উত্তর প্রদেশের হরদোই-এ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 29th, 11:35 am
সবার প্রথমে, আমি ভগবান নরসিংহের এই পবিত্র ভূমিতে শ্রদ্ধা নিবেদন করি। মা গঙ্গা এখান দিয়ে বয়ে গেছেন। মাত্র কয়েক কিলোমিটার দূরেই তাঁর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তাই, এই পুরো অঞ্চলটি কোনো তীর্থস্থানের চেয়ে কম নয়। আমি বিশ্বাস করি উত্তর প্রদেশকে দেওয়া এক্সপ্রেসওয়ের উপহারটিও মা গঙ্গারই একটি আশীর্বাদ। এখন, আপনারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সঙ্গমে যেতে পারবেন এবং কাশীতে বাবার দর্শন সেরে ফিরেও আসতে পারবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন
April 29th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। ভগবান নরসিংহের পবিত্র ভূমি এবং মাত্র কয়েক কিলোমিটার দূরে বয়ে চলা মা গঙ্গার দিব্য উপস্থিতিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সমগ্র অঞ্চলটি নদীর আধ্যাত্মিক ও প্রতিপালনকারী মাহাত্ম্যে ধন্য একটি তীর্থস্থান। উত্তর প্রদেশের জন্য এই এক্সপ্রেসওয়ে স্বয়ং মা গঙ্গারই আশীর্বাদ বলে তিনি মন্তব্য করেন।TMC only abuses, threatens, spreads lies: PM Modi in Barrackpore, West Bengal
April 27th, 12:00 pm
Ahead of the second phase of the West Bengal Assembly elections, Prime Minister Narendra Modi today addressed a massive rally in Barrackpore, energising the crowd with a powerful and emotive speech. Drawing from history to the present, PM Modi invoked Barrackpore’s legacy as the cradle of India’s first war of independence in 1857, positioning it as a symbol of change once again. “Barrackpore paving way for change in Bengal”, he added.PM Modi’s high-octane address electrifies Barrackpore
April 27th, 11:30 am
Ahead of the second phase of the West Bengal Assembly elections, Prime Minister Narendra Modi today addressed a massive rally in Barrackpore, energising the crowd with a powerful and emotive speech. Drawing from history to the present, PM Modi invoked Barrackpore’s legacy as the cradle of India’s first war of independence in 1857, positioning it as a symbol of change once again. “Barrackpore paving way for change in Bengal”, he added.শ্রী রাম জন্মভূমি মন্দিরে সূর্য তিলক দেখলেন প্রধানমন্ত্রী
March 27th, 05:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে সূর্য তিলক দর্শন করেছেন।রাম নবমী উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
March 26th, 12:11 pm
রাম নবমীর মঙ্গলময় মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভগবান শ্রীরামচন্দ্রের চিরন্তন প্রাসঙ্গিকতাকে তুলে ধরে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “রাম নবমীর মঙ্গলময় মুহূর্তে দেশব্যাপী আমার পরিবার-পরিজনকে শুভেচ্ছা জানাই। ত্যাগ, তপস্যা এবং সংযমের প্রতীক মর্যাদা পুরুষোত্তমের জীবনাদর্শ আমাদেরকে সবরকম পরিস্থিতির মোকাবিলা করার মতো সামর্থ্য ও প্রেরণা যোগায়। তাঁর আদর্শ অনন্তকাল ধরে ভারতবাসীর কাছে মানবতার পথ প্রদর্শক হয়ে রয়েছে। আমার প্রার্থনা, ভগবান শ্রীরামের কৃপায় সকলের কল্যাণ হোক, যাতে বিকশিত এবং আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণের পথ প্রশস্ত হয়”।অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তিতে শুভেচ্ছা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
December 31st, 01:51 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসী এবং ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।বন্দে মাতরম-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভায় বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
December 08th, 12:30 pm
এই উল্লেখযোগ্য বিষয়কে বিশেষ আলোচনায় স্থান করে দেওয়ার জন্য আমি আপনাকে এবং সভার বিশিষ্ট সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যে সম্ভ্রমের মন্ত্র সারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল, শক্তি জুগিয়েছিল এবং ত্যাগ ও কৃচ্ছ্রসাধনের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল, এই সভায় সেই বন্দে মাতরমের উদযাপন আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত গর্বের। বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তির আমরা সাক্ষী হতে পারছি, এটা সত্যিই গর্বের। এই দীর্ঘ সময়ে ইতিহাসের পাতায় অসংখ্য ঘটনা স্থান করে নিয়েছে। যদি আমরা এই মুহূর্তটিকে সম্মিলিতভাবে কাজে লাগাতে পারি, তবে আগামী প্রজন্মের কাছে তা শিক্ষার এক উৎস হয়ে থাকবে।লোকসভায় বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনা পর্বে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
