অস্ট্রেলিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 03:22 pm
আমি এই ভূমির পরম্পরাগত মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই, যেখানে আমরা একত্রিত হয়েছি, আমি তাঁদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বয়োজ্যেষ্ঠদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি।অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 03:00 pm
অস্ট্রেলিয়ার মেলবোর্নে মার্বেল স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের এক বিরাট সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিশেষ সৌজন্য স্বরূপ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দেন।গুজরাটের সানন্দে সিজি সেমি ওএসএটি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 04th, 05:15 pm
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব, গুজরাটের কর্মঠ উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীবৃন্দ, সাংসদ ও বিধায়কগণ, সিজি পাওয়ার-এর চেয়ারম্যান ভেল্লায়ান সুব্বাইয়া জি, রেনেসাস ইলেকট্রনিক্স-এর প্রেসিডেন্ট মালিনী জি, সিজি সেমি-র চেয়ারম্যান গিরিশ জি, এখানে উপস্থিত অন্যান্য শিল্প-নেতৃবৃন্দ এবং ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সানন্দে সিজি সেমি-র আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওএসএটি) কেন্দ্রের উদ্বোধন করেছেন
July 04th, 05:00 pm
পাঁচ বছর আগে গৃহীত কৌশলগত লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশকে উন্নত প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার মূল উদ্দেশ্যের কথা স্মরণ করেন। দেশীয় নকশা ও স্থানীয় উৎপাদনের কৌশলের ওপর ভিত্তি করে তিনি এই তৃতীয় বড় কেন্দ্রটিতে বাণিজ্যিক চিপ প্যাকেজিংয়ের আনুষ্ঠানিক যাত্রার সূচনাকে স্বাগত জানান। শ্রী মোদী বলেন, 'ডিজাইন ইন ইন্ডিয়া' ও 'মেক ইন ইন্ডিয়া'-র মূল মন্ত্রকে পাথেয় করে আমরা সফলভাবে এগিয়ে চলেছি।প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৫ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
June 28th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি।এই ৬মাসে আমরা মন কি বাত এ দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও, আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে, যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌ সেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS DUNAGIRI, INS SANSODHAK ও INS AGRAY কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর design আর manufacturing সবকিছুই স্বদেশী।কলকাতায় আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধক-এর মিলিত কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 12:51 pm
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি, নৌ-সেনা প্রধান কৃষ্ণ স্বামীনাথন জি এবং এখানে উপস্থিত বিশিষ্ট ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ জলে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী
June 21st, 12:50 pm
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী আজ তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ – উন্নত স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি ;বৃহৎ জরিপ জাহাজ আইএনএস সংশোধক, এবং অগভীর জলে সাবমেরিন প্রতিরোধী আইএনএস অগ্রয় –কে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে জলে ভাসিয়েছেন। এর ফলে যুদ্ধজাহাজের ক্ষেত্রে দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সমুদ্র ক্ষেত্র সম্বন্ধে সচেতনতা বাড়বে এবং ভূরাজনৈতিক হুমকির বিরুদ্ধে আমাদের উপকূলের নিরাপত্তা দৃঢ় হবে। তিনটি জাহাজই ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা নকশা করা হয়েছে এবং কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। জাহাজ তিনটির নির্মাণে ২০০-রও বেশি এমএসএমই-র অংশীদারি আছে। ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান সহ এই জাহাজগুলি আত্মনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতিরও প্রমাণ।নয়াদিল্লিতে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’-র আওতায় উৎসাহভাতা প্রদানের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 19th, 05:15 pm
আজ এই কর্মসূচির সঙ্গে যুক্ত তরুণ সঙ্গীদের মধ্যে আমি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখতে পাচ্ছি। মাত্র কয়েক ঘণ্টা আগেই আমি ফ্রান্স ও স্লোভাকিয়া সফর থেকে ফিরেছি। জি-৭ সম্মেলনে আমি উন্নত দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আজ বিশ্বজুড়ে ভারতের যুবশক্তির কথা আলোচিত হচ্ছে। সর্বত্রই ভারতের মেধা, দক্ষতা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা চলছে। বিশ্ব এখন ভারতের যুবসমাজের সক্ষমতাকে প্রকৃত অর্থে স্বীকৃতি দিতে শুরু করেছে। আর ঠিক এমন এক সময়ে, আমাদের প্রচেষ্টা হলো ভারতের প্রত্যেক তরুণ যেন তাদের সক্ষমতাকে সুযোগে রূপান্তরিত করতে পারে। এই লক্ষ্য নিয়েই ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ চালু করা হয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত সাধারণ ধারণার চেয়েও এই প্রকল্পটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ—এটি এমন একটি প্রকল্প যা প্রথম চাকরিপ্রার্থী তরুণদের স্বপ্নকে শক্তিশালী করে তোলে। এটি এমন একটি প্রকল্প যা তরুণ সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলে।বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা'-র সুবিধাপ্রাপক, শিল্প-প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্দেশে ভাষণ দেন। তিনি ভারতের যুবসমাজের ক্ষমতায়ন এবং দেশজুড়ে কর্মসংস্থান সৃষ্টির গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। ভারত সরকারের কর্মসংস্থান-ভিত্তিক প্রকল্প 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' (পিএম-ভিবিআরওয়াই)-র বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষার ক্ষেত্র প্রসারিত করেছে। শ্রী মোদী এই প্রকল্পের আওতায় প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান করেন। এই উদ্যোগ দেশজুড়ে ১৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করেছে।The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave
