এলভিএম৩-এম-৬ রকেটের মাধ্যমে ব্লু বার্ড ব্লক-২-এর সফল উৎক্ষেপণে মহাকাশ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

December 24th, 10:04 am

এলভিএম৩-এম ৬ রকেটের সাহায্যে ভারতের মাটি থেকে সবচেয়ে ভারী মার্কিন উপগ্রহ ব্লু বার্ড ব্লক-২কে সাফল্যের সঙ্গে কক্ষপথে স্থাপনের জন্য মহাকাশ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।