নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
July 11th, 01:15 pm
আমরা ভারতীয়রা ২০ বছর ধরে এই কথা শুনে আসছি। কিন্তু আজ, ৪০ বছর পর, একজন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে এসেছেন। এটা আমার সৌভাগ্য। আমি নিউজিল্যান্ডের সমস্ত বাসিন্দাদের, আপনাদের সকলের কাছে ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা নিয়ে এসেছি।নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর
July 11th, 12:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে আয়োজিত ‘কিয়া ওরা মোদী’ অনুষ্ঠানে নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয়দের এক বিশাল সভায় ভাষণ দেন। বিশেষ সৌজন্যতার বার্তা দিয়ে পদক্ষেপ হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনও এই অনুষ্ঠানে যোগ দেন। ১০,০০০-এরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষের উষ্ণতা, প্রাণশক্তি ও উদ্দীপনায় এই সমাবেশ মুখরিত হয়ে উঠেছিল।কলকাতায় আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধক-এর মিলিত কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 12:51 pm
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি, নৌ-সেনা প্রধান কৃষ্ণ স্বামীনাথন জি এবং এখানে উপস্থিত বিশিষ্ট ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ জলে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী
June 21st, 12:50 pm
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী আজ তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ – উন্নত স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি ;বৃহৎ জরিপ জাহাজ আইএনএস সংশোধক, এবং অগভীর জলে সাবমেরিন প্রতিরোধী আইএনএস অগ্রয় –কে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে জলে ভাসিয়েছেন। এর ফলে যুদ্ধজাহাজের ক্ষেত্রে দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সমুদ্র ক্ষেত্র সম্বন্ধে সচেতনতা বাড়বে এবং ভূরাজনৈতিক হুমকির বিরুদ্ধে আমাদের উপকূলের নিরাপত্তা দৃঢ় হবে। তিনটি জাহাজই ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা নকশা করা হয়েছে এবং কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। জাহাজ তিনটির নির্মাণে ২০০-রও বেশি এমএসএমই-র অংশীদারি আছে। ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান সহ এই জাহাজগুলি আত্মনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতিরও প্রমাণ।২০২৬-২৭ বিপণন মরশুমে খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্যের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
May 13th, 03:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি ২০২৬-২৭ বিপণন মরশুমে ১৪টি খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্যের প্রস্তাবে আজ অনুমোদন দিয়েছে। সরকার ২০২৬-২৭ বিপণন মরশুমে এই শস্যগুলির ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে সূর্যমুখীর বীজ। গত বছরের তুলনায় যা কুইন্টাল প্রতি ৬২২ টাকা বেশি। এরপর, তুলোর ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৫৫৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। রামতিল এবং তিলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি পেয়েছে কুইন্টাল প্রতি যথাক্রমে ৫১৫ টাকা এবং ৫০০ টাকা।টিএমসি শুধুমাত্র গালিগালাজ করে, হুমকি দেয় এবং মিথ্যা ছড়ায়: পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে প্রধানমন্ত্রী মোদী
April 27th, 12:00 pm
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্যারাকপুরে একটি বিশাল জনসভায় ভাষণ দেন এবং তাঁর শক্তিশালী ও আবেগপূর্ণ বক্তব্যের মাধ্যমে জনতাকে উজ্জীবিত করেন। ইতিহাস থেকে বর্তমান প্রেক্ষাপট টেনে প্রধানমন্ত্রী মোদী ১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার হিসেবে ব্যারাকপুরের ঐতিহ্য স্মরণ করেন এবং এটিকে আবারও পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেন। তিনি আরও বলেন, ব্যারাকপুরই বাংলায় পরিবর্তনের পথ প্রশস্ত করছে।প্রধানমন্ত্রী মোদীর উচ্চ-উদ্দীপনাপূর্ণ ভাষণ ব্যারাকপুরের জনতাকে উজ্জীবিত করেছে
April 27th, 11:30 am
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্যারাকপুরে একটি বিশাল জনসভায় ভাষণ দেন এবং তাঁর শক্তিশালী ও আবেগপূর্ণ বক্তব্যের মাধ্যমে জনতাকে উজ্জীবিত করেন। ইতিহাস থেকে বর্তমান প্রেক্ষাপট টেনে প্রধানমন্ত্রী মোদী ১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার হিসেবে ব্যারাকপুরের ঐতিহ্য স্মরণ করেন এবং এটিকে আবারও পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেন। তিনি আরও বলেন, ব্যারাকপুরই বাংলায় পরিবর্তনের পথ প্রশস্ত করছে।পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতের বিষয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
