কমনওয়েলথ দেশগুলির লোকসভার অধ্যক্ষ ও প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 15th, 11:00 am

লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লাজি, রাজ্যসভার ডেপুটি-চেয়ারম্যান শ্রী হরিবংশজি, আন্তঃসংসদীয় ইউনিয়নের সভাপতি শ্রীমতী তুলিয়া অ্যাকসন, কমনওয়েলথ সংসদীয় সংগঠনের সভাপতি শ্রী ক্রিস্টোফার কালিলা, কমনওয়েলথ দেশগুলির অধ্যক্ষ ও প্রিসাইডিং অফিসার, অন্য প্রতিনিধিরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংবিধান সদনের সেন্ট্রাল হলে কমনওয়েল্থের স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করলেন

January 15th, 10:32 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পার্লামেন্ট হাউস কমপ্লেক্সে সংবিধান সদনের সেন্ট্রাল হলে ২৮তম কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ দ্য কমনওয়েল্থ (সিএসপিওসি)-এর উদ্বোধন করলেন। অনুষ্ঠানে ভাষণে শ্রী মোদী বলেন, সংসদীয় গণতন্ত্রে অধ্যক্ষের ভূমিকা অনন্য। তিনি বলেন, স্পিকারের খুব বেশি কথা বলার সুযোগ হয় না। কিন্তু তাঁদের দায়িত্ব নিহিত থাকে অন্যদের কথা শোনার মধ্যে এবং তাঁরা নিশ্চিত করেন যে প্রত্যেকেই যেন তাঁদের কথা বলার সুযোগ পান। তিনি বলেন, স্পিকারদের অতি সাধারণ গুণ ধৈর্য, যিনি অতিউৎসাহী সদস্যদের চেঁচামেচি নিয়ন্ত্রণ করতে পারেন হাসিমুখে।

দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

December 26th, 01:30 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মানিত সহকর্মীরা - অন্নপূর্ণা দেবী, সাবিত্রী ঠাকুর, রবনীত সিং, হর্ষ মালহোত্রা, দিল্লি সরকারের সম্মানিত মন্ত্রী, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা অতিথিরা এবং আমার প্রিয় সন্তানেরা!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিত বীর বাল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

December 26th, 01:00 pm

এই দিনটির তাৎপর্যের ব্যাখ্যা করতে গিয়ে শ্রী মোদী বলেন, আজ দেশ সাহসী সাহেবজাদাদের স্মরণ করছে, যাঁরা ভারতের গর্ব। এঁদের অদম্য সাহস ও শৌর্য কালের গণ্ডিকে অতিক্রম করেছে। নিষ্ঠুর মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে তাঁরা যেভাবে দাঁড়িয়েছিলেন, তার ফলে ধর্মান্ধতা এবং ভয়ের পরিবেশের ভিত কেঁপে উঠেছিল। যে দেশের এরকম একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে, সেই দেশের তরুণ প্রজন্ম অতীতের অনুপ্রেরণাদায়ক ঐতিহ্যকে গ্রহণ করে যে কোনো লক্ষ্য অর্জনে সক্ষম।

নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ

October 31st, 07:00 pm

শুরুতেই, দেরিতে পৌঁছানোর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আজ সর্দার সাহেবের ১৫০তম জন্মবার্ষিকী। একতা নগরের ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানের কারণে আমি এখানে পৌঁছাতে দেরি করেছি। সময়মতো পৌঁছাতে না পারার জন্য আমি সত্যিই দুঃখিত এবং এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। অনুষ্ঠানের শুরুতে আমরা যে মন্ত্রগুলি শুনেছি সেগুলির শক্তি এবং প্রাণশক্তি এখনও আমাদের সকলের মধ্যে অনুভূত হচ্ছে। যখনই আমি আপনাদের মধ্যে আসার সুযোগ পেয়েছি, তখনই এই শক্তি আমাকে একটি ঐশ্বরিক এবং অসাধারণ অভিজ্ঞতায় ঋদ্ধ করেছে। এটি স্বামী দয়ানন্দজির আশীর্বাদ, এটি তাঁর আদর্শের প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধা, এবং তা আপনাদের মতো সকল চিন্তাবিদদের সঙ্গে আমার অনেক দশকের দীর্ঘ ব্যক্তিগত বন্ধনের ফল যে আমি আপনাদের মধ্যে থাকার সুযোগ পাচ্ছি। যখনই আমি আপনাদের সঙ্গে দেখা করি এবং কথা বলি, তখনই আমি এক অনন্য শক্তি এবং অনুপ্রেরণায় ভরে উঠি। আমাকে আরও জানানো হয়েছে যে এরকম আরও নয়টি হল তৈরি করা হয়েছে, যেখানে আমাদের সমস্ত আর্য সমাজের সদস্যরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখছেন। যদিও আমি তাঁদের দেখতে পাচ্ছি না, তবুও এখান থেকে তাঁদের প্রতি আমার প্রণাম জানাচ্ছি।

কেভাডিয়ায় জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 31st, 09:00 am

সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী এক ঐতিহাসিক উপলক্ষ। একতানগরের এই মনোরম সকাল, এই মনোরম দৃশ্য, সর্দার সাহেবের চরণে আমাদের উপস্থিতি সব মিলে আজ আমরা সকলেই এক দুর্দান্ত মুহূর্তের সাক্ষী। দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ঐক্যের দৌড়, কোটি কোটি ভারতবাসীর উৎসাহে, আমরা নতুন ভারতের সংকল্প অনুভব করছি। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত অসাধারণ উপস্থাপনা সহ সম্প্রতি এখানে যে কর্মসূচিগুলি অনুষ্ঠিত হয়েছিল, তাতে অতীতের ঐতিহ্য, বর্তমানের কঠোর পরিশ্রম এবং সাহসিকতা ও ভবিষ্যতের সাফল্যের এক ঝলক ছিল। সর্দার সাহেবের ১৫০ তম জন্মবার্ষিকী স্মরণে একটি স্মারক মুদ্রা এবং একটি বিশেষ ডাকটিকিটও প্রকাশ করা হয়েছে। সর্দার সাহেবের জন্মবার্ষিকী এবং জাতীয় একতা দিবস (জাতীয় ঐক্য দিবস) উপলক্ষে আমি ১৪০ কোটি দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।

গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন

October 31st, 08:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকীকে ঐতিহাসিক এক অধ্যায় বলে অভিহিত করে তিনি বলেন, আজ সকালে একতা নগরে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সর্দার প্যাটেলের পদতলে বিপুল এই জনসমাগমের মধ্য দিয়ে দেশ এক মহান ব্যক্তিত্বকে স্মরণ করছে। দেশজুড়ে একতার দৌড় আয়োজন করা হয়েছে। কোটি কোটি উৎসাহী ভারতবাসী এই উদ্যোগে সামিল হয়েছেন। এর মধ্য দিয়ে নতুন ভারত গড়ার সংকল্প অনুভূত হচ্ছে। এই একইস্থানে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে অতীতের ঐতিহ্য, বর্তমানের শ্রম ও শৌর্য্য এবং ভবিষ্যতের সাফল্য অনুভূত হচ্ছে। তিনি জানান, সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রা প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী দেশের ১৪০ কোটি নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী হিন্দি দিবসে শুভেচ্ছা জানিয়েছেন, সমস্ত ভারতীয় ভাষা সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন

September 14th, 11:00 am

হিন্দি দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ভারতের পরিচয় এবং মূল্যবোধের জীবন্ত ঐতিহ্য হিসেবে হিন্দির সাংস্কৃতিক ও মানসিক গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের সকল ভারতীয় ভাষাকে সমৃদ্ধ করা এবং গর্বের সঙ্গে ভবিষ্যত প্রজন্মের কাছে সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ফিজির প্রধানমন্ত্রী সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতি

August 25th, 12:30 pm

সেই সময়ে আমরা ফোরাম ফর ইন্ডিয়া – প্যাসিফিক আইল্যান্ডস কোঅপারেশন বা ‘ফিপিক’ শুরু করেছিলাম। ওই বিষয়টি শুধুমাত্র ভারত – ফিজির সম্পর্কই নয়, বরং পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে আমাদের যুক্ত হওয়ার নতুন শক্তি দিয়েছিল এবং আজ প্রধানমন্ত্রী রম্বুকা'জীর এই সফর থেকে আমরা পারস্পরিক সম্পর্কে এক নতুন অধ্যায় যুক্ত করেছি।

থিরু কুমারী আনন্থনের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন

April 09th, 02:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট নেতা থিরু কুমারী আনন্থনের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন।

লেক্স ফ্রিডম্যানের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পডকাস্ট এখন বিভিন্ন ভাষায় শোনা যাবে

March 23rd, 12:21 pm

বিখ্যাত এআই গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পডকাস্ট এখন অনেক ভাষায় শোনা যাবে।

For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast

March 16th, 11:47 pm

PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পডকাস্টের মাধ্যমে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মতবিনিময় করছেন

March 16th, 05:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পডকাস্টে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। মতবিনিময়ের সময় যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, শ্রী মোদী কিভাবে উপবাসের সময়কালে সব কাজ করতে পারেন, তখন প্রধানমন্ত্রী লেক্সকে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে সম্মান জানানোর জন্য লেক্স যে উপবাস করেছেন তা অভূতপূর্ব। “ভারতের ধর্মীয় রীতি-নীতি দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত”। ভারতের সুপ্রিম কোর্টও বলেছে, হিন্দুত্ব কোনো রীতিনীতি নয়, বরং জীবনের পথ চলার এক মাধ্যম। শৃঙ্খলাপরায়ণ হওয়া এবং জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে সমতা বজায় রাখার ক্ষেত্রে উপবাস খুবই সহায়ক হয়। উপবাস ভাবনা-চিন্তার মানসিকতাকে ত্বরান্বিত করে, চিরাচরিত পন্থা থেকে বেরিয়ে নতুন কিছু ভাবতে সাহায্য করে। শ্রী মোদী বলেন, উপবাস করার অর্থ শুধুমাত্র খাদ্য গ্রহণ না করাই নয়, এটি আসলে শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। তিনি জানান, উপবাসের আগে তিনি দীর্ঘদিন ধরে কিছু আয়ুর্বেদিক এবং যোগ-এর রীতিনীতি অনুসরণ করেন। উপবাসকালে জল পান করার ওপর তিনি গুরুত্ব দেন। উপবাসের সময়কালে তিনি আত্মবিশ্লেষণের ওপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী বলেন, স্কুল জীবনে মহাত্মা গান্ধীর আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি উপবাস করার সিদ্ধান্ত নেন। প্রথমবার তিনি যখন উপবাস করেছিলেন সেই সময় তিনি অনুভব করেন যে আগের থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় করেছেন তিনি। এর মধ্য দিয়ে শক্তি সম্পর্কে তাঁর ধারণা জন্মায়। উপবাস করার ফলে তাঁর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সময় তিনি অনেক কিছু নতুনভাবে ভাবতে পারেন, অতুলনীয় কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয় তাঁর।

