প্রধানমন্ত্রী পথবিক্রেতা আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি) প্রকল্পের পুনর্গঠন এবং এর ঋণদানের সময়সীমা ৩১/১২/২০২৪-এর পরেও বাড়াবার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

August 27th, 02:49 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী পথবিক্রেতা আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি) প্রকল্পের পুনর্গঠন এবং এর ঋণদানের সময়সীমা ৩১/১২/২০২৪-এর পরেও বাড়াবার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ঋণ প্রদানের সময়সীমা ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রকল্পের জন্য মোট বরাদ্দ হয়েছে ৭,৩৩২ কোটি টাকা। পুনর্গঠিত এই প্রকল্পের লক্ষ্য হল, ৫০ লক্ষ নতুন সুবিধাভোগী সহ মোট ১.১৫ কোটি সুবিধাভোগীকে এর আওতায় আনা।

কোভিড প্রভাবিত ক্ষেত্রগুলির জন্য ঋণ নিশ্চয়তা কর্মসূচি এবং আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচির সম্প্রসারণে মন্ত্রিসভার সায়

June 30th, 06:57 pm

কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ-এর সময় যে বাধা-বিপত্তি সৃষ্টি হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রেরও ওপরও তা প্রভাব পড়েছে। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামো সম্পর্কিত গ্রিনফিল্ড প্রকল্পগুলির সুবিধার্থে ৫০ হাজার কোটি টাকার ঋণ নিশ্চয়তা তহবিল গঠনে অনুমতি দিয়েছে।