ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারত-কোরিয়া সাধারণতন্ত্রের যৌথ বিবৃতি

April 20th, 10:55 pm

ভারত এবং কোরিয়া সাধারণতন্ত্রকে এখানে “দুটি পক্ষ” বলে উল্লেখ করা হবে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, সমুদ্র পরিসর এবং সুমেরু অঞ্চল সংক্রান্ত বিষয়গুলিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই পক্ষ।

ভারত – দক্ষিণ কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বের যৌথ দৃষ্টিভঙ্গী

April 20th, 10:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ভারত সফর করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসেবে এটিই ছিল তাঁর প্রথম ভারত সফর। রাষ্ট্রপতি লি জে মিয়ং - এর সঙ্গে ছিল এক উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে ছিলেন মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলির প্রধান কর্মকর্তারা।

ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল এবং সামুদ্রিক সরবরাহ সংক্রান্ত সার্বিক অংশীদারিত্ব

April 20th, 10:51 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জায়ে মিয়ুং-এর মধ্যে বৈঠকে উভয় পক্ষ জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল এবং সামুদ্রিক সরবরাহ সংক্রান্ত অংশীদারিত্বের ক্ষেত্রে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।

কোরিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি

April 20th, 01:05 pm

প্রথমবার ভারত সফরে আসা প্রেসিডেন্ট লি-কে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তাঁর জীবন সেবা এবং কর্তব্যপরায়ণতার এক অনন্য উদাহরণ। প্রতিটি বাধাকেই অতিক্রম করে মানুষের সেবায় নিজেকে আরও বেশি করে নিয়োজিত করার শপথ নিয়েছেন তিনি। ভারতে এটাই তাঁর প্রথম সফর হলেও, এদেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসা আমি উপলব্ধি করতে পেরেছি তাঁর সঙ্গে আমার প্রথম বৈঠক থেকেই।

জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে কোরিয়ার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

June 18th, 03:17 pm

কানাডার কানানাস্কিসে ৫১তম জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মুং-এর সঙ্গে বৈঠক করেছেন।

কোরিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লি জে-মিউং-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

June 04th, 08:38 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোরিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য লি জে-মিউংকে অভিনন্দন জানিয়েছেন।