ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামের কোকরাঝারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 13th, 03:00 pm
খারাপ আবহাওয়ার কারণে আমি কোকরাঝারে সশরীরে উপস্থিত হতে পারিনি। আমি আপনাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। গুয়াহাটি থেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে; আমি দিল্লি থেকে আপনাদের কাছে আসার উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম, কিন্তু আমাকে গুয়াহাটিতেই অবতরণ করতে হয়, এবং এখন গুয়াহাটি থেকেই আমি আপনাদের দর্শন লাভ করছি এবং আপনাদের সঙ্গে কথা বলছি। এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী আমার ভাই হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সর্বানন্দ সোনোয়াল জি, বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী সদস্য হাগরামা মহিলারি জি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, আসাম সরকারের মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কবৃন্দ, বি.টি.সি.-এর সকল প্রতিনিধি, সমাজের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা,আসামের কোকরাঝাড়ে ৪ হাজার ৫৭০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
March 13th, 02:30 pm
আসামের কোকরাঝাড়ে আজ ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রতিকূল আবহাওয়ার জন্য প্রধানমন্ত্রী কোকরাঝাড় যেতে পারেননি। এজন্য তিনি সেখানকার মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। গুয়াহাটি থেকে ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন যে, ঐ অনুষ্ঠানে যে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন, আঞ্চলিক উন্নয়ন এবং সেবাকর্মের মধ্য দিয়ে তিনি তাঁর ঋণ পরিশোধ করতে চান।মা কামাক্ষ্যা করিডর এক যুগান্তকারী পদক্ষেপ: প্রধানমন্ত্রী
April 19th, 03:39 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করে বলেছেন, কাশী বিশ্বনাথ ধাম এবং শ্রী মহাকাল মহালোক করিডরের মতো মা কামাক্ষ্যা করিডর-ও এক যুগান্তকারী পদক্ষেপ হয়ে উঠবে।