PM to visit Surat and Daman on 5th June
June 04th, 10:03 am
PM Modi will visit Gujarat and Daman on 5th June, 2026. He will visit Hazira in Surat district to review ongoing industrial operations and infrastructure projects. Later, he will launch projects worth around ₹18,800 crore in Surat. In Daman, he will inaugurate the New Terminal Building of NAMO Airport and NAMO Hospital and also launch projects worth around ₹2,970 crores. He will also lay the foundation stone for projects in Lakshadweep worth around ₹885 crore.প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন
March 29th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।নতুন দিল্লির কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 04:00 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীগণ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জি, মঞ্চে উপস্থিত অন্য সকল বিশিষ্টজন, এনসিসি এবং এনএসএস ক্যাডেটরা যাঁরা সারা দেশ থেকে এসেছেন, ট্যাবলো শিল্পীরা, রাষ্ট্রীয় রঙ্গশালা থেকে সহকর্মীগণ এবং আমার প্রিয় তরুণ বন্ধুরা। আপনাদের সকলের কঠোর পরিশ্রম এখানে দৃশ্যমান হচ্ছে। আপনারা দারুণ সমন্বয়ের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান পরিবেশন করেছেন।দিল্লিতে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেন। এনসিসি দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এনসিসি এনএসএস ক্যাডেট, ট্যাবলো শিল্পী এবং রাষ্ট্রীয় রঙ্গশালার ব্যক্তিবর্গ, দেশের নানা প্রান্ত থেকে যোগ দেওয়া তরুণ-তরুণীদের প্রয়াসকে এই সমন্বিত সমাবেশে প্রত্যক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, আজ সকালে মহারাষ্ট্রে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। অজিত পাওয়ার মহারাষ্ট্র তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, গ্রামাঞ্চলের মানুষদের জীবনযাপনের উন্নতিসাধনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী প্রয়াত অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলি থেকে এই সমাবেশে যোগ দেওয়া ক্যাডেটদেরকেও তিনি শুভেচ্ছা জানান এবং এ বছরের সমাবেশে মেয়েদের বিপুল অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।নির্বাচন কমিশন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মতদানের প্রক্রিয়া মজবুত করেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
January 19th, 11:30 am
In the 118th episode of Mann Ki Baat, PM Modi reflected on key milestones, including the upcoming 75th Republic Day celebrations and the significance of India’s Constitution in shaping the nation’s democracy. He highlighted India’s achievements and advancements in space sector like satellite docking. He spoke about the Maha Kumbh in Prayagraj and paid tributes to Netaji Subhas Chandra Bose.সুপ্রিম কোর্টে সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 26th, 08:15 pm
ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাজি, বিচারপতি বি আর গাভাইজি, বিচারপতি সূর্য কান্তজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী অর্জুন রাম মেঘওয়ালজি, অ্যাটর্নি জেনারেল শ্রী ভেঙ্কটরমনীজি, বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্রজি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী কপিল সিবালজি, সুপ্রিম কোর্টের বিচারপতি ও প্রাক্তন প্রধান বিচারপতিগণ, অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!Prime Minister Shri Narendra Modi participates in Constitution Day program at Supreme Court
November 26th, 08:10 pm
PM Modi participated in the Constitution Day programme at the Supreme Court. “Our Constitution is a guide to our present and our future”, exclaimed Shri Modi and added that the Constitution had shown the right path to tackle the various challenges that have cropped up in the last 75 years of its existence. He further noted that the Constitution even encountered the dangerous times of Emergency faced by Indian Democracy.কোনও দেশ, কোনও অঞ্চল এবং কোনও সম্প্রদায় যাতে এই ডিজিটাল যুগে পিছিয়ে পড়ে না থাকে, তা আমাদের সুনিশ্চিতও করতে হবে: প্রধানমন্ত্রী মোদী
October 15th, 10:05 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন – ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি (ডব্লুটিএসএ) ২০২৪-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের অষ্টম সংস্করণেরও সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।নতুন দিল্লিতে আইটিইউ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি ২০২৪-এর উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
October 15th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন – ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি (ডব্লুটিএসএ) ২০২৪-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের অষ্টম সংস্করণেরও সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।লক্ষদ্বীপ শুধু কয়েকটি দ্বীপের সমষ্টি নয়, এর সময়োত্তীর্ণ ঐতিহ্য এখানকার বাসিন্দাদের উৎসাহী মনের প্রতিফলন, বলেছেন প্রধানমন্ত্রী মোদী
January 04th, 03:29 pm
লক্ষদ্বীপ শুধু কয়েকটি দ্বীপের সমষ্টি নয়, এর সময়োত্তীর্ণ ঐতিহ্য এখানকার বাসিন্দাদের উৎসাহী মনের প্রতিফলন, বলেছেন প্রধানমন্ত্রী মোদীপ্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন
