কংগ্রেস সর্বদা আসামের স্বার্থ ক্ষুণ্ণ করেছে: বিশ্বনাথে প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:45 am
প্রধানমন্ত্রী মোদী আসামের বিশ্বনাথে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন এবং দলটিকে ‘উন্নয়নবিরোধী’ ও ‘স্বাধীন ভারতের দুর্নীতির মূল’ হিসেবে আখ্যায়িত করেন। বিজেপি-এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেন, হাজার হাজার বিঘা জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে, যার ফলে আসামের ঐতিহ্য ও পরিবেশ-প্রতিবেশ পুনরুদ্ধার সম্ভব হয়েছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর প্রতি বিজেপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি ভোটারদের রেকর্ড সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।সংসদে কংগ্রেসের ‘অন্যায্য’ সাম্প্রদায়িক সহিংসতা বিল আটকে দিয়েছে বিজেপি-এনডিএ: আসামের গোগামুখে প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:30 am
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোগামুখে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন; নির্বাচনের ঘোষণার পর আসামে এটিই ছিল তাঁর প্রথম জনসভা। এই অনুষ্ঠানে মানুষের অভূতপূর্ব সমাগম ঘটে এবং তরুণ, নারী ও স্থানীয় সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে প্রবল জনজোয়ারের ইঙ্গিত পাওয়া যায়।গোগামুখ এবং বিশ্বনাথে উচ্চ-উদ্দীপনাময় জনসভার মাধ্যমে আসাম নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:00 am
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোগামুখ ও বিশ্বনাথে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন; নির্বাচনের তফসিল ঘোষণার পর আসামে তাঁর এটিই ছিল প্রথম নির্বাচনী জনসভা। এই সমাবেশগুলোতে মানুষের অভূতপূর্ব সমাগম ঘটে এবং তরুণ, নারী ও স্থানীয় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর পক্ষে প্রবল জনসমর্থনের ইঙ্গিত বহন করে।গুজরাটে সোমনাথ স্বাভিমান পর্বে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 11th, 12:00 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, উদ্যমী তরুণ উপ-মুখ্যমন্ত্রী, হর্ষ সাংঘভি, গুজরাট সরকারের মন্ত্রী, জিতুভাই ভাগানি, অর্জুনভাই মোধওয়াদিয়া, ডঃ প্রদ্যুম্ন বাজা, কৌশিকভাই ভেকারিয়া, সাংসদ রাজেশভাই, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ। আজ, দেশের প্রতিটি কোণ থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাদেরও জয় সোমনাথ, আমার পক্ষ থেকে।গুজরাটের সোমনাথে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
January 11th, 11:41 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সোমনাথে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ ভাষণ দেন। এই উপলক্ষে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, এই সময়টি অসাধারণ, এই পরিবেশ অসাধারণ এবং এই উদযাপনও অসাধারণ। তিনি বলেন যে, একদিকে স্বয়ং ভগবান মহাদেব এবং অন্যদিকে সমুদ্রের বিশাল ঢেউ, সূর্যের কিরণ, মন্ত্রের অনুরণন এবং ভক্তির জোয়ার। তিনি বলেন যে, এই দিব্য পরিবেশে ভগবান সোমনাথের সকল ভক্তের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও দিব্য ও মহিমান্বিত করে তুলেছে। শ্রী মোদী বলেন যে, সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ সক্রিয়ভাবে সেবা করার সুযোগ পেয়ে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন। তিনি ৭২ ঘণ্টা ধরে ওঙ্কার মন্ত্রের অবিরাম জপ এবং ৭২ ঘণ্টা ধরে মন্ত্র পাঠের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, গতকাল সন্ধ্যায় এক হাজার ড্রোন এবং বৈদিক গুরুকুলের এক হাজার ছাত্রের উপস্থিতিতে সোমনাথের হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয়েছিল এবং আজ ১০৮টি ঘোড়া নিয়ে ‘শৌর্য যাত্রা’ মন্দিরে এসে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন যে, মন্ত্র ও ভজনের মনোমুগ্ধকর পরিবেশনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, এই অভিজ্ঞতা কেবল সময়ই ধারণ করতে পারে। প্রধানমন্ত্রী বলেন যে, এই উদযাপন গর্ব ও সম্মান, মর্যাদা ও জ্ঞান, মহিমা ও ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও উপলব্ধি, অভিজ্ঞতা, আনন্দ এবং অন্তরঙ্গতার প্রতীক। সর্বোপরি, তিনি জোর দিয়ে বলেন, এটি ভগবান মহাদেবের আশীর্বাদ বহন করে।বারাণসী থেকে চারটি ‘বন্দে ভারত এক্সপ্রেস“ ট্রেনের যাত্রা শুরু করার সময় প্রধানমন্ত্রীর ভাষণ
