প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন ব্রাজিলের প্রেসিডেন্টের

January 22nd, 09:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ফোন করেন ব্রাজিলের মাননীয় প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা।

আইবিএসএ নেতৃবৃন্দের বৈঠকে প্রধানমন্ত্রীর বিবৃতি

November 23rd, 12:45 pm

প্রাণবন্ত এবং সৌন্দর্যে ভরা শহর জোহানেসবার্গে আইবিএসএ নেতৃবৃন্দের এই বৈঠকে যোগদান আমার আছে অত্যন্ত আনন্দের। আইবিএসএ শুধুমাত্র তিনটি দেশের একটি ফোরাম নয়, এটি হল তিনটি মহাদেশ, তিনটি প্রধান গণতান্ত্রিক শক্তি এবং তিনটি উল্লেখযোগ্য অর্থনীতির দেশকে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

জোহানেসবার্গে আইবিএসএ নেতৃবৃন্দের বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর

November 23rd, 12:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আইবিএসএ নেতৃবৃন্দের বৈঠকে যোগ দেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসার ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট মাননীয় লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

August 07th, 09:27 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দ্য সিলভা-র সঙ্গে কথা বলেছেন।

ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

July 09th, 06:02 am

ব্রাজিল সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাসিলিয়ায় সেদেশের প্রেসিডেন্ট মাননীয় ল্যুই ইনাসিও লুলা দ্য সিলভার সঙ্গে দেখা করেন। আলভোরাডা প্যালেসে তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয়।

যৌথ বিবৃতি: ভারত ও ব্রাজিল- বৃহত্তর উদ্দেশ্যের দুই দেশ

July 09th, 05:55 am

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা-র আমন্ত্রণে ৮ জুলাই ২০২৫ রাষ্ট্রীয় সফরে ব্রাজিলে যান। গত প্রায় ৮ দশক ধরে মৈত্রী ও পারস্পরিক আস্থা ভারত-ব্রাজিল সম্পর্কের মূল ভিত্তি হয়ে থেকেছে। ২০০৬ সালে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।

ব্রাজিলের সর্বোচ্চ জাতীয় সম্মান “দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস” – এ ভূষিত প্রধানমন্ত্রী

July 09th, 12:58 am

ব্রাজিলের প্রেসিডেন্ট ল্যুই ইনাসিও লুলা দ্য সিলভা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ জাতীয় সম্মান “দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস” – এ ভূষিত করেন।

ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ

July 08th, 08:30 pm

রিও এবং ব্রাসিলিয়ায় উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আমার বন্ধু, প্রেসিডেন্ট লুলাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার সহৃদয়তা এবং আমাজনের সৌন্দর্য সত্যিই আমাদের মন ছুঁয়ে গেছে।

প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলের ব্রাসিলিয়ায় এসে পৌঁছেছেন

July 08th, 02:55 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে ব্রাজিলের ব্রাসিলিয়ায় এসে পৌঁছেছেন। তিনি ভারত-ব্রাজিল সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে রাষ্ট্রপতি লুলার সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।

শান্তি ও সুরক্ষা নিয়ে ব্রিকস্ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি

July 06th, 11:07 pm

বিশ্ব শান্তি ও সুরক্ষা শুধুমাত্র আদর্শ নয়, আমাদের পারস্পরিক স্বার্থ ও ভবিষ্যতের ভিত্তি। শান্তি ও সুরক্ষার পরিবেশ বজায় থাকলেই মানুষের অগ্রগতি সম্ভব। এই লক্ষ্য পূরণে ব্রিকস্-এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আমাদের একত্রিত হওয়ার সময়, সমস্ত চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার সময়।

আন্তর্জাতিক স্তরে প্রশাসনিক কাজে সংস্কারের বিষয়ে ব্রিকস্‌ - এর অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

July 06th, 09:41 pm

সপ্তদশ ব্রিকস্‌ শিখর সম্মেলন সুন্দরভাবে আয়োজন করার জন্য আমি রাষ্ট্রপতি লুলা’কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ব্রাজিলের প্রাণবন্ত নেতৃত্বে আমাদের ব্রিকস্‌ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা নতুন এক মাত্রা ও গতি পেয়েছে। আমার বলতে বাধা নেই যে, আমরা এসপ্রেসো থেকে যে শক্তি পাই, এটি সেরকম দুটি এসপ্রেসোর শক্তির সমান। আর তাই, আমি রাষ্ট্রপতি লুলার ভাবনাচিন্তা এবং একনিষ্ঠ অঙ্গীকারের প্রশংসা করি। ব্রিকস্‌ পরিবারে ইন্দোনেশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অবকাশে ভারতের পক্ষ থেকে আমি আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি প্রাবোও’কে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

