লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা শুভেচ্ছা জানানোয় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর
June 10th, 09:11 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ডঃ সুভাষ সি কাশ্যপের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
June 04th, 10:22 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোকসভার প্রাক্তন মহাসচিব ডঃ সুভাষ সি কাশ্যপের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।নেদারল্যান্ডসের হেগ শহরে একটি সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 16th, 01:30 pm
এটা প্রমাণ করে যে পাসপোর্টের রঙ বদলাতে পারে, ঠিকানা বদলাতে পারে, টাইম জোন বদলাতে পারে, কিন্তু ভারতমাতার সন্তানেরা যেখানেই বাস করুক না কেন, এই উষ্ণতা, এই প্রাণবন্ততা, জীবন উদযাপনের এই চেতনা সর্বদা আমাদের সঙ্গে থাকে। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাদের সকলের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি যখন এখানে প্রবেশ করছিলাম, তখন পুরো মহারাষ্ট্র, এবং ছত্রপতি শিবাজি মহারাজ, এবং আমার প্রিয় রাজস্থান, এবং 'আ' ফর আসাম...নেদারল্যান্ডসে বসবাসরত ভারতীয়দের সমাবেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
May 16th, 01:20 pm
নেদারল্যান্ডস সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্য হেগ শহরে ভারতীয়দের একটি সমাবেশে ভাষণ দিলেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জনানো হয় সেখানে।জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 18th, 08:45 pm
আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষ করে দেশের মা-বোন ও কন্যাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজ ভারতের প্রতিটি নাগরিক দেখছেন, কীভাবে ভারতের নারীশক্তির উড়ানকে থামিয়ে দেওয়া হয়েছে। তাঁদের স্বপ্নগুলো নির্মমভাবে পিষে ফেলা হয়েছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আমরা সফল হতে পারিনি—“নারী শক্তি বন্দন অধিনিয়ম”-এ সংশোধন করা সম্ভব হয়নি। আর এর জন্য আমি দেশের সমস্ত মা-বোনদের কাছে ক্ষমাপ্রার্থী।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন
April 18th, 08:30 pm
ভারতের মা, বোন ও কন্যাদের সঙ্গে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মহিলাদের অগ্রগতির পথে সৃষ্ট বাধার কারণে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, সরকারের সর্বাত্মক ও আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও 'নারী শক্তি বন্দন অধিনিয়ম' সংশোধনীটি পাস হতে ব্যর্থ হয়েছে, যা কার্যত দেশের নারী সমাজের ন্যায্য স্বপ্নগুলোকে চূর্ণ করে দিয়েছে। শ্রী মোদী বলেন, এই দুর্ভাগ্যজনক পরিণতির জন্য আমি জাতির সকল মা ও বোনদের কাছে গভীর দুঃখ প্রকাশ করছি।প্রধানমন্ত্রী নারী শক্তি বন্ধন অধিনিয়ম সংশোধনীর পক্ষে ভোট দিতে সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন, এটিকে ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেন তিনি
April 17th, 02:13 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন যে, বর্তমানে সংসদে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর সংশোধনী নিয়ে আলোচনা চলছে। তিনি জানান যে, গতকাল গভীর রাত ১টা পর্যন্ত এই আলোচনা চলেছে।লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষনের বঙ্গানুবাদ
April 16th, 03:30 pm
এই গুরুত্বপূর্ণ বিলটির উপর আলোচনা আজ সকালে শুরু হয়েছে। এখানে উপস্থিত অনেক সহকর্মী বিভিন্ন বিষয় উত্থাপন করেছেন এবং তাঁরা অবশ্যই এই সভাকে তথ্য ও যুক্তি দিয়ে সহায়তা করবেন। তাই, আমি সেই বিষয়গুলিতে যেতে চাই না।লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ
April 16th, 03:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় ভাষণ দেন। সকালে পেশ হওয়া সব গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার উল্লেখ করে শ্রী মোদী বলেন, যুক্তি ও তথ্যের ওপর ভিত্তি করে অনেক সহকর্মী গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে কার্যকরী আলোকপাত করেছেন।নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 13th, 11:15 am
মঞ্চে উপস্থিত রয়েছেন দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতি রেখা গুপ্তা জি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী জি, শ্রীমতি সাবিত্রী ঠাকুর জি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বিজয়া রাহাতকর জি। আপনাদের মাঝেও উপস্থিত রয়েছেন বহু প্রবীণ ব্যক্তিত্ব, সংসদ সদস্য, বিধানসভার সদস্য এবং আমাদের লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, শ্রদ্ধেয়া মীরা কুমার জি, যিনি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধেয়া বোনেরাও এখানে উপস্থিত আছেন; এই মুহূর্তে গোটা দেশ বৈশাখী উৎসবের আনন্দে মেতে উঠেছে। আগামীকাল দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষও উদযাপিত হবে। আজ আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি।‘নারীশক্তি বন্দন সম্মেলন’-এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