March 24th, 02:05 pm
পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে এবং তার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সে বিষয়ে আমরা সকলেই অবগত। এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরতে আমি আজ সংসদের উচ্চকক্ষে তথা দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে এক গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগজনক। এই যুদ্ধ আমাদের বাণিজ্য পথগুলোকে প্রভাবিত করছে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহ আজ প্রভাবিত। উপসাগরীয় দেশগুলোতে প্রায় ১ কোটি ভারতীয় বসবাস করেন এবং কাজ করেন। তাদের জীবন ও জীবিকার নিরাপত্তার বিষয়টি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে, এই জাহাজগুলিতে প্রচুর ভারতীয় নাবিক রয়েছেন। ভারতের জন্য এটিও অত্যন্ত উদ্বেগের। এই ভয়াবহ পরিস্থিতিতে, ভারতীয় সংসদের এই উচ্চকক্ষ থেকে শান্তি ও আলোচনার জন্য ঐক্যবদ্ধ এক ধ্বনি সারা পৃথিবীর কাছে পৌছে দেওয়া অপরিহার্য।পশ্চিম এশিয়ার সংঘর্ষ নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
March 24th, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ গোটা বিশ্বে এক তীব্র জ্বালানি সঙ্কটের জন্ম দিয়েছে, যার প্রভাব ভারতেও পড়েছে এবং উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান যে, এই সংঘাত ভারতের বাণিজ্যিক পথগুলি বিঘ্নিত হওয়ায় পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলিতে প্রায় এক কোটি ভারতীয়ের বসবাস। এই অবস্থায় তাঁদের নিরাপত্তা ও জীবন-জীবিকা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে, তিনি হরমুজ প্রণালীতে জাহাজে আটকে থাকা বিপুল সংখ্যক ভারতীয় নাবিকের অবস্থার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে, ভারতের সংসদের এই মর্যাদাপূর্ণ উচ্চকক্ষ থেকে সমগ্র বিশ্বের উদ্দেশে শান্তি ও পারস্পরিক আলাপ-আলোচনার পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উচ্চারিত হওয়া একান্ত আবশ্যক।পূর্ববর্তী সরকারগুলো দশকের পর দশক ধরে মৎস্যজীবী সম্প্রদায়কে অবহেলা করেছে। কিন্তু এখন এনডিএ সরকার তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের অসীম সম্ভাবনার পথে সহায়তা করছে: প্রধানমন্ত্রী
March 11th, 01:00 pm
'অখিল কেরালা ধীবর সভা'-র সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মৎস্যজীবী সম্প্রদায়ের সেবায় সংগঠনটির ৫০ বছর পূর্তি এক ঐতিহাসিক মাইলফলক। কেরালা জুড়ে সংগঠনের সদস্য ও মৎস্যজীবীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ দশক ধরে এই সংগঠনটি মৎস্যজীবীদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। এই যাত্রা আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সেবার মানসিকতার প্রতিফলন।প্রধানমন্ত্রী মোদী অখিল কেরালা ধীবর সভার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
March 11th, 12:30 pm
'অখিল কেরালা ধীবর সভা'-র সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মৎস্যজীবী সম্প্রদায়ের সেবায় সংগঠনটির ৫০ বছর পূর্তি এক ঐতিহাসিক মাইলফলক। কেরালা জুড়ে সংগঠনের সদস্য ও মৎস্যজীবীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ দশক ধরে এই সংগঠনটি মৎস্যজীবীদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। এই যাত্রা আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সেবার মানসিকতার প্রতিফলন।নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণ
January 27th, 04:32 pm
ম্যাডাম প্রেসিডেন্ট, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ী নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা।নতুন দিল্লিতে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
January 27th, 04:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টদের ভারত সফর নিছক সাধারণ কোনও কূটনৈতিক সফর নয়, এর মধ্য দিয়ে ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে। এই প্রথম তাঁরা ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। আর আজ অসংখ্য সিইও-র উপস্থিতিতে এমন বৃহৎ পরিসরে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামের আয়োজন করা হয়েছে। এইসব অর্জন বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক অভূতপূর্ব ঘনিষ্ঠতার প্রতীক।ভারত-ওমান বিজনেস ফোরামে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