December 08th, 12:00 pm
লোকসভায় আজ রাষ্ট্র গান বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনায় পর্বে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে সম্মিলিত আলোচনার পরিসর তৈরির জন্য তিনি সভার সদস্যদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, বন্দে মাতরম মন্ত্র দেশের স্বাধীনতার সংগ্রামকে প্রাণদান করেছে। এই সঙ্গীত আত্মবলিদানের আদর্শে জারিত করেছে মানুষকে। বন্দে মাতরম-এর ১৫০ বছর আমাদের সামনে ইতিহাসের নানা অধ্যায়কে আবার জীবন্ত করে তোলে। আজকের আলোচনা শুধুমাত্র এই সভার দায়বদ্ধতা নয়, পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠের ৫৫০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের ইংরেজি অনুবাদ
November 28th, 03:35 pm
আজকের এই পবিত্র উপলক্ষটি আমার মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে। সাধু-সন্তদের উপস্থিতিতে বসতে পারাটাই একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন প্রাণবন্ত শক্তিকে আরও শক্তিশালী করে তুলছেন। এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এখানে আসার আগে, রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দিরে প্রার্থনা করার সৌভাগ্য আমার হয়েছে। সেখানকার শান্তি এবং পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিক মর্মকে আমার হৃদয়ে আরও গভীর প্রভাব ফেলেছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন
November 28th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মন গভীর প্রশান্তিতে ভরে ওঠেছে। তিনি বলেন যে, সাধু-সন্তদের সান্নিধ্যে বসলে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ হয়। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন জীবন্ত শক্তিকে আরও বৃদ্ধি করছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, আজকের এই অনুষ্ঠানে জনগণের মধ্যে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, এখানে আসার আগে তিনি রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দির পরিদর্শনের সৌভাগ্য অর্জন করেছেন। সেখানকার শান্তি ও পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিকতাকে আরও গভীর করেছে।কুরুক্ষেত্রে শ্রী গুরু তেগ বাহাদুর জির ৩৫০তম শহীদী দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 25th, 04:40 pm
হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ মহোদয়, জনপ্রিয় মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি মহোদয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী মনোহর লাল মহোদয়, রাও ইন্দ্রজিৎ সিং জি, কৃষাণ পাল মহোদয়, হরিয়ানা এসজিপিসির সভাপতি জগদীশ সিং ঝিন্দা মহোদয়, অন্যান্য বিশিষ্ট জনেরা, ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়াগণ!হরিয়ানার কুরুক্ষেত্রে শ্রী গুরু তেগ বাহাদুরজির ৩৫০তম আত্মবলিদান দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ
November 25th, 04:38 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হরিয়ানার কুরুক্ষেত্রে আজ শ্রী গুরু তেগ বাহাদুরজির ৩৫০তম আত্মবলিদান দিবসে ভাষণ দিলেন। প্রধানমন্ত্রী বলেন, এই দিনটিতে ভারতীয় ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে এক অসাধারণ সমাপতন লক্ষ্যণীয়। সকালে তিনি ছিলেন অযোধ্যায় এবং পরে কুরুক্ষেত্রে – যেখানে গীতার বাণী প্রথমবার ধ্বনিত হয়েছিল। পাশাপাশি, শ্রী গুরু তেগ বাহাদুরজির ৩৫০তম আত্মবলিদান দিবসে সমবেত হয়েছেন ধর্মীয় যাজক সহ অগণিত মানুষ।শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
November 25th, 10:20 am
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল জি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রদ্ধেয় সরসঙ্ঘ চালক ডঃ মোহন ভাগবৎ জি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সভাপতি শ্রদ্ধেয় মহন্ত নিত্য গোপাল দাস জি, শ্রদ্ধেয় সাধুসন্তরা, উপস্থিত ভক্তবৃন্দ, দেশ ও বিশ্বের কোটি কোটি রাম ভক্ত যাঁরা আজ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছেন, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ !অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দির ধ্বজারোহণ উৎসবে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
