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জাতীয় সম্ভাবনা পুনরুদ্ধার, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 13th, 06:55 pm
কেন্দ্রীয় সরকারের সম্মানিত মন্ত্রীগণ, সংসদ সদস্যগণ, সরকারি কর্মচারীগণ, বিশিষ্ট অতিথিগণ এবং আমার প্রিয় সহকর্মীগণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ ও ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন
February 13th, 06:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন যে, আজ সকলেই একটি নতুন ইতিহাস রচনার সাক্ষী হয়েছেন। তিনি বলেন, ২০৮২ সালের বিক্রম সংবৎ, ফাল্গুন কৃষ্ণপক্ষে, বিজয়া একাদশীর শুভ তিথিতে, মাঘ ২৪ তারিখে এবং ১৯৪৭ সালের শক সংবৎ, যা বর্তমান ক্যালেন্ডারে ১৩ ফেব্রুয়ারী ২০২৬, এই দিনটি ভারতের উন্নয়ন যাত্রায় এক নতুন সূচনার সাক্ষী হয়ে উঠেছে। তিনি বলেন যে, শাস্ত্রে বিজয়া একাদশীর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে গৃহীত সংকল্প সর্বদা বিজয়ের দিকে পরিচালিত করে। শ্রী মোদী বলেন যে, আজ, একটি উন্নত ভারতের সংকল্পের সঙ্গে সকলেই সেবা তীর্থ এবং কর্তব্য ভবনে প্রবেশ করছেন। তিনি জোর দিয়ে বলেন যে, এই লক্ষ্যে বিজয়ের জন্য ঐশ্বরিক আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে। তিনি সেবা তীর্থ এবং নতুন ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দল, মন্ত্রিপরিষদ সচিবালয় এবং বিভিন্ন বিভাগের কর্মচারী সহ সকলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এই ভবন নির্মাণের সঙ্গে যুক্ত সকল প্রকৌশলী এবং কর্মী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।"পরিক্ষা পে চর্চা ২০২৬" অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের অংশ
February 06th, 10:21 am
ছাত্রী: আমি, সানভি আচার্য, তোমার রাজ্য, গুজরাট থেকে। আমার প্রথম প্রশ্ন হল আমাদের বাবা-মা আমাদের যত্ন নেন এবং আমাদের শিক্ষকরা আমাদের সমর্থন করেন। কিন্তু মূল সমস্যাটি তখনই দেখা দেয় যখন আমাদের শিক্ষকরা পড়াশোনার ভিন্ন ধরণ প্রস্তাব করেন। বাবা-মা এক ধরণের কথা বলেন, এবং শিক্ষার্থীরা ভিন্ন ধারা অনুসরণ করে, তাই আমরা বিভ্রান্ত হই যে কোন ধরণটি সঠিক।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে আলোচনা ২০২৬-এ ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেছেন
February 06th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পরীক্ষা পে চর্চা' (পিপিসি)-এর নবম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী দিল্লিতে তাঁর বাসভবনে 'পরীক্ষা যোদ্ধা'-দের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় যোগ দেন।কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
February 01st, 01:38 pm
আজকের বাজেট ঐতিহাসিক। এতে দেশের মহিলাদের শক্তির (নারী শক্তি) প্রতিফলন রয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে পরপর নয় বার বাজেট পেশ করে নতুন নজির গড়েছেন নির্মলা জি। এই বাজেটে অসংখ্য সম্ভাবনার দিশা রয়েছে। বাজেটে বর্তমানের স্বপ্নের বাস্তবায়ন এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিকে মজবুত করার বার্তা রয়েছে। এই বাজেট হ’ল, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত (বিকশিত ভারত) – এর যাত্রাপথে আমাদের উচ্চাকাঙ্খার এক শক্তিশালী ভিত্তি।২০২৬-এ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া
February 01st, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজ যে বাজেট পেশ করা হয়েছে তা ঐতিহাসিক। এর মধ্য দিয়ে দেশের মহিলাদের ক্ষমতায়ন প্রতিফলিত হয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে শ্রীমতী নির্মলা সীতারমণ এক রেকর্ড গড়েছেন। তিনি পর পর ৯ বার বাজেট পেশ করলেন। শ্রী মোদী বলেছেন, এই বাজেট বিপুল সম্ভাবনা সৃষ্টি করলো। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের এক শক্তিশালী ভিত গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের স্বপ্ন পূরণও এই বাজেটের মধ্য দিয়ে হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভারতের উদ্যোগকে এই বাজেট সহায়তা করবে।গান্ধী স্মৃতিতে প্রার্থনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