April 13th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিজ্ঞান ভবনে নারীশক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেন। বৈশাখী উপলক্ষে এবং দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষ উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, একবিংশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত – যা নারীশক্তি সম্পর্কিত।১৩ এপ্রিল 'নারী শক্তি বন্দন সম্মেলন'-এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
April 12th, 04:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১১টা নাগাদ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি জাতীয় স্তরের ‘নারী শক্তি বন্দন সম্মেলন’-এ অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সমবেত জনতার উদ্দেশে ভাষণও দেবেন।এলডিএফ ও ইউডিএফ-এর দুর্নীতি ও তোষণ রাজনীতি কেরলমের সংস্কৃতি এবং বিশ্বাসের ক্ষতি করছে: তিরুবল্লায় প্রধানমন্ত্রী
April 04th, 08:27 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরুবল্লায় একটি বিশাল ও উৎসাহ-উদ্দীপনাপূর্ণ সমাবেশে ভাষণ দিয়েছেন; তিনি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেন এবং দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, কেরলমে এখন এক ঐতিহাসিক রাজনৈতিক রূপান্তরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। জনসভায় মানুষের নজিরবিহীন উপস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “তিরুবল্লায় মানুষের এই বিশাল উপস্থিতি, এনডিএ-র প্রতি আপনাদের আস্থা এবং মা-বোনেরা যে স্নেহ ও ভরসা প্রদর্শন করেছেন—তা সমগ্র কেরলমের মনোভাবের প্রতিফলন। এই রাজ্য এখন এক বড় রূপান্তরের পথে এগিয়ে চলেছে।”তিরুবল্লায় প্রধানমন্ত্রী মোদীর জনসভা কেরলমে রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে
April 04th, 03:35 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরুবল্লায় একটি বিশাল ও উৎসাহ-উদ্দীপনাপূর্ণ সমাবেশে ভাষণ দিয়েছেন; তিনি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেন এবং দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, কেরলমে এখন এক ঐতিহাসিক রাজনৈতিক রূপান্তরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। জনসভায় মানুষের নজিরবিহীন উপস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “তিরুবল্লায় মানুষের এই বিশাল উপস্থিতি, এনডিএ-র প্রতি আপনাদের আস্থা এবং মা-বোনেরা যে স্নেহ ও ভরসা প্রদর্শন করেছেন—তা সমগ্র কেরলমের মনোভাবের প্রতিফলন। এই রাজ্য এখন এক বড় রূপান্তরের পথে এগিয়ে চলেছে।”নকশালবাদের মোকাবিলায় ভারতের দৃঢ় সংগ্রাম নিয়ে লোকসভায় অমিত শাহ-র ভাষণের কিছু অংশ শেয়ার করলেন প্রধানমন্ত্রী
March 30th, 09:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নকশালবাদের মোকাবিলায় ভারতের দৃঢ় সংগ্রাম নিয়ে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ-র ভাষণের কিছু অংশ শেয়ার করলেন। প্রধানমন্ত্রী বলেছেন, এই ভাষণ অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং তার মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপটটিও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মাওবাদীদের কার্যকলাপ দশকের পর দশক ধরে বিভিন্ন অঞ্চলের উন্নয়নকে ব্যাহত করেছে এবং উগ্র বামপন্থা প্রজন্মের পর প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে লোকসভায় প্রধানমন্ত্রীর বিবৃতি
March 23rd, 02:15 pm
আমি এই সম্মানজনক কক্ষে এসেছি পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষ এবং ভারতের জন্য এটি কি সমস্যা সৃষ্টি করেছে, সেই নিয়ে বলতে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২-৩ সপ্তাহে শ্রী জয়শঙ্কর জি এবং শ্রী হরদীপ পুরী জি এই বিষয়ে সভাকে প্রয়োজনীয় তথ্য। জানিয়েছেন । এখন এই সংকট তিন সপ্তাহের বেশি পেরিয়ে গেছে। ফলে. বিশ্ব অর্থনীতি এবং মানুষের জীবনে তার কুপ্রভাব চোখে পড়ছে। সমগ্র বিশ্ব দুই পক্ষের কাছেই দ্রুত এই সংকট সমাধানের আবেদন জানাচ্ছে।পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের বিষয়ে লোকসভায় ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