মরিশাসে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

March 12th, 06:07 am

১০ বছর আগে আজকের এই দিনে আমি যখন মরিশাসে এসেছিলাম, তার এক সপ্তাহ আগে আমরা হোলি উদযাপন করেছি। সেই সময়ে ভারত থেকে ফাগুয়ার আমেজ নিয়ে আমি এসেছিলাম। আর এবার আমি সেই আমেজ নিয়ে ফিরব, মরিশাসের হোলির রঙ নিয়ে ভারতে যাব। আমরা আর একদিন পরই হোলি উদযাপন করব। ১৪ তারিখ সর্বত্র রঙের উৎসব উদযাপিত হবে।

মরিশাসে ভারতীয়দের সামনে ভাষণ প্রধানমন্ত্রীর

March 11th, 07:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী মাননীয় নবীনচন্দ্র রামগুলাম আজ ভারতীয়দের এক সভায় ভাষণ দেন। মরিশাসের ট্রায়ানন কনভেনশন সেন্টারে আয়োজিত এই সভায় ছাত্র, পেশাদার, ব্যবসায়ী এবং সামাজিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ ভারতীয়রা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান 'গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান (জি.সি.এস.কে.)' প্রদানের কথা ঘোষণা করেন মরিশাসের প্রধানমন্ত্রী।

Our language is the carrier of our culture: PM Modi at Akhil Bharatiya Marathi Sahitya Sammelan

February 21st, 05:00 pm

PM Modi inaugurated the 98th Akhil Bharatiya Marathi Sahitya Sammelan in New Delhi. Shri Modi highlighted that the Sammelan was taking place at a significant time when the nation was witnessing the 350th anniversary of Chhatrapati Shivaji Maharaj's coronation, the 300th birth anniversary of Punyashlok Ahilyabai Holkar, and the 75th anniversary of our Constitution, created through the efforts of Babasaheb Ambedkar.

PM Modi inaugurates 98th Akhil Bharatiya Marathi Sahitya Sammelan

February 21st, 04:30 pm

PM Modi inaugurated the 98th Akhil Bharatiya Marathi Sahitya Sammelan in New Delhi. Shri Modi highlighted that the Sammelan was taking place at a significant time when the nation was witnessing the 350th anniversary of Chhatrapati Shivaji Maharaj's coronation, the 300th birth anniversary of Punyashlok Ahilyabai Holkar, and the 75th anniversary of our Constitution, created through the efforts of Babasaheb Ambedkar.

Prime Minister condoles the demise of Dr. Pierre-Sylvain Filliozat

December 31st, 02:38 pm

The Prime Minister, Shri Narendra Modi today condoled the demise of Dr. Pierre-Sylvain Filliozat and remarked that he will be remembered for his exemplary efforts to popularise Sanskrit studies, especially in the field of literature and grammar.

সংবিধান আমাদের জন্য এক দিশারী আলোকবর্তিকা: 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

December 29th, 11:30 am

মন কি বাত-এর এই পর্বে প্রধানমন্ত্রী মোদী সংবিধানের ৭৫তম বার্ষিকী এবং প্রয়াগরাজে মহাকুম্ভ-এর প্রস্তুতি সহ ভারতের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বস্তার অলিম্পিকের সাফল্যের প্রশংসা করেন এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ম্যালেরিয়া নির্মূল ও ক্যান্সার চিকিৎসায় অগ্রগতির মতো উল্লেখযোগ্য স্বাস্থ্যগত অগ্রগতির কথা তুলে ধরেন। এছাড়া, তিনি ওড়িশার কালাহান্ডিতে কৃষি রূপান্তরের প্রশংসা করেন।

ওড়িশা পর্ব উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 24th, 08:48 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী ধর্মেন্দ্র প্রধানজি, শ্রী অশ্বিনী বৈষ্ণজি, ওড়িয়া সমাজের সভাপতি শ্রী সিদ্ধার্থ প্রধানজি, ওড়িশা সমাজের অন্য পদাধিকারীবৃন্দ, ওড়িশার শিল্পীগণ, অন্য অভ্যাগতবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!