June 10th, 06:33 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat
June 10th, 06:30 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.গুজরাটের ভাদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 11th, 06:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
May 11th, 06:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে প্রতিটি ভারতীয়ের প্রতি প্রধানমন্ত্রী মোদীর জোরালো আবেদন
May 10th, 08:39 pm
হায়দ্রাবাদে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী সাম্প্রতিক সংঘাত ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন। ভারতের স্থিতিস্থাপকতা বা প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষমতাকে আরও শক্তিশালী করতে তিনি সম্মিলিত জাতীয় দায়িত্ব পালনের আহ্বান জানান। আমদানির ওপর চাপ কমাতে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে তিনি নাগরিকদের জ্বালানি খরচ কমাতে, কারপুলিং বা যৌথভাবে গাড়ি ব্যবহারের সংস্কৃতিকে উৎসাহিত করতে, গণপরিবহন ব্যবহার করতে এবং ইলেকট্রিক যানবাহনকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানান।মানুষ কংগ্রেস ও বিআরএস-এর স্বজনপোষণের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে: হায়দ্রাবাদে প্রধানমন্ত্রী মোদী
May 10th, 06:05 pm
প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানার হায়দ্রাবাদে একটি বিশাল জনসভায় ভাষণ দেন, যেখানে তিনি ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা, বিজেপির সাম্প্রতিক নির্বাচনী জয়ের তাৎপর্য এবং চলমান বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে দেশের সম্মিলিত দায়িত্ব নিয়ে কথা বলেন।হায়দ্রাবাদে প্রধানমন্ত্রী মোদীর বিশাল জনসভায় আত্মনির্ভরতা ও বিকশিত তেলেঙ্গানার ওপর জোর দেওয়া হয়েছে
May 10th, 06:00 pm
প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানার হায়দ্রাবাদে একটি বিশাল জনসভায় ভাষণ দেন, যেখানে তিনি ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা, বিজেপির সাম্প্রতিক নির্বাচনী জয়ের তাৎপর্য এবং চলমান বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে দেশের সম্মিলিত দায়িত্ব নিয়ে কথা বলেন।শিক্ষক নিয়োগ দুর্নীতি হাজার হাজার পরিবারের স্বপ্ন চুরমার করে দিয়েছে: পশ্চিমবঙ্গের বীরভূমে প্রধানমন্ত্রী মোদী
April 09th, 11:45 am
পশ্চিমবঙ্গের বীরভূমে একটি বিশাল জনসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে একটি নির্ণায়ক জনরায়ের আহ্বান জানান। তিনি জনগণকে প্রতিটি বুথে 'পদ্ম' চিহ্নে ভোট দেওয়ার এবং এমন একটি সরকার প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান, যা উন্নয়ন, মর্যাদা ও নিরাপত্তা প্রদান করবে।টিএমসি-র পাপের ঘড়া এখন পূর্ণ হয়েছে: পশ্চিমবঙ্গের আসানসোলে প্রধানমন্ত্রী মোদী
April 09th, 11:40 am
পশ্চিমবঙ্গের আসানসোলে একটি বিশাল জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী; সেখানে তিনি নারী নিরাপত্তা, সুশাসন এবং অবৈধ অনুপ্রবেশের মতো বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে একটি নির্ণায়ক জনরায়ের আহ্বান জানিয়ে তিনি রাজ্যের শাসক দলের তীব্র সমালোচনা করেন এবং তাদের বিরুদ্ধে ‘ভয়ের রাজনীতি’ করার অভিযোগ তোলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, নারীদের অধিকার সুনিশ্চিত করার বিষয়ে যদি কোনো একটি দল সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকে, তবে তা হলো বিজেপি।পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদীর হলদিয়া, আসানসোল ও বীরভূমের জনসভাগুলো ব্যাপক গতি সঞ্চার করছে
April 09th, 11:30 am
হলদিয়ায় এক অত্যন্ত উদ্দীপনাময় ভাষণ প্রদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সমর্থকদের উজ্জীবিত করেন এবং আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেন। এক বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী অতীতের রাজনৈতিক পরিবর্তনের চেতনার কথা স্মরণ করেন এবং বর্তমান সময়েও রাজ্যজুড়ে একই ধরনের একটি ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস দেন।পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতের বিষয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
March 24th, 02:05 pm
পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে এবং তার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সে বিষয়ে আমরা সকলেই অবগত। এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরতে আমি আজ সংসদের উচ্চকক্ষে তথা দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে এক গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগজনক। এই যুদ্ধ আমাদের বাণিজ্য পথগুলোকে প্রভাবিত করছে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহ আজ প্রভাবিত। উপসাগরীয় দেশগুলোতে প্রায় ১ কোটি ভারতীয় বসবাস করেন এবং কাজ করেন। তাদের জীবন ও জীবিকার নিরাপত্তার বিষয়টি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে, এই জাহাজগুলিতে প্রচুর ভারতীয় নাবিক রয়েছেন। ভারতের জন্য এটিও অত্যন্ত উদ্বেগের। এই ভয়াবহ পরিস্থিতিতে, ভারতীয় সংসদের এই উচ্চকক্ষ থেকে শান্তি ও আলোচনার জন্য ঐক্যবদ্ধ এক ধ্বনি সারা পৃথিবীর কাছে পৌছে দেওয়া অপরিহার্য।