ব্রিকস অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের ইংরেজি অনুবাদ : বহুপাক্ষিকতা, অর্থনৈতিক-আর্থিক বিষয় এবং কৃত্রিম মেধাকে জোরদার করা

July 06th, 09:40 pm

সম্প্রসারিত ব্রিকস পরিবারের আমার বন্ধুদের সঙ্গে বৈঠকে যোগ দিতে পেরে আমি খুব আনন্দিত। ব্রিকস আউটরিচ শিখর সম্মেলনে লাতিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া বন্ধু দেশগুলির সঙ্গে আমার ভাবনা ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি লুলাকে আমার আন্তরিক ধন্যবাদ।

প্রধানমন্ত্রী ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭-তম ব্রিকস শিখর সম্মেলনে যোগ দিয়েছেন

July 06th, 09:39 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭-তম ব্রিকস শিখর সম্মেলনে যোগ দিয়েছেন। ৬ ও ৭ জুলাই ২০২৫ এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার, গ্লোবাল সাউথের কন্ঠস্বর জোরদার করা, শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিকতাকে শক্তিশালী করা, উন্নয়নমূলক বিষয় এবং কৃত্রিম মেধা সহ ব্রিকসের আলোচ্যসূচীর বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন নেতারা। প্রধানমন্ত্রী ব্রাজিলের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন আন্তরিক আতিথেয়তা এবং সফলভাবে শিখর সম্মেলন আয়োজন করার জন্য।

ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি

July 02nd, 07:34 am

আজ আমি ৫টি দেশ সফরে যাচ্ছি। ২-৯ জুলাই পর্যন্ত আমি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর করব।

প্রধানমন্ত্রীর ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেটিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর (০২-০৯ জুলাই)

June 27th, 10:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২-৩ জুলাই ঘানা সফর করবেন। এটি প্রধানমন্ত্রীর প্রথম ঘানা সফর। তিন দশক পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ঘানা সফরে যাচ্ছেন। সফরকালে ঘানার প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং আর্থিক, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপ

June 18th, 03:05 pm

কানাডার কানানাস্কিস-এ জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে ১৭ জুন, ২০২৫ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসা এবং ব্রাজিলের প্রেসিডেন্ট মাননীয় লুই ইনাসিও লুলা দ্য সিলভার সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর গঠনাত্মক ও আন্তরিক আলোচনা হল। দক্ষিণী বিশ্বের স্বার্থরক্ষায় ভারতের দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

অস্ত্রোপচারের পর ব্রাজিলের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর

December 12th, 09:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্ত্রোপচারের পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের বৈঠক

November 20th, 08:05 pm

১৯ নভেম্বর রিও ডি জেনেইরোতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট শ্রী লুই ইনাসিয়ো লুলা দা সিলভার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট লুলাকে তাঁর আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ব্রাজিলের জি-২০ এবং আইবিএসএ সভাপতিত্বের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। দারিদ্র্য এবং ক্ষুধার বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠনে ব্রাজিলের উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী এবং এতে ভারতের সুদৃঢ় সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। জি-২০ ত্রোইকা সদস্য হিসেবে প্রধানমন্ত্রী সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রশাসনিক সংস্কারের দিকে লক্ষ্য রেখে যাতে গ্লোবাল সাউথের উদ্বেগে গুরুত্ব দেওয়া হয়েছে ব্রাজিলে জি-২০-র আলোচ্যসূচিতে তা রাখায় ভারতের সমর্থনের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ব্রিকস এবং সিওপি-৩০-র নেতৃত্বের জন্য ব্রাজিলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

Our discussions can only be successful when we keep in mind the challenges and priorities of the Global South: PM at G20 Summit

November 18th, 08:00 pm

At the G20 Session on Social Inclusion and the Fight Against Hunger and Poverty, PM Modi highlighted India's development achievements, including poverty reduction, women-led growth, food security and sustainable agriculture. He emphasized inclusive initiatives like free health insurance, microfinance for women and nutrition campaigns. He also said that India supports Brazil's Global Alliance Against Hunger and Poverty and advocates prioritizing Global South concerns.

Prime Minister addresses G 20 session on Social Inclusion and the Fight Against Hunger and Poverty

November 18th, 07:55 pm

At the G20 Session on Social Inclusion and the Fight Against Hunger and Poverty, PM Modi highlighted India's development achievements, including poverty reduction, women-led growth, food security and sustainable agriculture. He emphasized inclusive initiatives like free health insurance, microfinance for women and nutrition campaigns. He also said that India supports Brazil's Global Alliance Against Hunger and Poverty and advocates prioritizing Global South concerns.