November 08th, 08:39 am
উত্তরপ্রদেশের উদ্যমী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি; কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী এবং বিকশিত ভারত (উন্নত ভারত) এর শক্তিশালী ভিত্তি স্থাপনকারী, অসাধারণ প্রযুক্তিগত অগ্রগতির নেতৃত্বদানকারী, অশ্বিনী বৈষ্ণব জি; এর্নাকুলাম থেকে প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, কেরালার রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আরলেকর জি; কেন্দ্রে আমার সহকর্মী সুরেশ গোপী জি এবং জর্জ কুরিয়ান জি; কেরালায় এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সমস্ত মন্ত্রী এবং জনপ্রতিনিধি; কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী এবং পাঞ্জাবের নেতা, রবনীত সিং বিট্টু জি, যিনি ফিরোজপুর থেকে যুক্ত হয়েছেন; ফিরোজপুরে উপস্থিত সকল জনপ্রতিনিধি; লখনউ থেকে সংযুক্ত উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জি; অন্যান্য বিশিষ্ট অতিথিরা; এবং কাশীতে উপস্থিত আমার পরিবারের সদস্যরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন
November 08th, 08:15 am
প্রধানমন্ত্রী বলেন, উন্নত রাষ্ট্রগুলির অর্থনৈতিক বিকাশে বৃহৎ পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি দেশের উন্নয়নে উন্নত পরিকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। ভারত দ্রুত সেই পথে অগ্রসর হচ্ছে। এই আবহে প্রধানমন্ত্রী নতুন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। বারাণসী - খাজুরাহো বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও, ফিরোজপুর – দিল্লি, লখনউ – সাহারানপুর এবং এর্নাকুলাম – বেঙ্গালুরুর মধ্যে বন্দে ভারতের যাত্রার সূচনা হল আজ। এর ফলে দেশে ১৬০টির বেশি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।উত্তর প্রদেশের বারাণসীতে বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ
August 02nd, 11:30 am
নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, আজ পবিত্র শ্রাবণ মাসে, আমি আমার কাশীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমি কাশীর প্রত্যেক পরিবারের সদস্যদের প্রণাম জানাই।বারাণসীতে ২,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
August 02nd, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে ২,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এই উপলক্ষে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বারাণসীর মানুষের সঙ্গে তাঁর গভীর যোগসূত্রের কথা উল্লেখ করেন এবং এখানকার প্রতিটি পরিবারের প্রতি তাঁর শ্রদ্ধা নিবেদন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে পেরে সন্তোষপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।তামিলনাড়ুর গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে আদি থিরুভাথিরাই উৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ
July 27th, 12:30 pm
পরম শ্রদ্ধেয় আধেনম মাথাধিশগণ, চিন্ময় মিশনের স্বামীজীরা, তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিজী, মন্ত্রিসভায় আমার সহকর্মী ডঃ এল মুরুগানজী, স্থানীয় সাংসদ থিরুমা-ভালাভনজি, অনুষ্ঠানে উপস্থিত তামিলনাড়ুর মন্ত্রিসভার সদস্যরা, সংসদে আমার সহকর্মী শ্রদ্ধেয় শ্রী ইলিয়ারাজাজী, অদুভারগণ, উপস্থিত ভক্তবৃন্দ, ছাত্রছাত্রীরা, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা, ঐতিহাসিকগণ, আমার প্রিয় ভাই ও বোনেরা! নমঃ শিবায়প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর গোঙ্গাইকোন্ডা চোলাপুরামে আদি থিরুভাথিরাই উৎসবে ভাষণ দিয়েছেন
July 27th, 12:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর গোঙ্গাইকোন্ডা চোলাপুরাম মন্দিরে আদি থিরুভাথিরাই উৎসবে ভাষণ দিয়েছেন। সর্বশক্তিমান ভগবান শিবের কাছে মাথা নত করে রাজারাজা চোলের পবিত্র ভূমিতে স্বর্গীয় শিব দর্শনের মাধ্যমে গভীর আধ্যাত্মিক প্রাণশক্তির অভিজ্ঞতার প্রতিফলনে, শ্রী ইলাইয়া রাজার সঙ্গীতের সাহচর্যে এবং অধুভারের পবিত্র মন্ত্রোচ্চারণের সঙ্গে শ্রী মোদী মন্তব্য করেন যে এই আধ্যাত্মিক পরিবেশ গভীরভাবে আত্মাকে সঞ্চালিত করে।মহাশিবরাত্রি উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
