প্রভু জগন্নাথের প্রতি প্রার্থনা জানিয়ে একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
July 16th, 10:45 am
রথযাত্রার পুণ্যলগ্নে প্রভু জগন্নাথের প্রতি প্রার্থনা জানিয়ে একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। জগন্নাথ দেবের স্বর্গীয় মহিমা দেশের প্রতিটি মানুষের জীবনে শক্তি সঞ্চার করুক – এমনটাই চান প্রধানমন্ত্রী।পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
July 16th, 10:37 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, রথযাত্রা ভারতের চিরন্তন আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিচ্ছুরণ এবং মানবতা, সম্মিলিত অংশগ্রহণ এবং স্বার্থহীন সেবার প্রতিরূপ।ওড়িশা সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 01:10 pm
আমাদের ওড়িশা আজকাল উৎসবের আনন্দে মগ্ন। গত সপ্তাহেই মহা ধুমধামে গণেশ উৎসব পালিত হয়েছে। ভগবান জগন্নাথের রথযাত্রার প্রস্তুতিও পুরোদমে চলছে। ময়ূরভঞ্জের বারিপদ রথযাত্রা নিয়েও উত্তেজনার আবহ রয়েছে। আর এই সবকিছুর মাঝে গণতন্ত্রের অগ্রগতির উদযাপনও চলছে। ওড়িশায় বিজেপি সরকারেরও দুই বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে, আপনাদের সকলের মাঝে থাকতে পারা, ময়ূরভঞ্জে আসার সৌভাগ্য এবং আপনাদের এত বিপুল সংখ্যায় উপস্থিতি—এইসব উপলক্ষ আমার জন্য অত্যন্ত বিশেষ। আপনাদের আন্তরিকতা আমাকে বারবার এখানে টেনে আনে। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি ডাবল-ইঞ্জিন সরকারের অধীনে ওড়িশার জনগণের উন্নয়ন যাত্রার জন্য তাঁদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এছাড়াও, এই উপলক্ষে আমি পণ্ডিত রঘুনাথ মুর্মু, ডঃ দাময়ন্তী বেশ্র এবং শ্রী চরণ হেমব্রামের মতো প্রখ্যাত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার জন্য অলচিকি লিপি তৈরি করেছিলেন। আমাদের সরকার সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান উপস্থাপন করেছে। আমরা ওড়িশার সন্তানদের পদ্ম পুরস্কারে সম্মানিত করেছি। গত দুই বছর ধরে, ওড়িশা সরকার এই সমস্ত প্রখ্যাত ব্যক্তিত্বদের স্বপ্ন পূরণের জন্য অক্লান্তভাবে কাজ করে চলেছে।ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ৪৭,৬০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 20th, 01:00 pm
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাঁওতালি জহের ও হো জহের নামক পবিত্র উপাসনাস্থল, একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। এছাড়া, তাঁরা ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল বিকাশ-এর ধারা, ওড়িশা সারা। শ্রী মোদী ৪৭,৬০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২৩ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
June 29th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা সবাই এই সময় যোগের শক্তি এবং ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর স্মৃতিতে পূর্ণ হয়ে রয়েছেন। এইবারও ২১ জুন দেশ ও বিশ্বের কোটি-কোটি মানুষ ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর উদযাপনে অংশ নিয়েছেন। আপনাদের মনে থাকবে, দশ বছর আগে এটা শুরু হয়েছিল। এখন দশ বছরে এই প্রক্রিয়া প্রত্যেক বছর আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এটা এই ব্যাপারেরও ঈঙ্গিত যে আরও বেশি-বেশি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে যোগকে গ্রহণ করছেন। আমরা এবার ‘যোগ দিবস’-এর কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্রতটে তিন লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরও এক অদ্ভূত দৃশ্য সামনে এসেছে, দু’ হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছে। ভেবে দেখুন, কতটা অনুশাসন আর কতটা সমর্পণ মিশে ছিল এর সঙ্গে। আমাদের নৌবাহিনীর জাহাজেও যোগাভ্যাসের চমৎকার দৃশ্য দেখা গিয়েছে। তেলেঙ্গানায় তিন হাজার দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নেয়। তাঁরা দেখিয়েছেন যে যোগ কীভাবে সশক্তিকরণের মাধ্যমও হয়ে উঠতে পারে। দিল্লীর মানুষ যোগকে স্বচ্ছ যমুনা তৈরির সঙ্কল্পের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগাভ্যাস করেছেন। জম্মু-কাশ্মীরে চেনাব সেতু যা পৃথিবীর সবথেকে উঁচু রেলসেতু, সেখানেও মানুষ যোগাভ্যাস করেছেন। হিমালয়ের তুষারাবৃত শিখর সেখানেও আই-টি-বি-পি-র জওয়ানদের যোগাভ্যাস দেখা গিয়েছে, সাহস আর সাধনা চলেছে একসঙ্গে। গুজরাতের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভডনগরে দু হাজার একশো একুশ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করেছেন এবং নতুন রেকর্ড তৈরি করেছেন। নিউইয়র্ক, লণ্ডন, টোকিও, প্যারিস – দুনিয়ার সব বড় শহর থেকে যোগাভ্যাসের ছবি এসেছে আর প্রত্যেকটি ছবিতে একটি বৈশিষ্ট ছিল– শান্তি, স্থিরতা আর ভারসাম্য। এবারের থীমও খুব বিশিষ্ট ছিল – যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ অর্থাৎ ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’। এটা কেবল একটা স্লোগান নয়, এ একটা অভিমুখ যা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর অনুভব এনে দেয়। আমার বিশ্বাস, এবারের যোগ দিবসের জাঁকজমক আরও বেশি-বেশি মানুষকে যোগকে গ্রহণ করার জন্য নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।