অন্ধপ্রদেশের কুর্নুল জেলায় দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী
April 16th, 09:50 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধপ্রদেশের কুর্নুল জেলায় দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।মহারাষ্ট্রে বিওটি (টোল) মডেলে ১৯,১৪২ কোটি টাকা ব্যয়ে ৬-লেনের প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড ৩৭৪ কিলোমিটার দীর্ঘ নাসিক-সোলাপুর-আক্কলকোট করিডর নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
December 31st, 03:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-র পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ মহারাষ্ট্রে বিওটি (টোল) মডেলে ১৯,১৪২ কোটি টাকা ব্যয়ে ৬-লেনের প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড ৩৭৪ কিলোমিটার দীর্ঘ নাসিক-সোলাপুর-আক্কলকোট করিডর নির্মাণ অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি নাসিক, অহল্যানগর, সোলাপুরের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শহরগুলিকে কুর্ণুলের সঙ্গে সংযুক্ত করবে। পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের অধীনে সুসমন্বিত পরিবহণ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় দুর্ঘটনায় জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
October 24th, 09:02 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় এক দুর্ঘটনায় জীবনহানিতে শোক প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী তাঁর অন্ধ্রপ্রদেশ সফরের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন
October 16th, 09:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অন্ধ্রপ্রদেশ সফরের কিছু মুহূর্ত শেয়ার করেছেন। শ্রীশৈলমে, শ্রী মোদী শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে প্রার্থনা করেন এবং শ্রী শিবাজি ধ্যান মন্দির এবং শ্রী শিবাজি দরবার হল পরিদর্শন করেন। পরে, তিনি কুর্নুলে প্রায় ১৩,৪৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন।অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 16th, 03:00 pm
অন্ধ্রপ্রদেশের মাননীয় রাজ্যপাল এস আব্দুল নাজিরজি, জনপ্রিয় ও পরিশ্রমী মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডুজী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কে রামমোহন নাইডুজী, চন্দ্রশেখর পেম্মাসানিজী, ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মাজি, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণজী, রাজ্যের মন্ত্রী নারা লোকেশজী, অন্য মন্ত্রীরা, বিজেপি রাজ্য সভাপতি পি ভি এম মাধবজি, সব সাংসদ ও বিধায়ক এবং আমার প্রিয় ভাই-বোনেরা যাঁরা বিপুল সংখ্যায় আজ আমাদের এখানে আশীর্বাদ করতে সমবেত হয়েছেন!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ১৩,৪৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন
October 16th, 02:30 pm
“সৌরাষ্ট্র সন্নাথ চ শ্রীশৈল মল্লিকার্জুনম” শীর্ষক দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্র উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম হলেন ভগবান সোমনাথ এবং দ্বিতীয় ভগবান মল্লিকার্জুন। তিনি বলেন, গুজরাটে সোমনাথের পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করে, বাবা বিশ্বনাথের আঙিনা কাশীর পবিত্র ভূমির সেবা করার সুযোগ পেয়ে এবং আজ শ্রীশৈলমের আশীর্বাদ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। প্রধানমন্ত্রী শ্রীশৈলমের পর শিবাজি স্ফূর্তি কেন্দ্রে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মঞ্চ থেকে তিনি ছত্রপতি শিবাজি মহারাজের উদ্দেশে প্রণাম জানান। শ্রদ্ধা নিবেদন করেন আল্লামা প্রভু এবং আক্কা মহাদেবীর মতো শিবভক্তদের প্রতি। তিনি শ্রী ওয়ালাওয়াড়া নরসিংহ রেড্ডি এবং হরি সর্বোত্তম রাওয়ের মতো মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতিও শ্রদ্ধা অর্পণ করেন।আগামীকাল অন্ধ্রপ্রদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী
October 14th, 05:48 pm
তাঁর প্রথম গন্তব্য নান্দিয়াল জেলার শ্রীশৈলম। সেখানে শ্রী ভ্রমরাম্বা মল্লিকার্জুন স্বামী বারলা দেবাস্থানামে পুজো দেবেন তিনি। এই ধর্মীয় স্থান একাধারে ১২-টি জ্যোতির্লিঙ্গের এবং ৫২-টি শক্তিপীঠের অন্যতম। এরপর, তিনি শ্রী শিবাজী স্পুর্থী কেন্দ্রে যাবেন। এই কেন্দ্রের ধ্যানগৃহের চার কোণে রয়েছে প্রতাপগড়, রাজগড়, রায়গড় এবং শিবনেরি দুর্গের প্রতিরূপ। মাঝে রয়েছে – ধ্যানরত ছত্রপতি শিবাজীর মূর্তি। ছত্রপতি শিবাজী ১৬৭৭ সালে এখানে এসেছিলেন।