November 25th, 10:13 am
দেশের সামাজিক-সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চালচিত্রের এক স্মরণীয় লগ্নে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় পবিত্র শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিখরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করেন। ধ্বজারোহণ উৎসব মন্দির নির্মাণের সমাপ্তি এবং সাংস্কৃতিক উদযাপন ও জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। এই উপলক্ষে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরেকটি শিখর প্রত্যক্ষ করছে। আজ সমগ্র ভারত এবং সমগ্র বিশ্ব ভগবান শ্রীরামের চেতনায় পরিপূর্ণ, শ্রী মোদী বলেন, প্রতিটি রাম ভক্তের হৃদয়ে অনন্য তৃপ্তি, অসীম কৃতজ্ঞতা এবং অপরিসীম আনন্দ বিরাজ করছে। শতাব্দীর পুরনো ক্ষত নিরাময় হচ্ছে, শতাব্দীর যন্ত্রণার অবসান ঘটছে এবং শতাব্দীর সংকল্প আজ পূর্ণতা পাচ্ছে। এটি এমন একটি যজ্ঞের সমাপ্তি যার আগুন ৫০০ বছর ধরে প্রজ্জ্বলিত ছিল, এমন এক যজ্ঞ যার বিশ্বাস কখনও টলে যায়নি, এক মুহূর্তের জন্যও বিশ্বাস ভাঙেনি। আজ ভগবান শ্রীরামের গর্ভগৃহের অসীম শক্তি এবং শ্রীরামের পরিবারের ঐশ্বরিক মহিমা এই ধর্মধ্বজের আকারে এই ঐশ্বরিক এবং মহৎ মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে।নব রায়পুরে ছত্তিশগড় বিধানসভার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 01st, 01:30 pm
ছত্তিশগড়ের রাজ্যপাল, রমন ডেকা জি, লোকসভার স্পিকার, ওম বিড়লা জি, ছত্তিশগড় বিধানসভার স্পিকার, আমার বন্ধু রমন সিং জি, রাজ্যের মুখ্যমন্ত্রী, বিষ্ণু দেও সাই জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী, টোখন সাহু জি, উপ-মুখ্যমন্ত্রী, বিজয় শর্মা জি এবং অরুণ সাও জি, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, চরণ দাস মহন্ত জি, অন্যান্য বিশিষ্ট মন্ত্রী, জনপ্রতিনিধি এবং এখানে উপস্থিত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ছত্তিশগড়ের নব রায়পুরে ছত্তিশগড় বিধানসভার নতুন ভবন উদ্বোধন করেছেন
November 01st, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ছত্তিশগড়ের নব রায়পুরে ছত্তিশগড় বিধানসভার নতুন ভবনের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আজ ছত্তিশগড়ের উন্নয়ন যাত্রার সোনালী সূচনা হল। তিনি বলেন যে ব্যক্তিগতভাবে, এটি তাঁর জন্য অত্যন্ত আনন্দের এবং তাৎপর্যপূর্ণ দিন। তিনি এই ভূমির সাথে তাঁর গভীর মানসিক বন্ধনের কথা তুলে ধরেন। দলীয় কর্মী হিসেবে তাঁর কার্যকালের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন যে, তিনি ছত্তিশগড়ে যথেষ্ট সময় কাটিয়েছেন এবং অনেক কিছু শিখেছেন। তিনি ছত্তিশগড়ের দৃষ্টিভঙ্গি, এর সৃষ্টির সংকল্প এবং সেই সংকল্পের পরিপূর্ণতার কথা স্মরণ করেন ও বলেন, তিনি ছত্তিশগড়ের রূপান্তরের প্রতিটি মুহূর্তের সাক্ষী। রাজ্যটি তার ২৫ বছরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই অনুষ্ঠানের অংশ হওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন যে, তিনি রাজ্যের জনগণের জন্য নতুন বিধানসভা ভবন উদ্বোধন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। এই উপলক্ষে তিনি ছত্তিশগড়ের জনগণ এবং রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।ভুটানের প্রধানমন্ত্রীর শ্রী রাম জন্মভূমি মন্দির পরিদর্শনকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
September 06th, 08:28 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভুটানের প্রধানমন্ত্রী তোবগে এবং তাঁর স্ত্রীর শ্রী রাম মন্দির পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন।ত্রিনিদাদ ও টোবাগোতে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 04th, 05:56 am
আজ সন্ধ্যেতে আপনাদের সঙ্গে মিলিত হওয়া আমার কাছে অপরিসীম গর্ব ও আনন্দের। প্রধানমন্ত্রী কমলা জির দারুণ আতিথেয়তা ও সদয় সম্ভাষণের জন্য ধন্যবাদ জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও ট্যোবাগোয় ভারতীয় বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
July 04th, 04:40 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ত্রিনিদাদ ও ট্যোবাগোয় ভারতীয় বংশোদ্ভূতদের বিশাল এক সমাবেশে ভাষণ দিয়েছেন। এই অনুষ্ঠানে ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পেরসাদ-বিসেসর উপস্থিত ছিলেন। তিনি ছাড়াও তাঁর মন্ত্রিসভার সদস্য, সাংসদ এবং অন্যান্য বিশিষ্টজনেরা এই সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বর্ণময় ভারতীয়-ত্রিনিদাদীয় প্রথায় সম্বর্ধনা জানানো হয়।