প্রধানমন্ত্রী আমাদের মাতৃভূমির পবিত্র ঐতিহ্য তুলে ধরে এবং সকলের সমৃদ্ধির কামনা করে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন

May 21st, 09:04 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে বলেছেন যে, আমাদের মাতৃভূমি আধ্যাত্মিক সাধনা ও উপাসনার পাশাপাশি সাহস, শক্তি এবং সার্বজনীন কল্যাণের পবিত্র ভূমি। মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে এই কামনা করেছেন শ্রী মোদী।

প্রধানমন্ত্রী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন

May 09th, 11:19 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন। তিনি ১০ তারিখ গভীর রাতে গুজরাটের জামনগর পৌঁছাবেন। পরের দিন সোমনাথ মন্দিরে সকাল ১০.১৫ মিনিট নাগাদ সোমনাথ অম্রুত মহোৎসবে অংশ নেবেন তিনি। এরপর শ্রী মোদী ভাদোদরা যাবেন। সেখানে সন্ধ্যে ৬টায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করবেন তিনি। দুটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।

ভারতরত্ন ডঃ এম.জি. রামচন্দ্রনের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন

January 17th, 10:17 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভারতরত্ন ডঃ এম.জি. রামচন্দ্রন (এমজিআর)-এর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের ওপর ভিত্তি করে কৃষি-শিক্ষা ও গবেষণার যে ভালরকম ব্যবস্থা রয়েছে: প্রধানমন্ত্রী মোদী

August 03rd, 09:35 am

নয়াদিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে (এনএএসসি) আয়োজিত ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ বছরের সম্মেলনের মূল থিমটি হল – ‘নিরন্তর কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে’।

নয়াদিল্লিতে ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

August 03rd, 09:30 am

নয়াদিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে (এনএএসসি) আয়োজিত ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ বছরের সম্মেলনের মূল থিমটি হল – ‘নিরন্তর কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে’। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও ক্ষয়ক্ষতি, উৎপাদন মূল্য বৃদ্ধি এবং নানা ধরনের সংঘাত ও সংঘর্ষজনিত পরিস্থিতির মুখে কৃষি ব্যবস্থাকে কিভাবে নিরন্তর একটি উৎপাদন প্রচেষ্টায় রূপান্তরিত করা যায়, সেই লক্ষ্যেই আয়োজিত এবারের সম্মেলন। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৭৫টি দেশের এক হাজার জনের মতো প্রতিনিধি এবারের সম্মেলন যোগ দিয়েছেন।