January 03rd, 01:49 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে তাঁর কথোপকথনের কয়েক ঝলক শেয়ার করেছেন।লাক্ষাদ্বীপের কাভারাত্তিতে উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 03rd, 12:00 pm
লাক্ষাদ্বীপের প্রশাসক শ্রী প্রভূ প্যাটেলজি, স্থানীয় সাংসদ এবং লাক্ষাদ্বীপের আমার সকল পরিবার-পরিজনকে শুভেচ্ছা! নমস্কারম!লাক্ষাদ্বীপের কাভারাত্তিতে ১১৫০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর
January 03rd, 11:11 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লাক্ষাদ্বীপের কাভারাত্তিতে ১১৫০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এইসব উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে প্রযুক্তি, বিদ্যুৎ, জলসম্পদ, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা। ল্যাপটপ প্রকল্পে ছাত্রছাত্রীদের হাতে ল্যাপটপ তুলে দেন প্রধানমন্ত্রী। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে তিনি স্কুল পড়ুয়াদের সাইকেল প্রদান করেন। এছাড়া কৃষক এবং মৎস্যজীবীদের হাতে পিএম কিষান ক্রেডিট কার্ডও তুলে দেন প্রধানমন্ত্রী।লাক্ষাদ্বীপের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে পর্যালোচনা বৈঠক
January 02nd, 11:16 pm
লাক্ষাদ্বীপের উন্নয়ন নিয়ে আজ এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আজ লাক্ষাদ্বীপে পৌঁছন, আগামীকাল তিনি এখানকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন।লাক্ষাদ্বীপের আগাত্তি বিমানবন্দরে এক জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
January 02nd, 04:45 pm
লাক্ষাদ্বীপের প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু, স্বাধীনতার পরবর্তী সময়ে এই অঞ্চলের পরিকাঠামোর উন্নয়নের জন্য খুব কমই ভাবনাচিন্তা করা হয়েছে। জাহাজ চলাচল এখানকার জীবনযাত্রার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বন্দর ক্ষেত্রের পরিকাঠামো দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছে। শিক্ষা, স্বাস্থ্য এমনকি, পেট্রোল ও ডিজেলের সহজলভ্যতা - বিভিন্ন ক্ষেত্রেই নানা সমস্যা দেখা দিয়েছে। আমাদের সরকার এখন এই সমস্যাগুলির সমাধানে সক্রিয় হয়েছে। লাক্ষাদ্বীপের কাভারাত্তি ও মিনিকয় দ্বীপে প্রথম পিওএল বাল্ক স্টোরেজ ফেসিলিটি গড়ে তোলা হয়েছে। এর ফলে, বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।প্রধানমন্ত্রী মোদী লক্ষদ্বীপের আগত্তি বিমানবন্দরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন
January 02nd, 04:30 pm
প্রধানমন্ত্রী মোদী লক্ষদ্বীপের আগত্তি বিমানবন্দরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। এই অনুষ্ঠানে ভাষণে, প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপের অপার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন এবং স্বাধীনতার পর লাক্ষাদ্বীপ দীর্ঘদিন ধরে যে অবহেলার সম্মুখীন হয়েছিল তা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, গত ১০ বছরে অগাত্তিতে অনেক উন্নয়নমূলক প্রকল্প সম্পন্ন হয়েছে এবং বিশেষ করে জেলেদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা তৈরির কথা উল্লেখ করেছেন।২-৩ জানুয়ারি, ২০২৪-এ প্রধানমন্ত্রীর তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ এবং কেরল সফর
December 31st, 12:56 pm
২ জানুয়ারি, ২০২৪-এ সকাল ১০-৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে পৌঁছবেন। তিরুচিরাপল্লির ভারতীদশন বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সমাবর্তন উৎসবে তিনিই হবেন প্রধান অতিথি। দুপুর ২টো নাগাদ তিরুচিরাপল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিমান, রেল, সড়ক, তেল ও গ্যাস, জাহাজ এবং উচ্চ শিক্ষাক্ষেত্র-কেন্দ্রিক ১৯ হাজার ৮৫০ কোটির বেশি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ ও শিলান্যাস করবেন। দুপুর ৩-১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপের অগত্তি-তে পৌঁছবেন। সেখানে তিনি একটি জনসভায় ভাষণ দেবেন। ৩ জানুয়ারি, ২০২৪-এ দুপুর ১২টায় প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপের কাভারাত্তিতে পৌঁছবেন। সেখানে টেলি-যোগাযোগ, পানীয় জল, সৌরশক্তি এবং স্বাস্থ্য সহ একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।লাক্ষাদ্বীপের ‘নিউট্রি গার্ডেন প্রোজেক্ট’-এর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী
June 10th, 08:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের ‘নিউট্রি গার্ডেন প্রোজেক্ট’-এর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে লাক্ষাদ্বীপের জনগণের নতুন কিছু শেখা ও নতুনকে গ্রহণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ পায়।দমনে নমো পথ এবং দেবকা সমুদ্রতট জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী
April 25th, 11:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দমনে আজ নমো পথ ও দেবকা সমুদ্রতট জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন, অনুষ্ঠান-স্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নির্মাণ শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং তাঁদের সঙ্গে ছবি তোলেন। তিনি নতুন ভারত সেলফি পয়েন্ট ঘুরে দেখেন।‘রোজগার মেলা’য় সমবেত ৭১ হাজার নবনিযুক্ত সরকারি কর্মীর উদ্দেশে বক্তব্য প্রধানমন্ত্রীর
November 22nd, 10:31 am
আপনাদের সকলকেই জানাই অনেক অনেক অভিনন্দন। দেশের ৪৫টি শহরের ৭১ হাজার তরুণ ও যুবার কাছে আজ পৌঁছে যাচ্ছে নিয়োগপত্র। হাজার হাজার পরিবারে এক সমৃদ্ধির যুগ শুরু হতে চলেছে আজ থেকে। গত মাসে ধনতেরাসের দিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়োগপত্র পৌঁছে দেওয়া হয়েছিল ৭৫ হাজার তরুণ ও যুবকের কাছে। সরকারি কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সরকার যে একনিষ্ঠভাবে কাজ করে চলেছে, আজকের ‘রোজগার মেলা’ তারই এক বিশেষ দৃষ্টান্ত।