প্রভু জগন্নাথের রথযাত্রা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
June 27th, 09:13 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রভু জগন্নাথের রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।ওড়িশা সরকারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 04:16 pm
ওড়িশার রাজ্যপাল শ্রী হরি বাবু জি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জুয়াল ওরাম জি, শ্রী ধর্মেন্দ্র প্রধান জি ও শ্রী অশ্বিনী বৈষ্ণব জি, উপমুখ্যমন্ত্রী শ্রী কনক বর্ধন সিং দেও জি ও শ্রীমতী প্রভাতী পরিদা জি, রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কগণ এবং ওড়িশার ভাই-বোনেরা !ওড়িশা সরকারের এক বছর পূর্তি উপলক্ষে ১৮,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
June 20th, 04:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভুবনেশ্বরে ওড়িশা সরকারের এক বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ওড়িশার সামগ্রিক উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে, প্রধানমন্ত্রী পানীয় জল, সেচ, কৃষি পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো, গ্রামীণ সড়ক ও সেতু, জাতীয় মহাসড়কের কিছু অংশ এবং একটি নতুন রেললাইন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে ১৮,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।ভারতকে কেবল তার নিজস্ব চাহিদা পূরণ করলে হবে না, একইসঙ্গে বিশ্বব্যপী খাদ্য সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হতে হবে: প্রধানমন্ত্রী মোদী
May 29th, 06:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত কৃষি সংকল্প অভিযানে ভাষণ দিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনাকে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং কৃষি উন্নয়নে সহায়তা করার এক অনন্য প্রয়াস বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে খরিফ মরশুমের প্রস্তুতি শুরু হয়েছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিকশিত কৃষি সংকল্প অভিযানে ভাষণ দিয়েছেন
May 29th, 06:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত কৃষি সংকল্প অভিযানে ভাষণ দিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনাকে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং কৃষি উন্নয়নে সহায়তা করার এক অনন্য প্রয়াস বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে খরিফ মরশুমের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১২ থেকে ১৫ দিনের মধ্যে বিজ্ঞানী, বিশেষজ্ঞ, আধিকারিক ও প্রগতিশীল কৃষকদের সম্বন্বয়ে গঠিত ২০০০টি দল ৭০০-র বেশি জেলা ঘুরবে এবং গ্রামের লক্ষ লক্ষ কৃষকদের কাছে পৌঁছে যাবে। ভারতের কৃষিক্ষেত্রকে শক্তিশালী করার জন্য তারা যে নিরলস প্রয়াস দেখিয়েছেন তার স্বীকৃতিস্বরূপ সকল কৃষক এবং এই দলে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 09th, 10:15 am
ওড়িশার রাজ্যপাল ডঃ হরিবাবুজি, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী এস জয়শঙ্করজি, জুয়াল ওঁরাওজি, ধর্মেন্দ্র প্রধানজি, অশ্বিনী বৈষ্ণবজি, শোভা কারান্দলাজেজি, কীর্তি বর্ধন সিংজি, পবিত্র মার্গারেটাজি, ওড়িশার উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেওজি ও প্রভাতী পাড়িদাজি, অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং মা ভারতীর পুত্র কন্যা ও সমগ্র বিশ্ব থেকে আগত অন্যান্যরা!ওড়িশায় অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
January 09th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন যে এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী ভারতীয়দের নানান অনুষ্ঠানে বেজে উঠবে। এই সঙ্গীতের জন্য গ্র্যামি পুরস্কারে সম্মানিত শিল্পী রিকি কেজ এবং তাঁর সহযোগীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 06th, 01:00 pm
