নতুন দিল্লিতে এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 07th, 09:20 am
মন্ত্রিসভায় আমার সহকর্মী, শ্রী শিবরাজ সিং চৌহান; এম. এস. স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারপার্সন, ডঃ সৌম্যা স্বামীনাথন; নীতি আয়োগের সদস্য, ডঃ রমেশ চাঁদ ছাড়াও আমি দেখছি যে স্বামীনাথন পরিবারের অনেক সদস্য এখানে উপস্থিত আছেন - আমি তাঁদেরকেও সশ্রদ্ধ শুভেচ্ছা জানাই। সমস্ত বিজ্ঞানী, বিশিষ্ট অতিথি, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
August 07th, 09:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আইসিএআর পুসা-তে এম.এস. স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন। তিনি অধ্যাপক এম.এস. স্বামীনাথনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে একজন দূরদর্শী হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর অবদান যেকোনো যুগকে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন যে অধ্যাপক স্বামীনাথন এমন এক বিজ্ঞানী যিনি বিজ্ঞানকে জনসেবায় রূপ দিয়েছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে অধ্যাপক স্বামীনাথন দেশবাসীর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারা জীবন ধরে কাজ করে গেছেন। অধ্যাপক স্বামীনাথন এমন একটি চেতনা জাগ্রত করেছেন যা আগামী শতাব্দী ধরে ভারতের নীতি এবং অগ্রাধিকারেরর ক্ষেত্রকে প্রভাবিত করবে। শ্রী মোদী স্বামীনাথনের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।India is one of the brightest spots in world economy : PM Modi at Bloomberg Economic Summit
March 28th, 07:03 pm