January 30th, 07:32 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গান্ধী স্মৃতিতে একটি প্রার্থনা সভায় যোগ দেন।প্রধানমন্ত্রীর রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন
January 30th, 01:54 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী বলেছেন, বাপুর শাশ্বত আদর্শ আমাদের দেশকে পথ দেখায়। “আমরা তাঁর নীতি অনুসরণ করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং ন্যায়, সম্প্রীতি ও মানব জাতির প্রতি সেবা করার নীতি অনুসরণ করে দেশ গঠনের কাজে প্রতিশ্রুতিবদ্ধ।”জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর
January 30th, 10:41 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে অহিংসা সম্পর্কে বাপুর বার্তা প্রতিফলিত হয়
January 30th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে পূজনীয় বাপু মানবজাতির রক্ষায় অহিংসার পথ অনুসরণ করার ওপর গুরুত্ব দিয়েছেন।প্রধানমন্ত্রী মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ সবরমতী আশ্রমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন
January 12th, 03:04 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ আমেদাবাদের সবরমতী আশ্রম পরিদর্শন করেছেন। তাঁরা সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।ইথিওপিয়ায় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ প্রধানমন্ত্রীর
December 17th, 12:25 pm
আপনাদের কাছে আসতে পারা আমার কাছে এক বড় মুহূর্ত। এখানে আমি নিজের ঘরের সঙ্গে একাত্মতাবোধ করছি। ইথিওপিয়া সিংহের দেশ। আমার নিজের রাজ্য গুজরাটও সিংহের বিচরণ ভূমি।ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী
December 17th, 12:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর প্রথম ইথিওপিয়া সফর উপলক্ষ্যে তাঁকে বিশেষ সম্মানজ্ঞাপনের জন্য এই উদ্যোগ। ভারতের নাগরিকদের পক্ষ থেকে ইথিওপিয়ার আইন প্রণয়নকারীদের বন্ধুত্ব ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, গণতন্ত্রের মন্দির ইথিওপিয়ার সংসদে ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত। এর মাধ্যমে তিনি ইথিওপিয়ার সাধারণ মানুষ-কৃষক-উদ্যোক্তা-মহিলা ও যুব সমাজ যাঁরা এদেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন তাঁদের সবার উদ্দেশে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান নিশান তাঁকে প্রদান করায় প্রধানমন্ত্রী ইথিওপিয়ার মানুষজন ও সরকারকে ধন্যবাদ জানান। তাঁর এই সফরে দুদেশের সুপ্রাচীন সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।বন্দে মাতরম-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভায় বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
December 08th, 12:30 pm
এই উল্লেখযোগ্য বিষয়কে বিশেষ আলোচনায় স্থান করে দেওয়ার জন্য আমি আপনাকে এবং সভার বিশিষ্ট সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যে সম্ভ্রমের মন্ত্র সারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল, শক্তি জুগিয়েছিল এবং ত্যাগ ও কৃচ্ছ্রসাধনের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল, এই সভায় সেই বন্দে মাতরমের উদযাপন আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত গর্বের। বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তির আমরা সাক্ষী হতে পারছি, এটা সত্যিই গর্বের। এই দীর্ঘ সময়ে ইতিহাসের পাতায় অসংখ্য ঘটনা স্থান করে নিয়েছে। যদি আমরা এই মুহূর্তটিকে সম্মিলিতভাবে কাজে লাগাতে পারি, তবে আগামী প্রজন্মের কাছে তা শিক্ষার এক উৎস হয়ে থাকবে।লোকসভায় বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনা পর্বে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