December 18th, 04:08 pm
সাত বছর পর ওমান সফর করতে পেরে এবং আজ আপনাদের সকলের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে আমি নিজেকে বিশেষ সৌভাগ্যবান মনে করছি।ভারত-ওমান বিজনেস ফোরামের বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
December 18th, 11:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মাস্কাটে ভারত-ওমান বিজনেস ফোরামের বৈঠকে ভাষণ দেন। ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রসার মন্ত্রী আল ইউসেফ, ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান শেখ ফইজাল আল রাওয়াস ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযুষ গোয়েল, সিআইআইএ-র প্রেসিডেন্ট শ্রী রাজীব মেমানি প্রমুখ উপস্থিত ছিলেন। উভয় দেশের জ্বালানী, কৃষি, লজিস্টিকস, পরিকাঠামো, নির্মাণ, স্বাস্থ্য, আর্থিক পরিষেবা, পরিবেশবান্ধব উন্নয়ন, শিক্ষা এবং যোগাযোগ ক্ষেত্রের প্রথম সারির বাণিজ্য প্রতিনিধিরাও এতে যোগ দেন।শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
November 25th, 10:20 am
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল জি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রদ্ধেয় সরসঙ্ঘ চালক ডঃ মোহন ভাগবৎ জি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সভাপতি শ্রদ্ধেয় মহন্ত নিত্য গোপাল দাস জি, শ্রদ্ধেয় সাধুসন্তরা, উপস্থিত ভক্তবৃন্দ, দেশ ও বিশ্বের কোটি কোটি রাম ভক্ত যাঁরা আজ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছেন, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ !অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দির ধ্বজারোহণ উৎসবে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
November 25th, 10:13 am
দেশের সামাজিক-সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চালচিত্রের এক স্মরণীয় লগ্নে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় পবিত্র শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিখরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করেন। ধ্বজারোহণ উৎসব মন্দির নির্মাণের সমাপ্তি এবং সাংস্কৃতিক উদযাপন ও জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। এই উপলক্ষে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরেকটি শিখর প্রত্যক্ষ করছে। আজ সমগ্র ভারত এবং সমগ্র বিশ্ব ভগবান শ্রীরামের চেতনায় পরিপূর্ণ, শ্রী মোদী বলেন, প্রতিটি রাম ভক্তের হৃদয়ে অনন্য তৃপ্তি, অসীম কৃতজ্ঞতা এবং অপরিসীম আনন্দ বিরাজ করছে। শতাব্দীর পুরনো ক্ষত নিরাময় হচ্ছে, শতাব্দীর যন্ত্রণার অবসান ঘটছে এবং শতাব্দীর সংকল্প আজ পূর্ণতা পাচ্ছে। এটি এমন একটি যজ্ঞের সমাপ্তি যার আগুন ৫০০ বছর ধরে প্রজ্জ্বলিত ছিল, এমন এক যজ্ঞ যার বিশ্বাস কখনও টলে যায়নি, এক মুহূর্তের জন্যও বিশ্বাস ভাঙেনি। আজ ভগবান শ্রীরামের গর্ভগৃহের অসীম শক্তি এবং শ্রীরামের পরিবারের ঐশ্বরিক মহিমা এই ধর্মধ্বজের আকারে এই ঐশ্বরিক এবং মহৎ মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে।আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাঘশীরকে নৌ-বাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 15th, 11:08 am
মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণজি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার প্রবীণ সহকর্মী শ্রী রাজনাথ সিংজি, শ্রী সঞ্জয় শেঠজি, মহারাষ্ট্রের দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডেজি, শ্রী অজিত পাওয়ারজি, সিডিএস, সিএনএস, নৌ-বাহিনীর বন্ধুগণ, মাঝগাঁও ডকইয়ার্ডের সহকর্মীরা, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
January 15th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ন্যাভাল ডকইয়ার্ডে প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে উদযাপন করা হয়। দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যেসব বীর যোদ্ধা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, প্রধানমন্ত্রী তাঁদের কুর্নিশ জানান। এই উপলক্ষ্যে সেনা বাহিনীর সব সদস্যদের অভিনন্দন জানান তিনি।স্বাভিমান অ্যাপার্টমেন্টস্ প্রকল্পে সুবিধাপ্রাপকদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার বঙ্গানুবাদ
January 03rd, 08:30 pm
হ্যাঁ স্যর, পেয়েছি। আমরা আপনার কাছে খুবই কৃতজ্ঞ। কুঁড়ে ঘর থেকে উঠে আসার জায়গা দিয়েছেন আপনি। এত ভালো কিছু আমরা আগে ভাবতেই পারিনি। কিন্তু, আপনি আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন...হ্যাঁ স্যর।