March 23rd, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় পশ্চিম এশিয়ায় চলতি সংঘাত এবং এর জেরে ভারতের সামনে এসে পড়া কঠিন নানা চ্যালেঞ্জ নিয়ে বিবৃতি দেন। এই সংকট তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে এবং এর ফলে বিশ্ব অর্থনীতি ও মানুষের জীবনের ওপর গভীর নেতিবাচক প্রভাব পড়েছে — একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দ্রুত সমস্যার সমাধানের ওপর জোর দেন। শ্রী মোদী বলেন, বিশ্বের সব দেশ, বিবাদে জড়িয়ে পড়া প্রতিটি পক্ষের কাছে এই সঙ্কটের দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন যে, এই যুদ্ধ অর্থনৈতিক, নিরাপত্তা এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যে জটিলতা তৈরি করেছে তা নজিরবিহীন। তিনি বলেন যে, যুদ্ধরত ও যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলোর সাথে ভারতের ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সংঘাতদীর্ণ এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পরিবহণ পথের ওপর রয়েছে। ভারতের অপরিশোধিত তেল ও গ্যাসের চাহিদার একটি বড় অংশ এই অঞ্চল থেকেই মেটানো হয়। উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত ও কর্মরত প্রায় এক কোটি ভারতীয় নাগরিকের পাশাপাশি, ওই জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয় নাবিকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি খুবই জটিল এবং ভারতের সংসদ থেকে আন্তর্জাতিক মহলের কাছে একটি ঐক্যবদ্ধ সর্বসম্মত বার্তা যাওয়া জরুরি। ভারতীয় নাগরিকদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংঘাত-বিধ্বস্ত দেশগুলিতে থাকা ভারতীয় নাগরিকদের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি জানান যে, পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে দু’দফায় কথা বলেছেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তার আশ্বাস মিলেছে। শ্রী মোদী বলেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পশ্চিম এশিয়ায় থাকা ভারতীয় নাগরিকদের জন্য কনস্যুলার ও প্রাতিষ্ঠানিক সহায়তার বিস্তারিত বিবরণও প্রধানমন্ত্রী তুলে ধরেন। তিনি বলেন যে, সংঘাত-বিধ্বস্ত দেশগুলির ভারতীয় দূতাবাসগুলি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে এবং নিয়মিত পরামর্শমূলক নির্দেশিকা জারি করছে। পাশাপাশি ভারত ও সংঘাত-বিধ্বস্ত দেশ — উভয় স্থানেই ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও জরুরি হেল্পলাইন রয়েছে। ভারত থেকে যাওয়া কর্মী ও পর্যটক – সকলকেই প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩,৭৫,০০০-এরও বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরে এসেছেন; এর মধ্যে কেবল ইরান থেকেই ফিরেছেন প্রায় ১,০০০ ভারতীয়, যাঁদের মধ্যে ৭০০-এরও বেশি হলেন তরুণ চিকিৎসা-বিজ্ঞানের শিক্ষার্থী। তিনি আরও উল্লেখ করেন যে, উপসাগরীয় দেশগুলোতে থাকা ভারতীয় স্কুলগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণীর নির্ধারিত পরীক্ষা সিবিএসই বাতিল করেছে এবং শিক্ষার্থীদের পড়াশোনা চালু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।ভারত-ইজরায়েল যৌথ বিবৃতি
February 26th, 07:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে সে দেশ সফর করেন। এর মধ্য দিয়ে দুটি দেশের উষ্ণ ও নিবিড় কৌশলগত অংশীদারিত্ব প্রতিফলিত হয়। বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ও বর্ষীয়ান মন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ইজরায়েল সফর এবং তার পরের বছর ইজরালেয়ের প্রধানমন্ত্রীর ভারত সফর অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন এক যুগের সূচনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তি, সাইবার জগৎ, কৃষি, জল ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিল্পোদ্যোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দুই প্রধানমন্ত্রীই কৌশলগত অংশীদারিত্বকে ‘শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ এক কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন।শিলংয়ের লোকসভা সাংসদ ডঃ রিকি এজে সিংকন-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
February 20th, 09:31 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিলংয়ের লোকসভা সাংসদ ডঃ রিকি এজে সিংকন-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।দেশের অর্থনৈতিক রূপান্তরে বাজেটের ভূমিকা নিয়ে অর্থমন্ত্রী সার্বিক চিত্র এঁকেছেন: প্রধানমন্ত্রী
February 12th, 02:13 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের অর্থনৈতিক রূপান্তরে এ বছরের বাজেটের প্রভাব নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন লোকসভায় তাঁর ভাষণে সার্বিক চিত্র তুলে ধরেছেন। অর্থমন্ত্রী রিফর্ম এক্সপ্রেস’, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সহায়তা, পরবর্তী প্রজন্মের পরিকাঠামো, স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষা সহ বিভিন্ন দিকে সরকারের উদ্যোগ স্পষ্টভাবে তুলে ধরেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।