December 08th, 12:00 pm
লোকসভায় আজ রাষ্ট্র গান বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনায় পর্বে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে সম্মিলিত আলোচনার পরিসর তৈরির জন্য তিনি সভার সদস্যদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, বন্দে মাতরম মন্ত্র দেশের স্বাধীনতার সংগ্রামকে প্রাণদান করেছে। এই সঙ্গীত আত্মবলিদানের আদর্শে জারিত করেছে মানুষকে। বন্দে মাতরম-এর ১৫০ বছর আমাদের সামনে ইতিহাসের নানা অধ্যায়কে আবার জীবন্ত করে তোলে। আজকের আলোচনা শুধুমাত্র এই সভার দায়বদ্ধতা নয়, পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।‘হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিট’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
December 06th, 08:14 pm
আমি এই শীর্ষ সম্মেলনের আয়োজকদের, আর যত বন্ধু এখানে তাঁদের ভাবনা-চিন্তার কথা তুলে ধরেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। এইমাত্র শোভনা জি দুটো কথা বলেছেন, যা আমাকে আকৃষ্ট করেছে। প্রথমত, তিনি বলেছেন যে মোদী জি যখন গতবার এখানে এসেছিলেন, তখন এই পরামর্শ দিয়েছিলেন। এদেশে কোন মিডিয়া হাউসকে কোন কাজ করার উপদেশ দেওয়ার হিম্মত কারও হয় না; কিন্তু, আমি বলেছিলাম! আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় হল যে, শোভনা জি এবং তাঁর টিম অত্যন্ত আগ্রহের সঙ্গে তা পালন করেছেন। আর দেশের সামনে তা তুলে ধরেছেন। একটু আগেই আমি যে প্রদর্শনীটি দেখে এলাম, উপস্থিত সবাইকে আমি অনুরোধ জানাবো যে, আপনারা সবাই এই প্রদর্শনী দেখবেন। এই ফটোগ্রাফার বন্ধুগণ, একেকটি মুহূর্তকে এমনভাবে ক্যামেরাবন্দি করেছেন যে মুহূর্তগুলি অমর হয়ে উঠেছে। আর একটা কথা শোভনা জি বলেছেন, সে কথার আমি যতটা বুঝেছি; তিনি বলেছেন, যে আপনারা ভবিষ্যতেও... আপনি অন্য ভাবেও বলতে পারতেন যে, ভবিষ্যতে আপনারা দেশের সেবা করে যাবেন। কিন্তু কিন্তু হিন্দুস্তান টাইমস যখন একথা বলে যে আপনারা ভবিষ্যতেও এভাবে সেবা করে যাবেন, তখন এই সংকল্পের জন্যও আমি বিশেষভাবে কৃতজ্ঞ জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ ভাষণ দেন
December 06th, 08:13 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ ভাষণ দেন। এই অনুষ্ঠানে তিনি ভারত ও বিদেশের অসংখ্য বিশিষ্ট অতিথির উপস্থিতি লক্ষ্য করেন এবং আয়োজক এবং তাদের মতামত ভাগ করে নেওয়া সকলকে শুভেচ্ছা জানান। শ্রী মোদী উল্লেখ করেন যে শোভনা জি দুটি বিষয় উল্লেখ করেছেন যা তিনি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেছেন। প্রথমটি ছিল তাঁর পূর্ববর্তী সফরের কথা উল্লেখ করে যখন তিনি একটি পরামর্শ দিয়েছিলেন, যা মিডিয়া হাউসগুলিতে খুব কমই মান্য করা হয়, কিন্তু তিনি তা করেছিলেন। তিনি আনন্দ প্রকাশ করেন যে শোভনা জি এবং তার দল উৎসাহের সাথে এটি বাস্তবায়ন করেছেন। তিনি উল্লেখ করেন যে তিনি যখন প্রদর্শনীটি পরিদর্শন করেন, তখন তিনি দেখেছেন যে আলোকচিত্রীরা এমনভাবে মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দী করেছেন যে সেগুলি অমর হয়ে গেছে। তিনি সকলকে এই প্রদর্শনী দেখার জন্য আহ্বান জানান। শ্রী মোদী শোভনা জি-এর বলা দ্বিতীয় বিষয়টির উপর মন্তব্য করে বলেন, এটিকে কেবল জাতির সেবা চালিয়ে যাওয়ার ইচ্ছা নয়, বরং হিন্দুস্তান টাইমস নিজেই বলেছে যে তাঁরা একইভাবে সেবা চালিয়ে যাবেন, সেজন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।নতুন দিল্লিতে ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা বক্তৃতায় প্রধানমন্ত্রীর ভাষণ
November 17th, 08:30 pm
বিবেক গোয়েঙ্কা জি, ভাই অনন্ত, জর্জ ভার্গিজ জি, রাজকমল ঝা, ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের অন্যান্য সহকর্মী এবং এখানে উপস্থিত ভদ্রমহোদয়া এবং ভদ্রমহোদয়গণ!