তেলেঙ্গানার রাজ্যপাল শ্রী জিষ্ণু দেববর্মা, ওড়িশার রাজ্যপাল শ্রী হরি বাবুজি, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল শ্রী মনোজ সিনহাজি, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ওমর আবদুল্লাজি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী শ্রী রেওয়ান্ত রেড্ডিজি, ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি, শ্রী জি কিষাণ রেড্ডিজি, ডঃ জিতেন্দ্র সিং-জি, শ্রী ভি সোমাইয়াজি, শ্রী রবনীত সিং বিট্টুজি, শ্রী বন্দি সঞ্জয় কুমারজি, অন্যান্য মন্ত্রীরা, সাংসদরা, বিধায়করা, বিশিষ্ট অতিথিবর্গ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
January 06th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী নতুন জম্মু রেল ডিভিশনের উদ্বোধন করলেন। ইস্ট- কোস্ট রেলওয়ের রায়গড়া রেলওয়ে ডিভিশন ভবনের শিলান্যাসও করেন এবং তেলেঙ্গানায় চারলাপল্লী নতুন টার্মিনাল স্টেশনেরও উদ্বোধন করেন।ওড়িশা পর্ব উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 24th, 08:48 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী ধর্মেন্দ্র প্রধানজি, শ্রী অশ্বিনী বৈষ্ণজি, ওড়িয়া সমাজের সভাপতি শ্রী সিদ্ধার্থ প্রধানজি, ওড়িশা সমাজের অন্য পদাধিকারীবৃন্দ, ওড়িশার শিল্পীগণ, অন্য অভ্যাগতবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘ওড়িশা পর্ব ২০২৪’ – এর অনুষ্ঠানে অংশ নিয়েছেন
November 24th, 08:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘ওড়িশা পর্ব ২০২৪’ – এর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভাষণে তিনি উপস্থিত ওড়িশার সকল ভাই ও বোনকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ বছর স্বভাবকবি গঙ্গাধর মেহেব – এর প্রয়াণ বার্ষিকী এবং তাঁকে শ্রদ্ধা জানান। এছাড়াও তিনি শ্রদ্ধা জানান ভক্ত দাসিয়া ভাউরি, ভক্ত সালাবেগা এবং ওড়িয়া ভাগবতের লেখক শ্রী জগন্নাথ দাসকে।We will leave no stone unturned in fulfilling people’s aspirations: PM Modi in Bhubaneswar, Odisha
September 17th, 12:26 pm
PM Modi launched Odisha's 'SUBHADRA' scheme for over 1 crore women and initiated significant development projects including railways and highways worth ₹3800 crore. He also highlighted the completion of 100 days of the BJP government, showcasing achievements in housing, women's empowerment, and infrastructure. The PM stressed the importance of unity and cautioned against pisive forces.প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওড়িশার ভুবনেশ্বরে বৃহত্তম মহিলা-কেন্দ্রিক প্রকল্প ‘সুভদ্রা’র সূচনা করেছেন
September 17th, 12:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওড়িশার ভুবনেশ্বরে ওড়িশা সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘সুভদ্রা’ প্রকল্পের সূচনা করেছেন। এটি বৃহত্তম মহিলা-কেন্দ্রিক প্রকল্প। ১ কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ১০ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর কর্মসূচিরও সূচনা করেন। শ্রী মোদী ২ হাজার ৮০০ কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এবং ১ হাজার কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আওতায় ১৪টি রাজ্যের প্রায় ১০ লক্ষ সুবিধাপ্রাপকের প্রথম কিস্তি মঞ্জুর করেন। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ ও নগর) – এর আওতায় ২৬ লক্ষেরও বেশি সুবিধাপ্রাপকের গৃহ প্রবেশ অনুষ্ঠানেও অংশ নেন। এরপর, শ্রী মোদী আবাস+ ২০২৪ অ্যাপ – এর সূচনা করেন। এই অ্যাপটি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আওতায় অতিরিক্ত আবাস বিষয়ক সমস্ত রকম সমীক্ষার কাজে সহায়ক হবে। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা (নগর) ২.০-র কার্যকর নির্দেশিকাও জারি করেন।সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
June 30th, 11:00 am
সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকংগ্রেস ও বিজেডি-র কারণে ওড়িশার 'ধনী' মানুষ দরিদ্র রয়ে গেছে, বেরহামপুর প্রধানমন্ত্রী মোদী
May 06th, 09:41 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার নবরঙ্গপুরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। এক বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, আজ আমাদের রামলালা রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। এটাই আপনার একটি ভোটের ফল, যা ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। আমি ওড়িশার সমস্ত মানুষকে অভিনন্দন জানাই।