February 26th, 09:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশিবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।বিভাজনমূলক রাজনীতি করতে ৩৭০ ধারা ও সিএএ বাতিলের বিরোধিতা করছে কংগ্রেস: জুনাগড়ে প্রধানমন্ত্রী মোদী
May 02nd, 11:30 am
জুনাগড়ে একটি জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিভাজনমূলক রাজনীতি করতে ৩৭০ ধারা ও সিএএ বাতিলের বিরোধিতা করছে কংগ্রেস। তিনি আরও বলেন, কংগ্রেসের লক্ষ্য হল ভারতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা। তিনি বলেন, কংগ্রেস তার ক্ষমতার রাজনীতি খেলতে ভারতকে অনিরাপদ রাখতে চায়।কংগ্রেসের 'রিপোর্ট কার্ড' হল কেলেঙ্কারির 'রিপোর্ট কার্ড': সুরেন্দ্রনগরে প্রধানমন্ত্রী মোদী
May 02nd, 11:15 am
আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের সুরেন্দ্রনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে, তাঁর লক্ষ্য হল একটি 'বিকশিত ভারত' এবং ২০৪৭ সালের জন্য ২৪x৭ একটি বিকশিত ভারতকে সক্ষম করতে।প্রধানমন্ত্রী মোদী গুজরাতের আনন্দ, সুরেন্দ্রনগর, জুনাগড় এবং জামনগরে জনসভায় ভাষণ দিয়েছেন
May 02nd, 11:00 am
আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের আনন্দ, সুরেন্দ্রনগর, জুনাগড় এবং জামনগরে জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে, তাঁর লক্ষ্য হল একটি 'বিকশিত ভারত' এবং ২০৪৭ সালের জন্য ২৪x৭ একটি বিকশিত ভারতকে সক্ষম করতে।নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ আয়োজিত প্রথম ‘ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
March 08th, 10:46 am
এই কর্মসূচিতে উপস্থিত আমার মন্ত্রিসভার সদস্য শ্রী অশ্বিনী বৈষ্ণবজি, আজকের জুরি সদস্য ভাই প্রসূন যোশীজি, রূপালী গাঙ্গুলীজি, দেশের নানা প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন যত ‘কন্টেন্ট ক্রিয়েটর’ এবং দেশের নানা প্রান্তে বসে এই আয়োজন দেখছেন যত নবীন বন্ধু ও অন্য সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ - আপনাদের সকলকে স্বাগত, সবাই অভিনন্দন!প্রধানমন্ত্রী প্রথম জাতীয় স্রষ্টা পুরস্কার প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন
March 08th, 10:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে প্রথম জাতীয় স্রষ্টা পুরস্কার প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ইতিবাচক পরিবর্তনের জন্য সৃজনশীল ক্ষমতাকে কাজে লাগাতে উৎসাহ দেওয়ার জন্য এই পুরস্কারের প্রবর্তন করা হয়েছে।মহা শিবরাত্রি উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
March 08th, 08:58 am
মহাশিবরাত্রি উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই মহা উৎসব সকলের জীবনে নতুন উদ্দীপনার সঞ্চার ঘটাক এবং অমৃতকালে দেশ যে সংকল্পগুলি নিয়েছে, তা বাস্তবায়নে নতুন শক্তি প্রদান করুক – এই প্রার্থনা করি।বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে সংসদ সংস্কৃত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
February 23rd, 11:00 am
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, কাশী বিদ্বত পরিষদের সভাপতি অধ্যাপক বশিষ্ঠ ত্রিপাঠি জি, কাশী বিশ্বনাথ ন্যাস পরিষদের সভাপতি অধ্যাপক নগেন্দ্র জি, রাজ্য সরকারের মন্ত্রীগণ এবং অন্যান্য বিশিষ্ট জনেরা, স্কলাররা, অংশগ্রহণকারীরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!বারাণসীতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সভাঘরে সংসদ সংস্কৃত প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
February 23rd, 10:20 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সভাঘরে সংসদ সংস্কৃত প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন। কাশী সংসদ প্রতিযোগিতার উপর একটি পুস্তিকা এবং একটি কফি টেবল বুকের আনুষ্ঠানিক প্রকাশ করেন তিনি। কাশী সংসদ জ্ঞান প্রতিযোগিতা, কাশী সংসদ ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং কাশী সংসদ সংস্কৃত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বারাণসীর সংস্কৃত পড়ুয়াদের মধ্যে বই, ইউনিফর্ম, বাদ্যযন্ত্র ও মেধার শংসাপত্র বিতরণ করেন তিনি। কাশী সংসদ ফটোগ্রাফি প্রতিযোগিতার গ্যালারি পরিদর্শন করে প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী।