আপনারা কেবল পদকের সংখ্যাই বাড়াননি, বরং একটি পুরো প্রজন্মকে প্রস্তুত করেছেন: কমনওয়েলথ গেমসের বিজয়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী
August 10th, 10:00 am
প্রধানমন্ত্রী মোদী কমনওয়েলথ গেমসে জয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করেন এবং উল্লেখ করেন যে, গত ১২ বছর ধরে তিনি নিয়মিতভাবে ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করে আসছেন। বিজয়ীরা গেমস-কেন্দ্রিক তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন—যার মধ্যে ছিল প্রতিযোগিতার প্রস্তুতি, কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে পরাজিত করা এবং 'খেলো ইন্ডিয়া' প্রকল্পের সাফল্য। প্রধানমন্ত্রী মোদী এই আলোচনা পর্বটি শেষ করেন এই বার্তা দিয়ে: জো খেলেগা, ও খিলেগা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ানদের সঙ্গে কথা বললেন
August 10th, 09:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ানদের সঙ্গে কথা বললেন। প্রধানমন্ত্রী গত এক দশকে ভারতীয় ক্রীড়া জগতে পরিস্থিতির রূপান্তরের কথা জানিয়ে বিশেষ করে একটি বিষয় তুলে ধরলেন, সেটি হল তাঁর ১২-১৩ বছরের মেয়াদে বাড়িতে জাতীয় ক্রীড়াবিদদের অভ্যর্থনা জানানোটা একটা নিয়মিত মনে রাখার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, অদম্য নিষ্ঠার সঙ্গে এবং পরের পর সফলতার মাধ্যমে দেশের জন্য নিয়মিত ভারতীয় অ্যাথলিটদের পদক জয় অনেক বেশি করে স্কুলের ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করবে সাধারণ পরামর্শের তুলনায়। শ্রী মোদী বলেন, “আপনাদের পদক তাঁদের অনেক বেশি অনুপ্রাণিত করবে। স্কুলে গিয়ে তাদের কিছু বলার থেকে বেশি”।২০২৬ এর কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পদক বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
August 09th, 10:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৭, লোক কল্যাণ মার্গ-এ ২০২৬ এর কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পদক বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং প্রতিযোগিতায় তাঁদের অভিজ্ঞতা শুনেছেন।Prime Minister Narendra Modi Chairs Second High-Level Meeting with Secretaries of Government of India
July 28th, 08:48 pm
PM Modi chaired the second high-level meeting with Secretaries to the Government of India. The sectors discussed included Finance and Economy, Commerce and Industry and Technology. He stressed the need to reform processes, improve work culture and strengthen institutional efficiency, while also calling for greater participation of young innovators and entrepreneurs in the cybersecurity ecosystem.বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সড়ক উন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চস্তরীয় বৈঠক
July 22nd, 07:37 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ৭ নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনে আজ বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সড়ক উন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক করলেন।সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 13th, 06:55 pm
কেন্দ্রীয় সরকারের সম্মানিত মন্ত্রীগণ, সংসদ সদস্যগণ, সরকারি কর্মচারীগণ, বিশিষ্ট অতিথিগণ এবং আমার প্রিয় সহকর্মীগণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ ও ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন
February 13th, 06:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন যে, আজ সকলেই একটি নতুন ইতিহাস রচনার সাক্ষী হয়েছেন। তিনি বলেন, ২০৮২ সালের বিক্রম সংবৎ, ফাল্গুন কৃষ্ণপক্ষে, বিজয়া একাদশীর শুভ তিথিতে, মাঘ ২৪ তারিখে এবং ১৯৪৭ সালের শক সংবৎ, যা বর্তমান ক্যালেন্ডারে ১৩ ফেব্রুয়ারী ২০২৬, এই দিনটি ভারতের উন্নয়ন যাত্রায় এক নতুন সূচনার সাক্ষী হয়ে উঠেছে। তিনি বলেন যে, শাস্ত্রে বিজয়া একাদশীর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে গৃহীত সংকল্প সর্বদা বিজয়ের দিকে পরিচালিত করে। শ্রী মোদী বলেন যে, আজ, একটি উন্নত ভারতের সংকল্পের সঙ্গে সকলেই সেবা তীর্থ এবং কর্তব্য ভবনে প্রবেশ করছেন। তিনি জোর দিয়ে বলেন যে, এই লক্ষ্যে বিজয়ের জন্য ঐশ্বরিক আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে। তিনি সেবা তীর্থ এবং নতুন ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দল, মন্ত্রিপরিষদ সচিবালয় এবং বিভিন্ন বিভাগের কর্মচারী সহ সকলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এই ভবন নির্মাণের সঙ্গে যুক্ত সকল প্রকৌশলী এবং কর্মী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।দেবমগরা, কোয়েম্বাটোর, রায়পুর, গুয়াহাটি এবং দিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে এগজাম ওয়ারিয়রদের সঙ্গে হওয়া পরীক্ষা পে চর্চা-র বিশেষ পর্বটি সবাইকে দেখার আহ্বান প্রধানমন্ত্রীর
February 03rd, 04:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬ ফেব্রুয়ারি, ২০২৬ প্রদর্শিত হতে চলা পরীক্ষা পে চর্চা-র বিশেষ পর্বটি দেখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই পর্বে যুব সমাজের সঙ্গে আকর্ষণীয় কথোপকথন এবং তাদের সম্মিলিত চেতনার পরিচয় পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।কৃত্রিম মেধা ক্ষেত্রের সিইও এবং বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
January 29th, 06:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর বাসভবন লোক কল্যাণ মার্গে কৃত্রিম মেধা ক্ষেত্রের সিইও এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন।শক্তি ক্ষেত্রের সিইওদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা
January 28th, 09:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে লোককল্যাণ মার্গে তাঁর বাসভবনে চলতি ইন্ডিয়া এনার্জি উইক (আইইডাব্লু) ২০২৬-এর অঙ্গ হিসেবে আন্তর্জাতিক শক্তি ক্ষেত্রের সিইওদের সঙ্গে আলাপচারিতা করলেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নীরজ চোপড়ার
December 23rd, 03:53 pm
নীরজ চোপড়া এবং তাঁর স্ত্রী হিমানি আজ নতুন দিল্লির ৭, লোককল্যাণ মার্গে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।প্রধানমন্ত্রী রুশ রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন
December 05th, 10:30 am
শ্রী মোদী বলেছেন, “আজ সন্ধ্যায় এবং আগামীকাল আমাদের মধ্যে যে আলোচনা হবে তার অপেক্ষায় রয়েছি। ভারত ও রাশিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে পরীক্ষিত। এই সম্পর্কের ফলে আমাদের জনসাধারণ প্রভূত উপকৃত হয়েছেন।”দৃষ্টিহীন মহিলা টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
November 28th, 10:15 am
স্যার, আপনি কি করে জানলেন যে ও গান করতে পারেটি-২০ বিশ্বকাপ জয়ী দৃষ্টিহীন ভারতীয় মহিলা খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রীর
November 28th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে গতকাল টি-২০ বিশ্বকাপ জয়ী দৃষ্টিহীন ভারতীয় মহিলা খেলোয়াড়দের সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার প্রশংসা করার পাশাপাশি, তাঁদের উৎসাহিতও করেন। তিনি বলেন, যাঁরা কঠিন পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যান, তাঁরা কখনও ব্যর্থ হন না। জীবনের সবক্ষেত্রেই এটি প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি।রাজা তৃতীয় চার্লসের উপহার দেওয়া কদম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী
September 19th, 05:24 pm
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আজ সকালে ৭, লোক কল্যাণ মার্গে রাজা তৃতীয় চার্লসের উপহার দেওয়া কদম গাছের চারা রোপণ করেছি। তিনি পরিবেশ ও সুস্থিতি নিয়ে অত্যন্ত আগ্রহী। এই বিষয়টি আমাদের আলোচনাতেও বারে বারে উঠে আসে”।জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 04th, 05:35 pm
শিক্ষকরা সমাজের এক বিরাট শক্তি হওয়ায় প্রথাগতভাবে তাঁদের একটা স্বাভাবিক সম্মানের জায়গা রয়েছে। আমার সামনে আশীর্বাদের জন্য আপনাদের উঠে দাঁড়ানোটা বেমানান। আমি এই অপরাধের শরিক হতে চাই না। আপনাদের সঙ্গে এই সাক্ষাৎ নিঃসন্দেহে এক অনুপম অভিজ্ঞতা। আপনাদের প্রত্যেকেরই নিজস্ব কোনও অভিজ্ঞতা রয়েছে, তা না হলে এই স্তরে এসে পৌঁছনো সম্ভব নয়। তবে আপনাদের প্রত্যেকের কথা শোনার মতো যথেষ্ট সময় বের করাটা কঠিন। তাহলেও, যেটুকু সময় পাব আমি শোনার চেষ্টা করব, কারণ তা অনুপ্রেরণামূলক। এই জাতীয় পুরস্কার পাওয়ার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। তবে, এই পুরস্কার পাওয়াতেই শেষ নয়, বরং এই পুরস্কার পাওয়ার পর এখন প্রত্যেকের নজর থাকবে আপনাদের ওপর। এর অর্থ, আপনাদের পরিসর এখন অনেক বিস্তৃত হল। তবে আমার বিশ্বাস এটা সূচনা মাত্র। এই পুরস্কার আপনাদের কঠোর পরিশ্রম এবং নিরলস নিষ্ঠার সাক্ষ্য বহন করে। একজন শিক্ষক কেবল বর্তমানেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন তাঁরা। রাষ্ট্রের সেবায় এঁদের অবদান কোনও অংশে কম নয়। কোটি কোটি শিক্ষক রয়েছেন যাঁরা অনুরূপ রাষ্ট্রের সেবায় নিয়োজিত। যদিও এখানে আসার সুযোগ প্রত্যেকের হয়নি। হয়তো তাঁরা সেই চেষ্টা করেননি বা তাঁদের নজর এড়িয়ে গেছে। তবে, আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসই দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন প্রজন্মের লালনপালনে ব্যাপৃত।জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন
September 04th, 05:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভারতীয় সমাজে শিক্ষকদের প্রতি যে সম্মান জানানো হয়, তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকরা দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা পালন করেন। তাঁদের সম্মান জানানো শুধুমাত্র একটি প্রথা নয়, বরং বলা চলে, সারা জীবন ধরে যে অধ্যবসায় তাঁরা দেখিয়ে থাকেন, তার প্রতি স্বীকৃতিদান।প্রধানমন্ত্রী রাখী বন্ধনের বিশেষ অনুষ্ঠানের কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন
August 09th, 03:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবন ৭ লোক কল্যান মার্গ নতুন দিল্লিতে শিশুদের সঙ্গে বিশেষ রাখী বন্ধন উৎসব উদযাপনের কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শ্রী মোদী নারীশক্তির প্রতি তাঁদের নিরন্তর আস্থা ও স্নেহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।উচ্চপর্যায়ের বৈঠকে পৌরোহিত্য প্রধানমন্ত্রীর
May 10th, 02:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ৭, লোককল্যাণ মার্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস জেনারেল অনিল চৌহান, সেনাবাহিনীর প্রধানগণ এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা প্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
May 09th, 10:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত ডোভাল, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এবং সশস্ত্র বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি বৈঠকে উপস্থিত ছিলেন।